somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুল ছিঁড়লেও বসন্ত থামে না

১২ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশ্ন কোরো না, ঝরাপাতার বহ্ন্যুৎসব হবে কি না,
প্রশ্ন করো, অন্ধকার কি এখনও পরিব্যাপ্ত?
প্রশ্ন কোরো না, বন্দুকে কার্তুজ ভরবে কি না,
প্রশ্ন করো, শোষণ নিপীড়ন কি এখনও প্রবল?
প্রশ্ন কোরো না, ন্যায় উদ্দেশ্যের কী পরিণতি,
প্রশ্ন করো, অবিচার কি এখনও অবাধ?’
-চে


যে আগুন ছড়িয়ে পড়লো সবখানে
১৯৬৭ সালের ৯ অক্টোবর চে’র মৃত্যুর পর চিলির এক কবি লিখেছিলেন, ‘তুমি আসো মৃদুমন্দ বাতাস বুকে নিয়ে, তোমার হাসির আলো দিয়ে তুমি পতাকা পুঁতে যাও। তোমার বিপ্লবী ভালোবাসা তোমাকে ছুটিয়ে নিয়ে বেড়ায় দিগন্তে। তারা তোমার মুক্তিদাতা দুই পুষ্ট বাহুর প্রতীক্ষায় দিন গুনছে। আমরা ইতিহাসের রাস্তায় চিরকাল তোমার পেছনে মার্চ করে এগোব কমান্ডার চে।’ কবির এই পঙ্ক্তি আজ শুধু ল্যাটিন আমেরিকার কণ্ঠ নয়, সারা পৃথিবীতে তা প্রতিধ্বনিত হচ্ছে। বিশেষ করে তারুণ্যের যাপিত জীবনে চে আজ জীবন্ত রোল মডেল। চে যেন এগিয়ে যাওয়া তারুণ্যের কমান্ডার। মৃত্যু যাকে পরাজিত করতে পারেনি, চের তেজে সতেজ পৃথিবী। প্রতিবাদ আর সৌন্দর্যের যৌথ সত্তা। কোথায় নেই চে? জেগে ওঠা ল্যাটিন আমেরিকা, পুঁজির দানব পাশ্চাত্য, লাঞ্ছিত, বঞ্চিত তৃতীয় বিশ্ব- সবখানে ছড়িয়ে পড়েছে চের আগুন। চে বিপর্যস্ত পৃথিবীতে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে, কোমল ও কোমলতার রোমান্টিকতায় উদ্ভাসিত করছে নতুন প্রজন্মকে। মানব জাতি একটি অন্তর্গত গতিশীলতার মাধ্যমে এগিয়ে চলে। এ গতি মানুষের স্বভাবজাত। তা থমকে গেলে ইতিহাস থেমে যায়। ইতিহাসবিহীন মানুষ থাকতে পারে না। কিন্তু কখনো কখনো পৃথিবী এমন বিপর্যস্ত হয়ে পড়ে, ইতিহাস তখন থমকে যায়। এর থেকে বেরিয়ে আসতে মানুষের মধ্য থেকেই কেউ উত্থিত হয়। চে হলো এমনই একজন। অনেক তরুণের জীবনশৈলীতে চে-চেতনা জাজ্বল্যমান, পথনির্দেশক। চিন্তা, বোধ ও মানসিকতায় তারা চে-কে মেনে নিয়েছে। এমনকি পোশাক-আশাকেও চে বিদ্যমান। ...

বাকী অংশ
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×