মিছিল-মিটিংয়ে অংশ না নেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রীতিলতা হলের এক ছাত্রীকে শারীরিকভাবে নির্যাতন করেছে ওই হলের ছাত্রলীগের চার কর্মী। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী প্রক্টর কাছে লিখিত অভিযোগ করেছেন।।
কথা হলো দলীয় মিটিং এ না গেলে মেধাবী ছাত্রীদের শারীরিকভাবে নির্যাতন করতে হবে এই অধিকার ছাত্রলীগকে কে দিয়েছে?
অভিযোগকারী ছাত্রী ব্যাংকিং অ্যান্ড ইন্সুরেন্স বিভাগের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষের। এ ঘটনায় অভিযুক্তরা হলেন- প্রীতিলতা হলের ছাত্রলীগকর্মী সানজিদা জিনিয়া, উষা চাকমা, সাফরিন হক ও মুনমুন। এরা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছিরের হয়ে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়।
অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেছেন, বিগত কয়েক মাস ধরে সানজিদা জিনিয়া তাকে বিভিন্ন মিছিল-মিটিংয়ে যেতে নির্দেশ দিতেন। দু’একবার গেছেনও। কিন্তু ফিরতে অনেক রাত হয় বলে পরে বিরত হন। গত কয়েক দিন ধরে জিনিয়া তার পথে আটকিয়ে তার রুমে যেতে চাপ দিয়ে যাচ্ছেন। কিন্তু ভয়ে যাননি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত বৃহস্পতিবার রাত ১টার দিকে জিনিয়া তাকে দেন। কিন্তু ঘুমিয়ে থাকায় রিসিভ করতে পারেননি। এর কিছুক্ষণ পরই মুনমুন রুমে এসে ঘুম থেকে ডেকে জিনিয়ার রুমে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় হলের পূর্ব পরিচিত এক বড় আপুর রুমে গিয়ে আশ্রয় নেন। কিছুক্ষণ পর নিজের রুমে ফিরে যাওয়ার সময় সাফরিন হক, মুনমুন, উষা চাকমা তার পথ আটকিয়ে টেনেহিঁচড়ে তিন তলায় নিয়ে যায়। এসময় জিনিয়াসহ তারা তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।
যে ছাত্রলীগ ভাষা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে তাদের আজ এতো অধঃপতন কেন?
মনে পড়ে কি আপনাদের কয়েক বছর আগে ইডেন কলেজের ছাত্রলীগ নেত্রীদের কি অপকর্মের কথা ফাঁস হয়েছিল??
গ্রাম থেকে নিরীহ সাধারণ ছাত্রীরা যখন একটি সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয় কিন্তু কেন তখন তাদের এইসব চরিত্রহীন দলকানা তথাকথিত নেত্রীদের হাতে জিম্মী হতে হয়??
কেন ঐ সব নেত্রীদের হাতের পুতুল হয়ে নাচতে হবে আগামীর স্বপ্নের বাংলাদেশের কারিগরদের??
এর কি কোন জবাব আছে এই দুঃখী দেশের কাছে??
কেউ কি দিতে পারবেন এর উত্তর??!!
ঘটনার নিউজ লিংকঃ http://www.banglamail24.com/news/106367
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



