অবশেষে পাখিটা ধরা পড়ল এক শিকারির জালে: ও শিকারি, তুমি এই পাখি নিয়ে কী করবে? বড্ড অভিমানী আর নরম মনের পাখি যে সে! তুমি তাকে মেরে ফেলবে নাকি বাঁচিয়ে রেখে পোষ মানাবে? বাঁচিযে যদি রাখো তবে ওকে কখনো লোহার খাঁচায় বন্দী করে রাখতে যেয়ো না। ভালবেসে বুকের খাঁচায় পোষ মানিও। বিনিময়ে সে তোমাকে কি দেবে জানো? সে তোমাকে স্বেের্গ পেঁৗছে দেবে, অনাবিল আনন্দের জগৎ খুলে দেবে তোমার সামনে। কী বিশ্বাস হচ্ছে না? তাহলে অপো করো? বোকা শিকারি, তুমি পাখি চেনো না। এ পাখির ঠোঁট ধারালো নয়। এ যে অমৃতের ঠোঁট। এ ঠোঁটে কেবল ভালবাসা আছে। সীমাহীন অফুরস্ত সে ভালবাসা। বোকা শিকারি, তুমি ভালবাসা কেমন জানো? তুমি কি ভালবাসা নেবে? তবে সে কিন্তু লোক দেখনো 'ভালবাসা' খেলতে জানে না। সে তার নরম অঙ্গ আগুনে পুড়িয়ে প্রিয় মানুষের নাম লিখতে জানে না, কখনো সে লিখবেও না। তোমার দৃষ্টি যদি গভীর হয় তবে খুঁজে দেখো কোথায় লিখেছে তোমার নাম। সে তার হৃদপিন্ডে তোমার নাম লিখে রেখেছে। তাই তো হৃদয়ে আজ এ-ত রক্তরণ! তুমি কী দেখতে পারছো না ঐ ররণ! রক্তের গন্ধ কী এখনো তোমার কাছে পেঁৗছেনি! জান, আমার না ভীষণ কাঁদতে ইচ্ছা করছে। কিন্তু কান্নারা যে পালিয়ে বেড়াচ্ছে। তুমি কান্নাদের একটু বকুনি দিয়ে আমার কাছে পাঠিয়ে দাও না। আমি সারারাত কাঁদবো। চোখে ঘুম নেই, ঘুম না এসে ভালোই হয়েছে। খুব ছেলেমানুষী করছি তোমার সাথে, তাই না। এই অসভ্য তুমি এখন কি করছো? গুমিয়ে আছো না জেগে জেগে আকাশ দেখছো? ঘুমিয়ে থাকলে তোমার জন্য স্বপ্ন পাঠালাম আর জেগে থাকলে পাঠিয়ে দিলাম ঘুমছড়া-ঘুমপাড়ানী, মাসীপিসি .... ইস, কি কষ্ট! এই মুহূর্তে ঐ অসভ্য ছেলেটা যে আমাকে সারাটা দিন জ্বালায় তাকে কাছে পেলে কি করতাম জান? না, বলব না, বললে তার অহঙ্কার বেড়ে যাবে। তোমাকে না ঘুম পাড়িয়ে দিতে ইচ্ছা করছে। আমার একটা সোনার কাঠি আর একটা রূপার কাঠি আছে। ও দুটো দিয়ে তোমাকে আমি ইচ্ছা মতো ঘুম পাড়াব আর জাগাব, আর জাগাব আর ঘুম পাড়াবো। তখন তুমি আর কারো কাছে ঘুম ভিা চাইবে না। ভালোদের বাড়ি খুঁেজে বেড়াবে না। তার মনেই তখন বিশাল এক প্রাসাদ তৈরি হবে। তবে এটাও জেনে রেখো, আমি কিন্তু নিঃস্বার্থ নই, বিনিময়ে আমারও চাই সীমাহীন ভালবাসা। এত অসংখ্য আমার প্রয়োজন যাতে ভালবাসার একটা সাগর তৈরি হয়। সেখানে আমি ইচ্ছা মতো সাতার কাঁটব, ডুব দেব। এসব শুনে তোমার ভয় হচ্ছে। তাহলে তুমি তোমায় জায়গায় ফিরে যাও। আমি আমার জায়গায়। ঠিক যেমন ছিলাম কিছুদিন আগেও। কি, কিছু বলছো না কেন? সাহসী পুরুষ, যে একদিনেই এক নারীর সব লাজ কেড়ে নেয়, তার তো এতো সহজে ভয় পাওয়ার কথা নয়। দস্যি ছেলে, আমি কি চাই, তুমি শুনবে? শুনবে না! আহা, শোনই না, একটু ...আমার আরো ভালবাসা চাই। তোমাকে দূর থেকে দেখলে আমার ইচ্ছা হয় রাস্তায় বুক পেতে দেই, ধুলোয় কেন হাঁটবে আমার বুকে হাঁটতে পারো না।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০০৬ বিকাল ৪:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


