somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ভাষায় সংখ্যার ব্যবহার এবং তারা আজবীয় ব্যাখ্যা

০৫ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলা ভাষায় সংখ্যার বহুমূখী ব্যবহার আছে যেমন নয় ছয়, দশে মিলে করি কাজ ইত্যাদি। কতগুলো বাগধারা ধরনের আর কিছু আছে দৈনন্দিন জীবনে জনপ্রিয়। সেগুলো নিয়েই একটু মজা করতে এই পোস্ট।

এক দেশে এক রাজা ছিল
(সেই রাজার নাম ছিল এরশাদ, তার ছিল ঘরে বাইরে রানী।)
সময়ের এক ফোড় অসময়ের দশ ফোড়
(রাজাকারমুক্ত বাংলাদেশ।)
পাঁচ ফোড়ন
(ইসলামী দল সমূহ। বিশেষ বিশেষ তরকারিতে সবাই ব্যবহার করে।)
এক মাঘে শীত যায় না
(বিএনপি’র চির মোটিভেশনাল বাণী।)
উনিশ বিশ
(সরকারি দল আর বিরোধী দল।)
নয় ছয়
(সরকারি দল।)
যাহাই বায়ান্ন তাহাই তিপ্পান্ন
(সকল রাজনৈতিক দল।)
এক কান দুই কান
(রাজনীতিবিদ। বিরোধী দলে থাকা অবস্থায় এদের এক কান কাটা থাকে। দল সরকারে গেলে দুইটাই যায় গা।)
বাঘে ছুঁলে আঠার ঘা
(জলদি সদকাটা দিয়া আয়। কপাল ভাল যে আম্লীগ ছোঁয় নাই।)
চোদ্দ শিকের ভিতর
(“খুবই ইমপর্ট্যান্ট জায়গা, সবারই একবার যাওয়া উচিত”।)
দশ কথার এক কথা
(হাসান মাহমুদ। উনি বলেন, আরো বলেন। বলতেই থাকেন। আমরা এক কথার অপেক্ষা করতে থাকি। করতেই থাকি।)
সাত সমুদ্র তের নদী
(ইন্ডিয়ার ফ্রেন্ডশীপ। তারে আমি চোখে দেখিনি/তার অনেক গল্প শুনেছি।)
বিক্রমপুরের পোলা আশি টাকা তোলা
(এই জায়গার পোলাপাইন এত সস্তা, ভাবতেই পারিনা।)
সখের তোলা আশি টাকা
(কারো সখ যদি ভারোত্তোলন হয় তো বুঝ ঠেলা।)
এক চিলতে
(এইটার মানে হইল কড়া সিঙ্গল।)
হাতের পাঁচ
(হাতের পাঁচশ বললেও অর্থ একই থাকত। ফহিন্নী।)
আমার একদিন কি ওর একদিন
(ভীতুর ডিম। মাইরপিট কি এমনে হয়? বরং বলা ঊচিত আজকেই তোর দিন শেষ।)
দশ মাস দশ দিন
(যতসব আজেবাজে কথা। বুকে হাত দিয়া কন, আপনি ঠিক দশ মাস দশ দিন খালাম্মা’র পেটে আছিলেন।)
সাত পাঁকে বাঁধা
(এইটা আমার খুব পছন্দের। পিটাইলে তো বাইন্ধা পিটানোই ভাল।)
দু চার জন
(উড়ু উড়ু মন। ব্যাটা আগে ঠিক কর কয়জন, এরপর কথা ক।)
৪২০
(বাংলাদেশে এইটার মানে টাউট বাটপার। ক্যানাডা, এ্যামেরিকায় হইল গাঞ্জা।)
যার হয়না নয়েতে তার হয়না নব্বই তে
(সরকারি কর্মচারী। যতই বেতন বাড়ান উপরি’র নেশা তারে ছাড়েনা।)
আটরশি
(পাথর ব্যবহারে ভাগ্য ফিরে না, ভাগ্য পাথর বেইচা ফিরাইতে হয়।)
কুড়িতেই বুড়ি
(অল্প বয়সেই যারা অধিক উপার্জনক্ষম হয়ে যান। যেমন, সোনাই, জোসিয়া, গেলমান।)
বায়ান্ন হাজার তিপ্পান্ন গলি
(অগ্নিকান্ড। যার তাপ কখনো ক্ষমতাসীনদের বরফ শীতল হৃদয় স্পর্শ করে না।)
দশে মিলে করি কাজ
(এটি একটি বিদেশী প্রবাদ। বাঙ্গালির চরিত্রে কালিমা লেপন করতে এর সৃষ্টি।)

সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৯ বিকাল ৪:৪৬
৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

ফতোয়া যখন আইসক্রিম: ক্ষমতার গরমে গলে, মার্কিন বাতাসে জুড়ায়!

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ০৮ ই জুলাই, ২০২৬ রাত ৯:২৩




মুখে জিকির আর অন্তরে ডলারের ফিকির—ধর্মের নামে এই লেভেলের "মাল্টিটাস্কিং" মুনাফেকি কি আপনিও খেয়াল করেছেন?
ঈমানের তলোয়ার শুধু গরিবের ওপর চলে, আর হোয়াইট হাউজের সামনে গেলেই কেন এদের লুঙ্গি কোঁচা... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

×