somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

BM Khalid Hasan
আমি? প্রচুর মুভি দেখি, পজিটিভ ক্যারেক্টারকে সাপোর্ট করি, ভূল করলে স্বীকার করি, তথ্য জানতে ভালবাসি, সবকিছুতেই ইন্টারেস্ট আছে, নিউট্রাল ওপিনিওন দেই। কিন্তু ৯৯% চান্স আপনি আমার লজিকে অফেন্ডেড হবেন!

১০০ টাকার গল্প (সস্তা মোটিভেশন)

০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক শিক্ষক ১০০ টাকার একটা নোট হাতে করে ক্লাসে এলেন। শিক্ষার্থীদের জিজ্ঞাসা করলেন, “এই টাকাটা আমি তোমাদের একজনকে দিবো, কে নিতে চাও?” তখন ক্লাসের সবাই হাত তুললো। শিক্ষক এবার নোটটাকে কয়েকবার ভাজ করে জিজ্ঞাসা করলেন, “এবার কে কে নিতে চাও?” এবারও সবাই হাত তুললো। শিক্ষক এবার নোটটাকে মাটিতে ফেললেন। জুতা দিয়ে মাড়িয়ে নোংরা করে উঠালেন। বললেন, “এবার কে নিতে চাও?” এবারও সবাই হাত তুলে রাখলো। তখন শিক্ষক বললেন, “আমাদের জীবনটাও এই ১০০ টাকার মত। জীবনে কখনো পড়ে যেতে হয়, কখনো মার খেতে হয়, আবার কখনো গায়ে কাঁদা লেগে যায়। কিন্তু এতে জীবনের কখনো মূল্য কমেনা।

গল্পের থিম কি?
জীবনের বিভিন্ন পর্যায়ে কখনো কেউ আপনাকে নিয়ে হাসাহাসি করবে। বাসে কারো সাথে ধাক্কা লাগলে দোষ দিয়ে চলে চলে যাবে। অফিসে ছোটখাট ভূলের জন্য বস দুটো বেশি কথা শোনাবে। তখন নিশ্চয়ই আপনার খারাপ লাগবে, মনে হবে আপনার কোনো ভ্যালু নেই। তাই সবার সামনে লজ্জা পাবেন, বিব্রত হবেন । কিন্তু এটা একেবারেই ভূল।

মানুষের সাময়িক আচরণ আপনার জীবনকে প্রভাবিত করবে না। দুদিন পর ওই মানুষেরাই ভূলে যাবে আপনি কি করেছেন, তারা কি করেছে। আপনার যা ভ্যালু তা আপনারই থাকবে। বরং আপনি বিব্রত হয়ে নিজের ভ্যালু কমে গিয়েছে এটা সবাইকে দেখিয়ে দিচ্ছেন, আবার বিষয়টা মনে রেখে নিজের কষ্ট বাড়াচ্ছেন! অথচ আপনি কেয়ার না করলে আপনার মূল্য ওই ১০০ টাকার মতই অনঢ় থাকতো।

কেন মানুষ অন্যকে অবমূল্যায়ন করে?
মনে রাখবেন, আজকাল সবাই কমবেশি ফ্রাস্ট্রেশনে থাকে। ৩টি কারণে এমন হয়।
• ছোটবেলা থেকে বিকাশ একইভাবে হয়না
• সবাই সেন্সিবল ও কেয়ারিং বন্ধু বান্ধব পায়না
• সব বাচ্চা গাইড করার মত পরিবার পায়না

তাই দেখা যায় একসময় মানুষ ভূল কাউকে বিশ্বাস করে ধোকা খায়, জীবনমুখী শিক্ষার অভাবে ভদ্রতা কম দেখায়, অল্পতে অফেন্ডেড হয়। এর ফলে অল্পতে অন্যের উপর রিয়েক্ট করে।

আপনার করণীয় কি?
আপনাকে ধরে নিতে হবে আপনার অবজারভেশন সঠিক ছিলনা বলে কমুনিকেশনে ভূল হয়েছে, আপনি নিজেকে ঠিকমত প্রেজেন্ট করতে পারেননি। ওপাশের মানুষের ম্যানার, নলেজ, সবকিছুতে ভূল থাকতে পারে। আপনি সেটা ভেবে সাবধান হননি বলে ভূল করেছেন আর সে রিয়েক্ট করেছে। আমি এটা বলছি না যে কেউ অপমান করলে নির্লজ্জের মত সয়ে নিতে হবে, ডোন্ট কেয়ার ভাব দেখাতে হবে কিংবা ওই মোমেন্টে ঝগড়া করে যুক্তি দেখিয়ে তাদের সামনে নিজেকে প্রমাণ করতে হবে।

আপনি শুধু নিজের ভারী একটা ব্যক্তিত্ব নিয়ে থাকবেন, সাহস নিয়ে স্বাভাবিক আচরণ করবেন, পরবর্তী কাজটা সঠিক ভাবে করবেন। মানুষ বুঝে নিবে কে এক্সাইটেড আর আর কে ওয়াইজ। তারা বুঝবে ভূল হলেও সেটা মিসটেকেনলি হয়েছে, আপনি ভূল ও করেন না, আর আপনার ভ্যালু ও কম না।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২৪ রাত ১২:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×