আমি আবেগ,সাথে রয়েছে বিবেগ।
আমরা দুই যমজ ভাই।আমরা একে অন্যকে অনেক ভালবাসি।আমরা দুইজন বন্ধু সেই সাথে শত্রুও বটে।আমরা প্রতিটি মানুযের ভিতরে বসবাস করি।আমরা অদৃশ্য শক্তি যা অটল পাহারকেউ গলিয়ে ফেলতে পারি।আমি মানুযের জীবনকে উপভোগ করতে শিখায়।আর বিবেগ তাতে বাধা দেয় এ থেকে শুরু হয় আমাদের শত্রুতা।
শত্রুতার আগে আমাদের বন্ধুত্বের কথা বলে নিই
বন্ধুত্বঃ-আমরা সব সময় এক সাথে থাকতে চাই।কেউ যদি আমাকে না নেয় তাহলে আমি তাকে বেঁচে রেখেই মেরে ফেলি।আবার আমায় নিয়ে বিবেগকে বাদ দিলে সে মেরে ফেলেই বেচে রাখে।
শত্রুতাঃ-বিবেগ বলে আমি মানুযের না-কি ক্ষতি করি।কিন্তু সে-যে মানুযের মনকে পুড়ে মারে তা কিন্তু প্রকাশ করে না।শুধু আমারই দোষ দেখায়।
পার্থক্যঃ-বিবেগ মানুষকে কষ্টের হাত থেকে রক্ষা করতে চাই।কিন্তু রক্ষা না হলে নীল সাগরে ডুিবয়ে দেয়।আর আমি সবাইকে নীড় হারা পাখির মত মুক্ত আকাশে উড়াতে চাই।
আমাদের সবচেয়ে ভাল বন্ধুকে জানেন......
আমার সবচেয়ে ভাল বন্ধু আনন্দ।
বিবেগের সবচেয়ে ভাল বন্ধু কষ্ট।
তারাও কিন্তু যমজ.....
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৫ রাত ৩:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




