somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

BM Khalid Hasan
আমি? প্রচুর মুভি দেখি, পজিটিভ ক্যারেক্টারকে সাপোর্ট করি, ভূল করলে স্বীকার করি, তথ্য জানতে ভালবাসি, সবকিছুতেই ইন্টারেস্ট আছে, নিউট্রাল ওপিনিওন দেই। কিন্তু ৯৯% চান্স আপনি আমার লজিকে অফেন্ডেড হবেন!

Superman in DCU

২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সুপারম্যানের টিজার ট্রেলারকে ডিরেক্ট হেট করা আর রাস্তায় সম্পূর্ণ অচেনা কাউকে দেখে “আমি একে হেট করবো” ডিটারমাইন করে নেওয়া একই কথা! কারণ এটা মেইন ট্রেলারও না, সেটার টিজার!

আসলে হেনরি ক্যাভিলের লুক সবার মনে এমন গেঁথে আছে যে এই স্পট আর কাউকে দিতে চান না বলে সব সুপারম্যান মুভিকে খারাপ লাগবে।

কিন্তু ভাবুন, জাস্টিস লীগে হেনরি ক্যাভিলের এক্টিং আর ফিজিক থাকলেও কিভাবে জ্যাক স্নাইডার স্টোরি পেসিং নষ্টদিয়েছিল।

উনার সারাজীবনের সব সিনেমা সেম স্টাইলের স্লোমোশন দিয়ে ভর্তি। কোনো ইউনিকনেস নেই। সেখানে জেমস গানের মত ডিরেক্টর গার্ডিয়ান গ্যালাক্সিতে রকেটের মত এনিমেটেড সাইড ক্যারেক্টারকে মেইন রোল করে মানুষকে আবেগী করে দিয়েছে। সে জন সীনার মত এমেচার এক্টরকে দিয়ে পীস মেকারের মত হেভি রেটেড সিরিজ করেছে।

হ্যা, সবক্ষেত্রে এক্সপেরিমেন্ট সেম রেজাল্ট বয়ে আনেনা।
ডেভিড কোরেনসোয়েটের বদলে চেনা কোনো এক্টর নিলে মানুষের ইমপ্রেসন অনেকটা চেঞ্জড হতো।
কিন্তু যারা ফিল্মের লিটারেচারে ফোকাস দিবে, তারা এবারে সুপারম্যান মুভিকেও প্রশংসা করবে।

সুপারম্যানের টিজারের কথা বলতে গেলে, এখানে ২ মিনিটে অোমাদের জানা জিনিসই দেখিয়েছে। তবে জাস্ট বিভিন্ন পযায়ের সীন দেখিয়েছে, মেইন স্টোরি দেখায়নি।
এই টিজারে ৩টা জিনিস আছে যা সবার চোখে লেগেছে—

১. পুরনো স্টাইলের সুটে প্যান্টের উপর আন্ডারওয়ার নিয়ে আসা, যা এখনকার দর্শকদের কাছে খুবই ফানি লাগে। কিন্তু জাস্টিস লীগের সুপারম্যানের আউটফিট ছিল দুর্দান্ত। বাট এবারের টা মোর লাইক ওল্ড কমিক্স। হয়তো এটার মাধ্যমে আমাদের ডিসকাসনের একটা টপিক দিয়ে ফান করছে মেকাররা।

২. টিজারে রঙচটা কালার গ্রেডিং হয়েছে। কিন্তু আপনারা জানেন মার্ভেল ও ডিসি তাদের টিজারে ইস্টার এগস রাখে। মেইন মুভির কালার ও ফ্রেমের এলিমেন্টস অল্টার করে। আবার এমন ও হতে পারে তারা ৭০-এর সেই ক্রিস্টোফার রীভস এর সিনেমার ফিল্ম লুক দিতে চেয়েছে।

৩. সুপারম্যানকে ব্লিডিং করে দূর্বল দেখানো হইসে। মানে সে মোর হিউম্যান। এখানে লেক্স লুথরের ক্রিপ্টোনাইটের জন্য বা এনহ্যান্সড কারো সাথে ফাইট করার জন্যও ব্লিড হতে পারে, আবার হিউম্যান লাইক হবার কারণের সুপারম্যানের ব্লিড হতে পারে।

রিসেন্ট সুপারম্যান অ্যান্ড লোইস সিরিজেও সেম দেখিয়েছে, সুপারম্যান হিউম্যানে কনভার্ট হবার পর তার লাইফের সেরা সময় পার করেছে। মানুষ যে সৃষ্টির সেরা জীব এবং জগতের ভাল করতে যে খুব অতিমানবিক পাওয়ার লাগে না, জাস্ট অফুরন্ত ইচ্ছে শক্তি লাগে সেটাই কিন্তু এখানকার থিম।

এবার সুপারম্যানে কিছু সীনে সুপারম্যানকে মানুষ বোতল ছুড়ে মারছে দেখা যায়। বর্তমানে ব্যাটম্যান বলুন আর সুপারম্যান বলুন, কিভাবে তাদের উপর থেকে মানুষের ভরসা উঠে যায় এবং কাজের মাধ্যমে আবার কিভাবে সেই ভরসা ফিরে আসে সেটা ফিচার করা হয়।

টিজারের সবচেয়ে নতুনত্ব ছিল সুপার ডগ ক্রিপ্টো যাকে রিসেন্ট কোনো লাইভ একশন মুভিতে দেখানো হয়নি! কিন্তু এখানেও নেগেটিভ রিয়েকশন আছে।

লীগ অব সুপারপেট মুভিতে মাসকুলার একটা ডগ ছিল, কিন্তু এবার খুব কিউট ছোটখাট ডগ ছিল যাকে দেখেই মনে হয়না এর কোনো পাওয়ার আছে। তাহলে ক্রিপ্টো সাধারণ ডগ হতে পারে যেহেতু সে অসুস্থ সুপারম্যানকে উড়িয়ে নেয়না।

মেকাররা আবারও দেখাতে চাইসে যে ভাল কিছু করতে পাওয়ার লাগে না, এথিক্যাল সেন্স আর ইনটেনশন থাকলেই হয়। কিন্তু মেইন কমিক্সে ক্রিপ্টোকে পাওয়ার সহই প্রেজেন্ট করেছিল। সে সুপারম্যানের সাতেই পৃথিবীতে আসে কিন্তু পড আলাদা হয়ে যায়।

ওভারঅল, সুপারম্যান সিনেমাতে পুরনো নতুন অনেক কিছু থাকবে। কিন্তু জেদ করে হেনরি কেভিলের ফ্যান হয়ে বসে থাকা যুক্তিসঙ্গত না। সব সুপারহিরো রোলে পরিবর্তন আসবেই। আগে মুভি দেখি, তারপর বলি খারাপ হয়েছে না ভাল হয়েছে।

সর্বশেষ এডিট : ২০ শে ডিসেম্বর, ২০২৪ সকাল ১১:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×