somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফুটবল যাদুকর মেসি ঢাকায়,বিমান বন্দরে উঞ্চ অভিনন্দন

০৫ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্টাফ রিপোর্টার,০৫ সেপ্টেম্বর(মানিকগঞ্জ নিউজ ডটকম): অবশেষে ফুটবল ভক্তদের দীর্ঘ প্রতিক্ষার অবসান হল।ঢাকার মাটিতে পা রাখলেন,ফুটবল মহানায়ক মেসি ও তার দল আর্জেন্টিনা।আজ সোমবার সকাল ১১.০৮ মিনিটে কলকাতা থেকে বাংলাদেশ বিমানের বিজি ০৯২ ফ্লাইটে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারকাখচিত আর্জেন্টিনা দল।তবে সুপার ঈগল নাইজেরিয়া এখনো ঢাকায় পৌঁছায়নি।

দুই দলকেই অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত রয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান ও সাবেক মিলিয়ে ৪০ জন ফুটবলার বিমানবন্দরে রয়েছেন মেসিদের অভ্যর্থনা জানাতে।
বিমানবন্দরে অবতরণের সাথে সাথে বিশেষ নিরাপত্তা বলয়ে মেসির আর্জেন্টিনা ফুটবল দলকে হোটেল রূপসী বাংলায় (সাবেক শেরাটন হোটেল) নিয়ে যাওয়া হবে। রূপসী বাংলা হোটেলে আর্জেন্টাইন দলকে অভ্যর্থনা জানাবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রমীলা ফুটবলাররা।নাইজেরিয়া দল বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবে গুলশানের ওয়েস্টিন হোটেলে।

প্রায় ১২০০ র‌্যাব ও পুলিশ সদস্য মেসিদেরর নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে বলে ঊর্ধ্বতন র‌্যাব ও পুলিশ কর্মকর্তারা জানান।
কাল আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের দিন ঢাকায় আসছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। মনমোহন সিংয়ের আগমনে স্বভাবতই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত কর্তাব্যক্তিরা।

আজ সন্ধ্যা সাড়ে ৬ টায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলনে নামবেন মেসি-হিগুয়েনরা। প্রায় দুই ঘণ্টা অনুশীলন করবেন তারা। রাত ৯টায় হোটেল রূপসী বাংলায় ম্যাচের আয়োজকরা দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সম্মানে ডিনারের ব্যবস্থা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আর্জেন্টিনা-নাইজেরিয়া অনুশীলন সেশনের নিরাপত্তার ব্যাপারে এ ম্যাচের নিরাপত্তা বিষয়ক চেয়ারম্যান বাদল রায় জানান, মূল ম্যাচের মতোই কঠোর নিরাপত্তা নেয়া হবে অনুশীলন সেশনে। বাদল রায় জানান, অনুশীলন সেশন এবং ম্যাচের দিন দর্শকরা কেবলমাত্র হাতে করে ফ্ল্যাগ ছাড়া আর কোনো কিছু নিয়ে মাঠে প্রবেশ করতে পারবে না।
এমনকি পানি কিংবা ড্রিংকসের বোতল নিয়ে দর্শকদের মাঠে ঢুকতে দেয়া হবে না। দর্শকদের জন্য পুরো স্টেডিয়ামের ভেতরে ৮টি ফুড কর্নারের ব্যবস্থা থাকবে। সেখান থেকে প্রয়োজনীয় পানি, ড্রিংক ও খাবার সংগ্রহ করতে পারবে তারা।

নিরাপত্তার স্বার্থে রোববার সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে স্টেডিয়াম এলাকার সব দোকানপাট। থাকবে মঙ্গলবার পর্যন্ত।

এদিকে অনুশীলনের টিকিট বিক্রি শুরু করে দিয়েছে টিকিট বিক্রির স্বত্ব ক্রয়কারী প্রতিষ্ঠান আপন কমিউনিকেশন্স। অনুশীলন সেশনের গ্যালারির টিকিটের দাম রাখা হয়েছে এক হাজার টাকা এবং ভিআইপি গ্যালারির টিকিটের দাম দুই হাজার টাকা করে প্রতিটি।

অনুশীলন সেশনের টিকিট বিক্রির দায়িত্ব পাওয়া আপন কমিউনিকেশন্স-এর সিইও রুহুল আমিন জানান, রোববার রাত ৮টা পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো অনুশীলনের টিকিট বিক্রি করেছে তারা। মোট ১৫ হাজার টিকিট বিক্রির দায়িত্ব পায় তারা।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:০৭
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×