somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বহু চেষ্টা করেও আমি তোমাদের মত হতে পারিনা

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



রাত ১২ টা বাজলেই আমার ঘুম আসে। নিয়ম করে। গেল বছর পুলিশ, হাসপাতাল, ইন্সুরেন্স কোম্পানি মিলে যখন লাগাতার হামলা করছিল, তখনও তার ব্যতিক্রম হয়নি। আহত-রক্তাক্ত মানুষটিকের নিজের বিছানায় শুইয়ে, টেবিলের এক ফাঁকে গুটিশুটি শুয়ে পড়তেই ঘুম। কোন ঔষধ ছাড়াই।

সন্ধ্যে ৬ টা থেকে জেগে সকাল ৬ টা করেছি না ঘুমিয়ে ---এমনটা আমার জীবনে ঘটেনি।

আমার ঘুম আসে, জাগতিক দুঃস্বপ্ন থেকে মুক্তি পেতে। আমি নির্ঘাত সুখি। কলঙ্ক মাথায় নিয়ে ঘুমের সুখ উপভোগ করি। অথবা আমি নির্লজ্জ। আহত-রক্তাক্ত মানুষটিই পরে জেগে উঠে আমাকেই সমাজচ্যুত করবে, এতটা ভাবিনি। তবে তাকে দুর্ঘটনাবশত আহত-রক্তাক্ত করার পুরো দায়টা আমি মাথায় পেতে নিয়েছিলাম। আমার আক্ষেপ নেই। ওদের মত করে রাত জেগে জেগে আনন্দ বিনোদন শারিরীক, মানসিক, বৌদ্ধিক, আর্থিক ক্ষমতা আমার প্রায়শই হয়না।

আমার এখনও চার দেয়াল ভাল লাগে। দিনের আলো শেষে সন্ধ্যা এলেই ঘুমের আয়োজন করি। দুধ চিনি ছাড়া যে বিস্বাদ কফি নেশার মত দিনে ৩/৪ বার গিলতাম, ডাক্তারের কারণে তা এখন পুরোপুরি নিষেধ। আমার আরো আগে ঘুম যেতে বাধা নেই। শুধু কাজে ব্যাঘাত, ক্লান্তি আসে।

তাই ডক্টর ব্র্যাডফিল্ডকে একটু বিচলিতই দেখা গেল।

-আপনি এই ড্রাগ কতদিন ধরে খাচ্ছেন?

- তিন মাস দশ দিন হলো।

ব্যাপারটি তিনি ধরতে পেরেছেন। ড্রাগটিা ছেড়ে দিলেই সমস্যা হতে পারে। তিনি ড্রাগের বিকল্প কিছু পরামর্শ দিলেন। আমি বললাম, আমি বিফ, পর্ক, ধূমপান, এলকোহলের ত্রিসীমানাতেই নেই। স্মরণ করার চেষ্টা করলাম শেষ কবে বিফ খেয়েছি। মুসলমানের সন্তান হয়ে কুরবানির ঈদের দিন এক টুকরো বিফ মুখে দিয়েছি, সেটাও স্মরণ করতে পারিনা। আমি তোমাদের মত হতে পারিনি, আমারি অযোগ্যতা।

আমি ছুটি নেয়া ভীষণ অপছন্দ করি। কখনও ছুটি নেইনি, চাইনি। আমার চাকুরিদাতা খুব ভাল মনেই সেটা জানেন। ঈদ, ক্রিসমাস আমার বিরতি নেই। তবুও খুব বেকায়দায় পড়ে নির্লজ্জের মত কাচু মাচু হয়ে ক'টা সপ্তাহ ছুটি চেয়েছিলাম। আমার চাকুরিদাতা তেলে বেগুনে জলে উঠেছিলেন, আপত্তিকর কথা গুলো আর বেশি আপত্তিকর হবার আগেই নিজেকে গুটিয়ে নিয়েছি। ছুটি নেবার কারণটা ছিল রীতিমত নেক্কারজনক তার কাছে। নিমরাজি হতেই আমি ছুটি নিলাম। আমি চেষ্টা করতে চেয়েছিলাম তোমাদেরই মত হতে, ঘুরবো, ফিরবো, আত্মীয়দের সাথে দেখা হবে, বন্ধুদের সাথে মিশবো।

ছুটি থেকে ফিরে এসেই দেখি গুণে গুণে আমার ২১ দিনের বেতন কেটে রাখা হয়েছে। আমার শুক্র, শনি, রবি বলে কোন বিরতি নেই। অধোঃমুখে ছুটি নামক পাপের প্রায়শ্চিত্য করতে থাকি। ঘর থেকে বেরুলেই আমি রক্তাক্ত-আহত মুখ দেখি আমার গাড়ির চাকার নিচে। ভেঙ্গে চুরমার হয়ে যাওয়া গাড়ি ।জেল-জরিমানা পুষিয়ে আবার ঘরে ফিরে আসি, আরো এক বছর যায়।

তবে আমি সুখি। অন্যের নায়াগ্রা যাত্রা দেখে আমার হিংসে হয়না, অন্যের গাড়ি-বাড়ি, বহু বেতনের চাকুরি দেখেও আমার শখ জাগেনা। এ ছয় বছর দুবাই-লন্ডন-নিউইয়র্কের পথে ঘাটে ঘুরে এখন ভীষণ ক্লান্ত লাগে। নাটক-গান-সিনেমা সবকিছুর মোহ-প্রয়োজন থেকে মুক্ত হয়ে পড়ি। টাকা, পেশা, যশ, খ্যাতির জন্য কি অন্তহীনভাবে ছুটে চলছে মানুষ --সেসবে কোন বাড়তি উদ্যম পাইনা। ভীষণ ক্লান্তিকর, আমার ঘুম পায়, ভিনদেশে থাকার একরত্তি উৎসাহ হয়না।

টাকা দিয়ে কীবা হবে? ঘর করলে হয়তো ভূমিকম্পে ভেঙ্গে যাবে, অথবা আদালত ঋণের দায়ে দখল করে নিবে, গাড়ি তো সাক্ষাৎ মৃত্যুর বাহন। মদ, পর্ক, ব্যাড ক্রেডিট, ধর্মহীনতার মাঝে ডুবে যেতে পারলেই হয়তো যতসব আতঙ্কবাদী কুসংস্কার থেকে মুক্তি পেতাম।

আমি আমার তিন বছরের ওয়ার্ক পারমিটের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে থাকি। আমার আর কোনদিনও চাকুরি খোঁজা হয়নি। আমি জীবনে অন্তত একবার হলেও কক্সবাজার যেতে চাই, সিনেমা হলে যেতে চাই, সেন্ট মার্টিন যেতে চাই, সুন্দরবন দেখতে চাই। সারা রাত আড্ডা দিয়ে, সিনেমা দেখে দুপুর ১ টায় ঘুম থেকে উঠতে চাই।

তারপর একদিন আলসার ধরা পড়ে। আমি পৃথিবীর এক নম্বর দেশে বসে বসে ক্ষুধা আর নিজের ইচ্ছার বিরুদ্ধে যুদ্ধ করি। আমার আর কোনদিনও তোমাদের মত মানুষ হওয়া হয়না।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×