somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নীল বর্তনী
প্রযুক্তির উৎকর্ষে অনুজদের এগিয়ে নিতে ও হতাশার চাদর থেকে বের করে আনতে আমিই সেই নীল বর্তনী।

প্রায় - ভ্যাট

১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজপথে নেমে অধিকার আদায়ের পেছনের কিছু কথা :::::::::::::::::::::::::

মাত্র সেমিস্টার শেষ হলো, নতুন সেমিস্টার শুরু হবে বলে প্রায়। রোজার ঈদের মধ্যেই ভ্যাট প্রস্তাব পাশ
হওয়ায় শিক্ষার্থীরাও কিছু বুঝে উঠতে পারল না।আপামর জনসাধারণ ভেবেছিল এ আর এমন কি? তাদের কাছে এ ভ্যাট কিছুই না। ফার্মের মুরগির মতো চুপচাপ ডিম দিয়ে যাবে।

কিন্তু না, সবার ধারণাকে মিথ্যে প্রমাণ করতে "প্রাই-ভ্যাট " ছাত্রসমাজ উঠে - পড়ে লাগল।

দু একটা সভা সমাবেশ আর আর ফেসবুকে সরব হতে শুরু করল ।
খোলা হলো গ্রুপ - ইভেন্ট - পেজ। ধীরে ধীরে ছাত্রজনতা সংঘটিত হতে শুরু করল - ফেসবুক, ভাইবার, হোয়াটস এপ এ । নিজ নিজ ক্যাম্পাস এ তারা মানববন্ধন করল।
দাবী আদায়ের পথে তারা ছিল অত্যন্ত সুশৃঙ্খল। কোন কিছুই তাদের এই পবিত্র দাবীর উপর কালিমা লেপন করতে পারেনি। তারা ছোট ছোট কর্মসূচির উদ্দ্যোগ নিল এবং তা বাস্তবায়ন করতে থাকল।

আমি আমার চট্রগ্রামের কথাই বলি,
যাদের কথা ছিল যন্ত্রপাতি নিয়ে খুঁটোখুটি করার, যাদের কথা ছিল ল্যাব, এসাইনমেন্ট,প্রজেক্ট নিয়ে পড়ে থাকার-- সেই "তড়িৎকৌশল" বিভাগের বেশ কিছু উদ্দোমী তরুণের সঠিক সময়ে সঠিক উদ্দোগে জেগে উঠতে শুরু করে চট্রলার ছাত্রসমাজ।
সঠিক চিন্তা ও কৌশল নিয়ে পাশে হাত বাড়িয়ে দিল বড় ভাই ও বোনেরা যাদের নাম বলে ছোট করব না।

পরবর্তীতে আমরা ধীরে ধীরে এগিয়েছি।
মানববন্ধন, স্বারকলিপি পেশ, সংহতি সমাবেশ ...
এবং সবশেষে ঢাকার ভাইদের উপর গুলি।
হয়তো তাদের উপর গুলি না চললে এ আন্দোলন বেগবান হতো না।

সবশেষে আনলিমিটেড রাজপথ অবরোধ প্যাকেজ নিয়ে আসে ছাত্রসমাজ,
৯ সেপ্টেম্বর শুরু হয়ে দীর্ঘ ছয় দিনের টানা আন্দোলনে সাফল্যের মুখ দেখল এই ফার্মের মুরগিরা।

শান্তিপূর্ণ আন্দোলন কি করে করতে হয়,
আশা করি এই আন্দোলন দেখে আপনারা শিখবেন - যারা রাজপথে ভাঙচুর, বোমা হামলায় মেতে উঠেন।

গতকালের সব চাপা ক্ষোপ, কষ্ট কেটে গিয়েছিল আজকের জনস্রোত আর ঐক্য দেখে।
এই ঐক্য রক্ষায় আমাদের সচেষ্ট হতে হবে। দৃষ্টান্ত সৃষ্টি করে দেখিয়ে দিতে হবে।

সবশেষে ---

সাধারণ জনগণের দুর্ভোগের জন্য আমরা সত্যিই
দুঃখিত।
ধন্যবাদ পুলিশ ভাইদের যারা এ সকল শান্তিপূর্ণ
আন্দোলনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন।
ধন্যবাদ সমাজের দর্পন মিডিয়ার ভাইদের।
আরও ধন্যবাদ নাম না জানা সকল ছাত্রজনতার
প্রতি। আর সুবিধেবাদীদের বলার কিছু নেই।
তারা দাবী আদায় করে নিবার আনন্দটা মিস করল ।

আমরাও পারি,
ছাত্রসমাজ হারতে শেখেনি।

14-9-15
Blue Circuit
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৩ কফি শপ

লিখেছেন হুমায়রা হারুন, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:০৬

আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?



ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

×