somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়েশিয়ান ডেমোক্রেসি, রায়হান, এবং মধ্যপ্রাচ্যের আল্লাহর সন্ধানে

০৭ ই অক্টোবর, ২০২০ ভোর ৬:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেশ কয়েক মাস আগে মালয়েশিয়ায় একটা ঘটনা ঘটে গেছে যে ঘটনার কোনো ফলো আপ আর দেখছি না কোনও খবরের কাগজে।

প্রথম আলোর প্রতিবেদন থেকে তুলে ধরছি-
'৩ জুলাই Al Jazeera'র ইংরেজি অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ‘লকআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে তরুণ রায়হান কবির বাংলাদেশিদের ওপর নিপীড়নের প্রতিবাদ করেছেন। Al Jazeera'র প্রতিবেদন দেখে রায়হানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গতকাল শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে মালয়েশিয়ান পুলিশ।'

Al Jazeera'র আলোচ্য প্রতিবেদনটি আমি দেখেছি। বেশ মনোযোগ দিয়েই দেখেছি।

বৈধ অভিবাসী রায়হান কবিরের একমাত্র অপরাধ তিনি সত্যের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছিলেন Al Jazeera'র অস্ট্রেলিয়ান সাংবাদিকদের। করোনার আতংকের সুযোগ নিয়ে অবৈধ অভিবাসীদের উপর সরকারি জুলুম নির্যাতনের ব্যাপারে উচ্চকণ্ঠ হয়েছিলেন যা মালয়েশিয়ান সরকার সহ্য করতে পারেনি। তন্ন তন্ন করে খুঁজে বের করেছে রায়হান কে। গ্রেফতার করেছে।

Autocratic democracy'র এটাই স্বাভাবিক প্রতিক্রিয়া এবং ক্রিয়া। অনেকেই বলে থাকেন যে বাংলাদেশেও মালয়শিয়ান ডেমোক্রেসির ফরমুলা চলছে।

সৌদি আরব, পাকিস্তান, মালয়শিয়াকে আমরা ইসলামের আলোয় আলোকিত পবিত্রভূমি মনে করি। আমরা মনে করি এগুলো শক্তপোক্ত মুসলিম বান্দাদের দেশ। আমরা বিশ্বাস করি ইসলামী জীবনপদ্ধতি ও পালন বিষয়ে ওরা পাক ও পবিত্র। ধর্ম বিষয়ে সৌদি আরবই শেষ কথা।

অথচ, সত্যিটি হলো ইসলামের আলো পাওয়া পৃথিবীর প্রায় সবকয়টি মুসলিম প্রধান দেশেই এখন ইসলামের বুনিয়াদি শিক্ষা পদদলিত ও রীতিমতো ধর্ষিত। সৌদি আরব তার অন্যতম হোতা।

মধ্যপ্রাচ্যের মত রেইসিস্ট (racist) ভূমি এই পৃথিবীর কোথাও কি আর আছে? অথচ ইসলামে বর্নবাদের স্থান কোথায়? রাজতন্ত্র কোন আল্লাহর কোন ইসলামে আছে? শ্রমিক নির্যাতনে আর তার প্রতি রূঢ়তায় মধ্যপ্রাচ্যে প্রতিদিন ইতিহাস রচিত হচ্ছে, এটা ইসলামের কোন নবী শিখিয়েছেন?

Waste আর extravaganze এর দিকে তাকালেও দেখা যাবে এতে মুসলিম রাজা বাদশাহদেরই জয়জয়কার এবং তাঁদের প্রায় সবাই মধ্যপ্রাচ্যের Kings.

এটা কোন ইসলাম?

ইসলাম তো একটাই। আল্লাহ তো একজনই। তাহলে আমি কেন ওদের আল্লাহ বা ওদের ইসলামকে চিনি না!?

আমার এক আল্লাহর মনোনীত ধর্মপ্রচারকগণ তো আমাদের রাজতন্ত্র রচনার বা অনুসরণের দীক্ষা দেননি। আমার এক আল্লাহর মনোনীত মহামানবেরা তো বর্ণবাদের অর্গল ভেঙে নির্যাতিত মানুষকে মুক্ত করার শিক্ষা দিয়েছেন, শ্রমিকের যত্নে একের পর এক উদাহরণ তৈরি করেছেন। আমার আল্লাহর মনোনীত মহামানবেরা তো মুক্ত চিন্তা, মুক্ত বুদ্ধি, স্বাধীন মতামত প্রকাশ, ও সহনশীলতার চর্চা করেছেন।

তাহলে Islamic মালয়শিয়া, সৌদি আরব বিশ্ব কোন ডেমোক্রেসি, কোন আল্লাহ, কোন মহামানবকে অনুসরণ করে?

মালয়শিয়া ও রায়হানের কথা দিয়ে শুরু করেছিলাম। মত ও সত্য প্রকাশের বলি হওয়া রায়হান সম্পর্কে নুরবাগ এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি জাবেদ হোসেন বলেন, 'রায়হান খুব ভালো ছেলে। কোনো নেশা, আড্ডায় নেই। ও ছোটবেলা থেকেই এলাকার সবার জন্য কাঁদে। সবার বিপদে–আপদে পাশে থেকেছে। তিনি বলেন, বাংলাদেশ সরকারের উচিত এমন একটি নিরপরাধ ছেলের পাশে দাঁড়িয়ে তাকে ছাড়াতে উদ্যোগ নেওয়া।' (প্রথম আলো, জুলাই ২৫, ২০২০)

সরকার কি তা করবে?

প্রতি কথায় ভাবমূর্তি নষ্ট আতংকে ভোগা সরকার যদি তথাকথিত ভাবমূর্তি নষ্টকারীর পেছনে না দৌড়ে ভাবমূর্তি গড়ায় একটু মনযোগ দিতো, তাহলেই বরং দেশের উপকার হতো বেশি।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৬
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×