somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনার নতুন ভ্যারিয়েন্টঃ ইন্ডিয়ার মেগা প্রবলেম

২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মুহুর্তে পৃথিবীর সবচেয়ে করুন জনপদের নাম ইন্ডিয়া। করোনা তার নির্দয় থাবা দিয়ে আঁকড়ে ধরেছে মোদির দেশকে। গত ২৪ ঘন্টায় ৩৩০,০০০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। সতর্কতা হিসেবে ইন্ডিয়া ও পাকিস্তান থেকে সমস্ত ফ্লাইট চলাচল বন্ধ করে দিয়েছে ক্যানাডা। ইংল্যান্ড ইন্ডিয়াকে red zone হিসেবে চিহ্নিত করেছে। বিশ্বের ৫ম দীর্ঘতম সীমান্ত (৪,১৪২ কিমি) দিয়ে সংযুক্ত বাংলাদেশ স্বাভাবিকভাবেই ভীষণ ঝুঁকিপূর্ণ।

হাসপাতালগুলোতে অক্সিজেন নেই। অক্সিজেনের সাপ্লাই ও দখল নিয়ে বিভিন্ন প্রদেশের মধ্যে চলছে চাপান উতোর এবং চুলোচুলি। মোদির বিজেপি যেসব প্রদেশ নিয়ন্ত্রণে রেখেছে সেখানে কিছু সিলিন্ডার আগে যাচ্ছে। এ নিয়ে তাদের সাথে চলছে অন্য প্রদেশগুলোর বাহাস। অ্যাম্বিউল্যান্সও অপর্যাপ্ত, অনেকে মারা যাচ্ছেন রাস্তায়। হাসপাতালেও স্থান সংকুলান হচ্ছে না।

পরিস্থিতিকে সাংবাদিকেরা বর্ননা করছেন ভুতের সিনেমার মতো। শিরশিরে।

এই অবস্থায় বাংলাদেশকে করোনার টিকা দিতে প্রতিশ্রুতিবদ্ধ সেরাম ইন্সটিটিউট তার প্রতিশ্রুতি আদৌ রাখতে পারবে বলে মনে হচ্ছে না। অবশ্য বেক্সিমকোর চাকরিজীবি পাপোন্দা ইতোমধ্যে হুমকি দিয়েছেন যে টাকা নিয়েছ অগ্রিম, টিকা দিতে তুমি বাধ্য। এতে সেরাম কিরাম ভয় পেয়েছে তা এখনো জানা যায়নি।

আপাত স্তিমিত হয়ে আসা কোভিড ১৯ এর এই আচমকা আক্রমণে দেশটির চিকিৎসকেরা পর্যুদস্ত। করোনার নতুন এই tripple mutated variant টিকে কোনওভাবেই সামলে রাখা যাচ্ছে না।

বিশ্বে এই পর্যন্ত যত ধরনের কোভিড ১৯ দেখা গিয়েছে তার মধ্যে সংক্রমণে সবচেয়ে মারাত্মক হিসেবে স্বীকৃতি পেয়ে ভয়ংকর হয়ে দেখা দেয়া এই নতুন ভ্যারিয়েন্টটির আক্রমণে স্বল্পতম সময়ে মৃত্যুর কোলে ঢলে পড়ছেন রোগী। চিকিৎসক ও নার্সের অপ্রতুলতায় চিকিৎসা সেবা ভেঙে পড়ার আশংকা করছেন অনেকেই। বিদেশী সাহায্য প্রার্থনার কথাও জোরেশোরেই উচ্চারিত হচ্ছে অন্দরমহলে।

বাংলাদেশ সরকার কি সীমান্ত বিষয়ে কিছু করছে? ভুলে গেলে চলবেনা, আমরা সবাই কিন্তু মিস্টার ওবায়দুল কাদেরের মতো শক্তিশালী নই।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০৭
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন বাগানে ফুটে আছে রঙবাহারী ফুল=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:০৫



তুমি তো আর করলে না যাচাই, মন আমার মন্দ কী ভালো,
প্রেম কথনে ভরালে না মন, ভালোবেসে করলে না মনঘর আলো;
মনের শাখে শাখে ঝুলে আছে মধু মঞ্জুরী ফুল,
কী মুগ্ধতা ছড়িয়ে পাপড়ির... ...বাকিটুকু পড়ুন

আজ শবে বরাত!!

লিখেছেন রাজীব নুর, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:২০



ইসলামি বিশ্বাস মতে,
এই রাতে আল্লাহ তার বান্দাদেরকে বিশেষ ভাবে ক্ষমা করেন। ফারসি 'শবে বরাত' শব্দের অর্থ ভাগ্য রজনী। দুই হাত তুলে প্রার্থনা করলে আল্লাহ হয়তো সমস্ত অপরাধ... ...বাকিটুকু পড়ুন

ফেলে আসা শৈশবের দিনগুলি!

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:২১


চট্টগ্রামে আমার ছোটবেলা কেটেছে নানুর বাড়িতে। চট্টগ্রাম হলো সুফি আর অলি-আউলিয়াদের পবিত্র ভূমি। বেরলভী মাওলানাদের জনপ্রিয়তা বেশি এখানে। ওয়াহাবি কিংবা সালাফিদের কালচার যখন আমি চট্টগ্রামে ছিলাম তেমন চোখে পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

×