somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রণকৌশল নির্ধারণ এবং রুখে দাঁড়ানো

০২ রা মার্চ, ২০১৩ রাত ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫ ফেব্রুয়ারি থেকে ঢাকার শাহবাগে তরুণ প্রজন্ম যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনের যে বহ্ণিশিখা প্রজ্জ্বলন করে, প্রতিদিন সে আন্দোলনে নতুন মাত্রা যোগ হতে থাকে। প্রথম দিন থেকেই এই আন্দোলন সম্পর্কে বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার মতামত আমার খুব জানতে ইচ্ছা করছিল। এ ব্যাপারে তার দলের বিভিন্ন স্তরের নেতাদের এলোমেলো বক্তব্য শুনে শুধু আমি নই, দেশের সকল মানুষ, এমনকি বিএনপি’র নেতা-কর্মীরাও তাদের অবস্থান সম্পর্কে ধোয়াশার মধ্যে ছিলেন। তাতে এই আন্দোলন- যা সারাদেশে গণজাগরণ রূপে ছড়িয়ে পড়েছে সে সম্পর্কে তার দলের অবস্থান স্পষ্ট বুঝা যাচ্ছিল না । তাই আশা করা গিয়েছিল ১ মার্চ তিনি সাংবাদিক সম্মেলনে যে ভাষণ দিবেন তার মধ্য দিয়ে বিএনপি’র অবস্থান পরিস্কার হয়ে যাবে। ঠিক তাই হয়েছে। বেগম খালেদা জিয়া দলের এবং তার নিজের অবস্থান পরিস্কার করেছেন। অন্য কোন কারণে না হলেও, অন্তত চলমান গণজাগরণ সম্পর্কে অবস্থান স্পষ্টীকরণের জন্য তিনি ধন্যবাদার্হ্য। এখন মুক্তিযুদ্ধবিরোধী, স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী, যুদ্ধাপরাধী, রাজাকার, আলবদর, আলসামস্, জামাত-শিবির, সাম্প্রদায়িক, ধর্মব্যবসায়ী ইত্যাদি অপশক্তির শত্রু-মিত্র চিহ্ণিতকরণে আর কোন সমস্যা রইল না। দেশ আজ স্পষ্টত দুইভাবে বিভক্ত- মুক্তিযুদ্ধের পক্ষ এবং বিপক্ষ। একদিকে নতুন প্রজন্মের ডাকে অহিংস আন্দোলনে দেশব্যাপি অভূতপূর্ব গণজাগরণ, অন্যদিকে জামাত-শিবিরের তাণ্ডবের খালেদা জিয়া কোন পক্ষে তা আর বলার অপেক্ষা রাখে না।

সংবাদ সম্মেলেন খালেদা জিয়ার বক্তব্য নিয়ে বিশ্লেষণ করে সময় নষ্ট করার কোন মানে নেই। এখন একমাত্র প্রশ্ন হচ্ছে- দ্বিতীয় পর্যায়ের মুক্তিযুদ্ধে জামাত-শিবির-বিএনপি অক্ষশক্তিকে কী করে মোকাবিলা ও পরাজিত করা যায়। এ জন্য দেশের মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তিকে আজ ইস্পাতদৃঢ় ঐক্য গড়ে রণকৌশল নির্ধারণ করা জরুরি হয়ে দাঁড়িয়েছে।

পরিশেষে আমি বাংলাদেশ সরকার, মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি, মানবাধিকার সংস্থা ও কর্মী এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের ফ্যাসিস্ট, ধর্মব্যবসায়ী, সাম্প্রদায়িক অপশক্তি এবং তাদের আশ্রয়-প্রশ্রয় এবং সমর্থন ও মদদদানকারীদেরকে রুখে দাঁড়াবার উদাত্ত আহ্বান জানাচ্ছি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×