আমি বাবা মার কাছে কখনও কিছু চাইনি। কারো কাছে কিছু চেয়ে 'না' শুনার অপমানবোধ আমি সহ্য করতে পারিনা। তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশলের ছাত্র হিসেবে কম্পিউটার জিনিসটা আমার কতটা দরকার সেটা মেডিসিনের প্রফেসর বাবাকে বুঝানো দুষ্কর। বাবার অফিসে কম্প্যাক 486 মেশিন আর বাসায় এইচ পির ব্রাইও পি-3 পিসি , শুধু তার টাইপিং এর জন্যই।
সৌভাগ্য ক্রমে বাপ একটা মনিটর এঙ্ট্রা কিনলেন নষ্ট, মনিটর ওয়ারান্টি রিপ্লেসমেন্ট এ দিলেন। রিপ্লেস পাওয়ার পর আমাকে বলা হলো, একটা সিপিউ কিনে নে, মনিটর তো আছে।
এখানেই আর দশটা ছেলের থেকে আমার পার্থক্য। বাপের টাকা আমি সারা জীবনই অন্যের টাকা মনে করি এবং তা অপচয় বা উড়ানোর চিন্তাও করতে পারিনা।
পেন্টিয়াম-4 এর রমরমা ব্যাবসার যুগে পি-3 কিনলাম মাত্র 22,000 টাকায়। বাপের টাকা বাচানো, নিন্দুকেরা বলবেন, বাপের কাছে ভালো ছেলে সাজার চেষ্টা।
দেড় বছর কোন সমস্যা ছাড়াই চালালাম। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পড়ুয়া আমার ছোট ভাই আমার ঠিক 180 ডিগ্রি বিপরীত। বাবার কাছে পিসির আবদার করলো। আমার ুপর হুকুম হলো তোর পিসিটা তাকে দিয়ে দে। বিস্ময়ে হতভম্ব হয়ে গেলোম বাবার কনঠ শুনে।
তারা জানেন, আমি পিতা মাতার কখনও অবাধ্য হয়নি বা হবোনা, এও জানেন বা জানা উচিৎ ছিল তাদের কাছে আমি সে জিনিস কখনই আর চাইবোনা যা তারা একদিন আমার বলে দিয়ে অধিকার বলে নিয়ে গেলেন।
আমি জানি বাবার কত টাকা আছে। কোন ব্যাপার ছিলনা তার জন্য। আমি বিনা বাক্য ব্যয়ে কাজ সারলাম। সালটা2004।
তারপর একবছর কেটে গেছে। বন্ধুদের সবার পিসি ও মোবাইল দুটোই আছে । আমার কোনটাই নাই। অভিমানের এক অদ্ভুত ভালো লাগা অনুভূতি নিয়ে থেকেছি।
স্কুলের বাচ্চা ছেলেরা 50-60 হাজার টাকা দিয়ে পিসি কিনে গেম, গান, মুভি দেখার জন্য।
আমি আগেও বলেছি, আমার বাবা মাও জানেন (যারা একদা সঙ্গীত চর্চা করতেন) তাদের বড় ছেলে গান শুনেনা, তার পিসিতে সফটওয়্যার আর ডকুমেন্ট ছাড়া কোন অডিও ভিডিও ফাইল থাকেনা। কারণ আমি পুরোদস্তুর কাজের মানুষ।
আমার ছোট ভাই দুবার র্যাম , একবার করে এ জিপি, হার্ড ড্রাইভ নষ্ট করেছে, আমার স্কলারশিপের টাকা দিয়েছি নতুন কিনার জন্য। বাপের টাকার দিকে না তাকিয়ে শিখছি নিজের স্কলার শিপের উপর বাচতে।
খুবই সাহস করে মা কে একটা ল্যাপটপের কথা বলে ছিলাম। বাবা সেবার বিদেশের এক বিশ্ববিদ্যালয়ে শিকতা করার জন্য দেশ ছাড়ছেন। আমাকে বললেন, তুই আমার এইচপি মেশিনটা হলে নিয়ে যা, ল্যাপটপ কিনার দরকার নাই।
বাবা চলে গেলে আমি তাই করলাম। 64মেবা র্যাম, 550 মেহা প্রসেসর, 8মেবা এজিপি??? তার উপর এঙ্পি আর ম্যাথল্যাব সফটওয়্যার রান করাতে খুব অসুবিধে হচ্ছিল। 100 বাসের এসডি র্যাম অনেক খুজে নিয়ে লাগালাম। নয় গিগা হার্ড ড্রাইভের 5 গিগাই খালি থাকতো মালিটমিডিয়া ফাইলের অভাবে। কোন ফালতু কাজে পিসি এবিউজ করিনা।
18 মাস পর বাবা ফিরে এসছেন। তাকে বুঝিয়ে দিয়েছি তার পিসি। থিসিস, ইন্টারনেট, প্রজেক্ট, ইন্টারফেসিং, এই প্রিয় ব্লগের জন্য অন্যের পিসি খালি হওয়ার অপোয় থাকি। নিজেকে নীচ ,ছোট ভেবে আনন্দ পাই।
আমার সেল ফোন সেট মটোরোলা সি-115, 14 মাস আগে 2500 টাকায় কেনা। দামি সেটের কোন নেশাও আমার নাই। 25,000 টাকার সেটও পেলে আমি মালিকের কাছে ফিরিয়ে দিবো, যেটা আপনি পারবেন কিনা সন্দেহ আছে।
আমি জানি, মেবাইল কমিউনিকেশনের উপর আমার যে দখল, অনেক বড় কোম্পানির ইঞ্জিনিয়ারদেরও তা নাই। সহপাঠীদের তো নাই। আমার তৃপ্তিটা জ্ঞানের, জানার, কোন অর্থ বা ফ্যাশানের নয়।
কারণ আমি প্রফেসর ম্যাকের ছাত্র ও শিষ্য। যারা শুধু দিতেই জানে। কিছু নেয়ার জন্য তারা জন্মায়নি।
(চলবে)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



