সমুদ্রপারে তুমি হেঁটে যাও
নোনা বাতাসে পত পত শরীর
বলো, হ্যালো...
তখন মোবাইলে আমি সমুদ্র শুনি
বুকের মধ্যে শূন্যতা জমে, বলি
পাঠিয়ে দাও নুনজল চোখের কোনায়
সমুদ্রপারে মুছে যায় তোমার পায়ের ছাপ
নগরীর সড়কে মুছে যায় আমার পায়ের দাগ
কোন দাগই থাকে না, থাকে না সবুজপত্রে ুদ্র জলকনা
মোবাইল হারিয়ে গেলে তুমি হারিয়ে যাও
চাবি হারালে ঘর...
এসো খুঁজি ফিরি কে হারায়েছে
তুমি! নাকি আমি!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



