মানিকগঞ্জ-৩ আসনের সরকার দলীয় সংসদ জাহিদ মালেক স্বপনের নির্মাণাধীন বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি শিল্প প্রতিষ্ঠানে মাটি ভরাট করতে জেলার গাজীখালি নদী থেকে অবৈধভাবে বালু তোলা হচ্ছে। প্রতিদিন শত শত ট্টাক বালু উত্তোলনের ফলে আশপাশের প্রায় ৩০০ গজ এলাকা জুড়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এতে আসন্ন বর্ষা মৌসুমে দুই তীর ভেঙে ফসলি জমি নদী গর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।
সরেজমিন খোঁজ নিয়ে জানা গেছে, ধামরাইয়ের নান্দেশ্বরী এলাকায় মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জাহিদ মালেক স্বপনের মালিকানাধীন বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ নামে একটি শিল্প প্রতিষ্ঠানের নির্মাণ কাজ চলছে। এই প্রতিষ্ঠানের বিস্তীর্ণ নিচু জমির মাটি ভরাট করতে ধামরাই ও সাটুরিয়া উপজেলার ওপর দিয়ে প্রবাহিত গাজীখালি নদী থেকে বালু কেটে নেয়া হচ্ছে।
বালু উত্তোলনের সঙ্গে জড়িত শ্রমিকরা জানান, স্থানীয় আমতা ইউপি সদস্য আয়নাল হক ও নান্দেশ্বরী গ্রামের মাটি ব্যবসায়ী নির্জনের নির্দেশে তারা ১৫ দিনেরও বেশি সময় ধরে বালু উত্তোলন করছেন। প্রতিদিন অন্তত ২৫০ ট্রাক বালু কাটা হয়ে থাকে বলে তারা জানান।
এ বিষয়ে ইউপি সদস্য আয়নাল হক জানান, মানিকগঞ্জ-৩ আসনের সাংসদ জাহিদ মালেক স্বপনের আস্থাভাজন নেতা সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন, সংসদ সদস্যের সাটুরিয়া ইউনিয়ন প্রতিনিধি আব্দুল মান্নান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাটুরিয়া ইউনিয়ন থেকে সাংসদের মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন পিন্টুর কথায় তারা নদী থেকে বালু উত্তোলন করছেন। তারা শুধু ট্রাক ও শ্রমিক সরবরাহ করছেন বলে দাবি করেন।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, ক্ষমতার দাপটে অবৈধভাবে এই মাটি কেটে নেয়া হচ্ছে। অথচ কেউ বাধা দিলে এসব নেতারা তাদের সাংসদের দোহাই দেন। তাদের পুলিশ দিয়ে হয়রানি করাসহ মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গোলাম হোসেন বলেন, সাংসদের নির্দেশে বালু কাটা হচ্ছে। আমাদের কিছুই করার নেই। আমরা অসহায়।
তবে সংসদ সদস্যের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, আওয়ামী লীগ নেতারা সাংসদের কাছ থেকে মাটি কাটার চুক্তি নিয়ে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছেন।
এ ব্যাপারে সংসদ সদস্য জাহিদ মালেক স্বপনের সাথে ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নিমানিকগঞ্জের প্রথম অনলাইন পত্রিকা
নদী থেকে অবৈধ বালু দিয়ে সরকার দলীয় সাংসদের জমি ভরাট
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।