somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভুমিকম্প বহুত জ্বালাইছে

১৩ ই মে, ২০০৮ সকাল ৯:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

থাকি ইয়ুনিভার্সিটির ফরেন স্টুডেন্ট হলে। গতকাল (১২ই মে, সোমবার) বেজিং সময় দুপুর ২.৩০ নাগাদ ভুমিকম্প আঘাত হানে সারা চীনে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আমার পাশের প্রদেশের রাজধানী। তাই আমার এখানেও আলোড়নটা বেশ ছিল।

দুপুর বেলা ক্লাসে যাওয়ার জন্য বইপত্র আর ক্লাস শেষে ফুটবল এর জন্য জার্সি/বুট নিয়ে রওনা দিব বলে প্রস্তুতি নিচ্ছি আর সাথে সাথেই বিল্ডিং দোলা শুরু করল। চট্টগ্রামে থাকতে একবার অভিজ্ঞতা হয়েছিল, তাই সাথে সাথেই বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে; দৌড়ে নেমে লনে চলে আসলাম। ক্লাস বাতিল ঘোষনা করা হলো; অবশেষে গেলাম ফুটবল খেলতে। খেলে ঘেমে-টেমে এসে দেখি ডর্মের দরজা বন্ধ। রুমে ঢুকা যাবেনা-কতৃপক্ষের নির্দেশ। আমি তখন গোসল করার জন্য উন্মুখ হয়ে আছি। অনেক বুঝিয়েও কাজ হলনা, রুমে ঢুকতে পারলামনা। গোসল টোসল না করেই ঐ অবস্থাতেই ডিনার সারলাম। ডিনারেও এক শোচণীয় অবস্থা। ক্যান্টিন বন্ধ ঘোষণা তাই বাইরে গিয়ে অখাদ্য গিলতে হল। রাত ১২টার দিকে রুমে ঢুকার অনুমুতি পেলাম। গরম পানিতে গোসল করব বলে হীটার চালু করেই কম্পিউটারের সামনে বসে পড়লাম। ভাব্লাম একটু নেট ঘাটি, দেশে ফোন করে জানাই- ভাল আছি; এর মধ্যেই পানি গরম হয়ে যাবে। ফোন করতে পারলাম্না কারন মোবাইল নেট ওয়ার্ক তখনো বন্ধ। ১ ঘন্টা পর গোসল করতে যাব আর মরার দুলুনি আবার শুরু হল। ঐ একি ড্রেসে আবার বাইর হলাম। ইয়ুনিভার্সিটি কতৃপক্ষ রাতে রুমে যেতে নিষেধ করে বসল। কতৃপক্ষের নোটিশ যেন ভার্সিটির পিচ্চি গুলার জন্য ঈদের উৎসব বয়ে নিয়ে আসল। মহা উৎসাহে তারা বিশাল লনের উপর শোয়ার ব্যবস্থা করে ফেলল। প্রেমিক প্রেমিকা একসাথে উন্মুক্ত আকাশের নিচে রাত যাপন, ইটিশ পিটিশ করার মহা সুযোগ ছাড়ে কে। আমার গা থেকে তখন রীতিমত ভেড়ার গন্ধ বের হচ্ছিল। গোসল করতে না পেরে মাথা ব্যথাও করছিল। অনেক বার চেষ্টা করলাম রুমে ৫মিনিটের জন্য ঢুকার- পারলামনা। ঐ অবস্থাতেই সারারাত কাটালাম বাইরে। গল্প গুজব, গান, বাদাম, সিগারেট এ চলল সারা রাত। গায়ের গন্ধে ভয়ে কোন মেয়ের সাথে কথা বলতে যাইনাই /:)। সকাল সাড়ে ৪ টার দিকে আরেকবার দুলুনি। আমার চোখে তখন ভাসছিল নানার বাড়ির ওই স্বচ্ছ পুকুর, দুপুরে গাছের উপর থেকে নাক টিপে পানিতে লাফ দেওয়া আর ডুব সাতার। আহা কি যে একটা সময় ছিল! অবশেষে সকাল সাড়ে সাতটায় রুমে ঢুকলাম আর শান্তির গোসল সারলাম।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সিচুয়ান প্রদেশের রাজধানী 'ছংদু' এর কাছাকাছি 'ওয়েনছুন'। মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৮। এই পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষের মৃত্যুর বে সরকারি খবর পাওয়া গেছে। অনেক মানুষ এখনো নিখোঁজ।

লেখাটি একইসাথে 'আমার ব্লগ ' এও প্রকাশিত। আলোকচিত্র সৌজন্যে প্রমোদ শাক্য।
সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০০৮ সকাল ১১:০৯
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ৯৯

লিখেছেন রাজীব নুর, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৩২



১। আমাদের এলাকায় মুদি দোকানে কাজ করে জাহিদ।
জাহিদের বয়স ২৪/২৫ হবে। সহজ সরল ভালো একটা ছেলে। জাহিদের সাথে আমার বেশ খাতির আছে। সময় পেলেই সে... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×