somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ডাব্বা
প্রতিবাদ তো পজিটিভ ও হতে পারে।

'সীমাবদ্ধতা' একটি গুণ

০১ লা জুন, ২০২১ সন্ধ্যা ৭:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বছর আটেক বা দশ আগে বাংলাদেশে এসে প্রথমবারের মতো লক্ষ্য করেছিলাম যে, আমাদের কিশোর ও যুব প্রজন্মের চিন্তা, চেতনা, ও বিশ্বাসে একটি মহা বিস্ফোরণ ঘটেছে। এদের চিন্তা ও বিশ্বাসের নিউক্লিয়াসে একটি গুরুত্বপূর্ণ মৌলিক পরিবর্তন সূচিত হয়েছে।

পরিবর্তনটি হচ্ছে, অনেক অর্থ উপার্জন করতে হবে, অনেক বড় হতে হবে, অনেক সিঁড়ি ভাঙতে হবে, অনেক সাফল্য পেতে হবে। অনেক ভালো থাকতে হবে, সে যে করেই হোক।

সাফল্য পাওয়া, নামী হওয়া, বা বিত্তবান হওয়ার আকাঙ্খা দূষণীয় নয় বরং এই ambition টা থাকা দরকার, না হলে জাতি এবং দেশ এগোবে কীভাবে?

দূষণীয় হচ্ছে 'যে করেই হোক' নামের পদ্ধতিটি।

'যে করেই হোক' এ-নীতি নেই, নৈতিকতা নেই, শিক্ষা নেই। এতে মানবিকতা নেই। সহনশীলতা নেই। দর্শন নেই। এতে এই মুহুর্ত আছে, পর মুহুর্ত নেই। আমি আছে, তুমি/সে নেই। সীমাবদ্ধতাকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করার প্রজ্ঞা নেই।

সৃষ্টিকর্তা তাঁর প্রতিটি সৃষ্টিকে সীমাবদ্ধতা দিয়ে তৈরি করেছেন। তিনি সূর্যকে সীমাবদ্ধতা দিয়েছেন দুরত্ব দিয়ে। নদী, সাগরকে সীমাবদ্ধতা দিয়েছেন এর গভীরতা দিয়ে। বাতাসকে সীমাবদ্ধতা দিয়েছেন পাহাড়ে আটকে দিয়ে। মানুষ যদি মাংসাশী হয়ে উঠতো তাহলে কী কেলেংকারীই না হতো!

ধনী হওয়া, বিদ্বান হয়ে উঠা, খুব প্রভাবশালী হয়ে পড়া, বিখ্যাত হয়ে যাওয়া, ফেইসবুকে জনপ্রিয় গ্রুপের মালিক বনে যাওয়া, এগুলোও সীমাবদ্ধতা।

গুণ বা virtue হলো আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, স্বভাব, বা মনোভাবের উন্নত বিচরণ। পাশাপাশি গুণ আমাদের এই উন্নত বিচরণের সম্ভাবনাকেও বিকশিত করে এবং সেই আলোকে কাজ করতে মোটিভেইট করে। আদর্শিক জীবন যাপনে অনুপ্রাণিত করতে পারার সক্ষমতা সম্পন্ন আদর্শ একটা পজিটিভ টার্ম। বিচক্ষণতা, সততা, সাহস, দয়া, ঔদার্য, বিশ্বস্ততা, ন্যায়পরায়ণতা, এবং আত্ম-নিয়ন্ত্রণ সব গুণের element ও উদাহরণ।

স্বাভাবিকভাবেই একজন বিদ্বান ব্যাক্তি আদর্শিক জীবন যাপন করবে। একজন ধনী ব্যাক্তি নিয়ন্ত্রিত জীবন যাপন করবে। যিনি তা করেন তিনি এই গুণের ধারক। তার মধ্যে গুণের এই elements গুলো আছে। থাকবে।

তিনি সীমাবদ্ধতার মাঝে ঘনীভূত হয়ে অসীম হবেন। Concentrated essence এর এক ফোঁটার শক্তি দশ লিটার পানিকে মোহনীয় করে তুলতে পারে।

সীমাবদ্ধতা আমাদের জাগতিক ও মহাজাগতিক, সবধরনের সৌন্দর্য বৃদ্ধির অনুঘটক। এর উপস্থিতি আমাদের শৃঙ্খলিত করে না বরং শৃঙ্খলাবদ্ধ করে। যে জীবনে শৃঙ্খলা নেই সে জীবন বিকশিত হয়না। Discipline বা শৃঙ্খলাও একধরনের সীমাবদ্ধতা।

সীমার মধ্যে থেকেই অসীম হতে পারার সমস্ত গুণাবলী নিয়েই আমাদের জন্ম হয়েছে। শুধু খুলে দেখার অপেক্ষা।
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০২১ রাত ৩:৫৮
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭১-এ মুক্তিবাহিনীর হাতে নিহত পাকিস্তানি সেনাবাহিনী বা রাজাকার হত্যার বিচার করতে হবে! :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৮ শে জুলাই, ২০২৬ সকাল ১১:১৮

চতুর্দিকে রক্ষীবাহিনী তথা ফজলু কমান্ডারদের দুর্দান্ত প্রতাপ। ভয়ংকর সত্যটি হলো—যিনি ১০০ মাইল দূর থেকে পাকিস্তানি মিলিটারির আওয়াজ শুনতেন—সেই তিনি লুইচ্যা হামিদের সংগে কুলিয়ে উঠতে না পেরে ভোল পাল্টিয়ে বিএনপিতে যোগ... ...বাকিটুকু পড়ুন

নতুন ই-পাসপোর্ট নিয়ে কিছু কথা

লিখেছেন খায়রুল আহসান, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:২৪

আমার সর্বশেষ পাসপোর্টটি করেছিলাম ২০২১ সালের সেপ্টেম্বরে। ততদিনে বাংলাদেশে ই-পাসপোর্ট ইস্যু করা শুরু হয়ে গিয়েছিল। ই-পাসপোর্টের অন্যতম একটি বাড়তি সুবিধে ছিল এই যে চাইলে সেটা একসাথে দশ বছরের জন্য ইস্যু... ...বাকিটুকু পড়ুন

"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"-.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে জুলাই, ২০২৬ দুপুর ২:৪০




"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে"- বাংলা সাহিত্যের এই বহুল পরিচিত পঙ্‌ক্তির মর্মার্থ আমরা সবাই জানি। তবে মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, বিশেষ করে শিশুদের প্রতি স্বতঃস্ফূর্ত স্নেহ ও আন্তরিকতারও... ...বাকিটুকু পড়ুন

মিথ্যে বলতে পারি না

লিখেছেন স্প্যানকড, ২৮ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


ছবি নেট


মিথ্যে বলতে পারি না,
আজও আমি স্পষ্ট দেখি
ঘরের মেঝেতে এক টুকরো রোদ
জানি না কী করে যেতে হয় ভুলে
পুরনো সব রোগ
সেই ভালো হতো যদি মিশে যেতাম স্রোতে।

মিথ্যে... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

×