somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুন নামে আসছে জামায়াত, নেতৃত্বে থাকছেন রাজ্জাক

০৪ ঠা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মহাসংকটে পড়েছে ১৮ দলীয় জোটের দ্বিতীয় প্রধান শরিক দল জামায়াতে ইসলামী। দলের নিবন্ধন বাতিল, একের পর এক দলের শীর্ষ নেতার ফাঁসি বা যাবজ্জীবন কারাদন্ড, সারা দেশে দলীয় কার্যালয়ে তালা- এ অবস্থায় ভারপ্রাপ্তদের দিয়ে আর চলছে না দলের কার্যক্রম, মামলার কারণে প্রায় সব নেতা-কর্মী আত্মগোপনে, চলছে চরম নেতৃত্ব সংকট।

এদিকে নিবন্ধন বাতিল হলেও রাজনীতিতে সক্রিয় থাকতে বাঁধা নেই জামায়াতের। তবে ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ’ এর বদলে অন্য নামে। নেতৃত্বেও আসবে আমূল পরিবর্তন। গোপনীয় এক সূত্রে জানা গেছে, জামায়াতের আগামী দিনের সংকট উত্তরণের বিকল্প উপায় হিসেবে নীতি-নির্ধারক পর্যায়ে দলের নাম পরিবর্তনের বিষয়টিই গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে। নতুন এদলের নেতৃত্বে থাকতে পারেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তিনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতাদের আইনজীবীও বটে।

এ সব বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাস থেকে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র বিভাগের সদর দপ্তরে পাঠানো একটি গোপন তারবার্তা সম্প্রতি প্রকাশ করেছে বিশ্বখ্যাত উইকিলিকস। এতে ফাঁস করে দেয়া হয়েছে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাকের সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টির কথোপকথন।

ওই তারবার্তায় বিশেষ পরিস্থিতিতে দলের নাম পরিবর্তন করে রাজনীতিতে সক্রিয় থাকার পরিকল্পনা জানান আবদুর রাজ্জাক।

এছাড়াও মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দন্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামরুজ্জামানের একটি গোপন চিঠিও প্রকাশ করেছে উইকিলিকস।

২০১২ সালে ‘পরিবর্তিত প্রেক্ষাপটে নতুন কর্মকৌশল গ্রহণ- সময়ের দাবি’ শিরোনামে ওই চিঠিতে তিনিও দলের নামপরিবর্তনসহ তিনটি সংস্কারের কথা বলেন।

নতুন কর্মপন্থা হিসেবে তিনটি প্রস্তাবের মধ্যে ছিল -

এক. জামায়াত যেমন আছে তেমন থাকবে।

দুই. জামায়াত পেছনে থেকে একটি নতুন সংগঠন গড়ে তুলবে।

তিন. যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আনা হচ্ছে তারা নেতৃত্ব থেকে সরে দাঁড়াবে এবং সম্পূর্ণ নতুন লোকদের হাতে জামায়াতকে ছেড়ে দেওয়া হবে।

এরই মধ্যে বৃহস্পতিবার আদালত জামায়াতের নিবন্ধন বাতিল করে দিয়েছে। আগামীতে সরকার জামায়াতকে নিষিদ্ধ করার পদক্ষেপও নিতে পারে। তাই রাজনীতিতে জামায়াতের টিকে থাকার কৌশলটি অল্প দিনের মধ্যেই স্পষ্ট হবে বলে জানিয়েছেন নেতারা।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের পট পরিবর্তনের পর জিয়াউর রহমানের শাসন থেকে সব দলের মত প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ পায় জামায়াতে ইসলামী।

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতাদের বিচার শুরুর পর থেকেই রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ হওয়ার শঙ্কা ভর করে দলটির নেতাদের মধ্যে।

বৃহস্পতিবার আদালতের রায়ে নিবন্ধন বাতিল হওয়ার পর জামায়াতের সামনে ওই পথটি বেছে নেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না বলে জানা যায় দলের শীর্ষ নেতারা।

সূত্র এখানে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×