প্রীতির ইরফান দুঃখ
১০ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার মন বেশ খারাপ। তবে তাঁর এই মন খারাপের বিষয়টি অভিনয় বা নিজের পেশার কোনো ব্যাপারে নয়। তাঁর মন খারাপ, আইপিএলের নিলামে নিজের মালিকানাধীন ফ্র্যাঞ্চাইজ কিংস ইলেভেন পাঞ্জাবে ইরফান পাঠানকে না পাওয়ার বিষয়টি নিয়ে। নিলামে তিনি দলে নিতে পারেননি গতবারের অন্যতম সেরা খেলোয়াড় ইরফান পাঠানকে। এতে বেশ হতাশই হয়েছেন তিনি। তবে ইরফানকে না পেলেও অস্ট্রেলিয়ার সাবেক উইকেটরক্ষক অ্যাডাম গিলক্রিস্টকে দলে পেয়ে সেই দুঃখ ভোলার চেষ্টায় আছেন প্রীতি।
নিলামে ইরফান পাঠানকে দলে নেওয়ার জন্য সব ধরনের চেষ্টাই করেছিলেন প্রীতি জিনতা। ইরফানকে নেওয়ার জন্য কিংস ইলেভেন পাঞ্জাবের ১৮ লাখ ডলারের নিলামের ডাককে টপকে ১৯ লাখ ডলারে ইরফানকে ছিনিয়ে নেয় দিল্লি ডেয়ারডেভিলস। ইরফানকে নিজেদের ঘরে না রাখতে পেরে প্রতিক্রিয়ায় প্রীতি বলেন, ‘ইরফান খুব ভালোমানের একজন খেলোয়াড়। তিনি ভালো মানের একজন সুইং বোলার এবং ভালো ব্যাটসম্যানও বটে। তাঁর মধ্যে ধৈর্যশীলতার পরিচয়ও মেলে। সর্বোপরি সে আমার প্রিয় খোলোয়াড়দের একজন। সবকিছু মিলে তাঁকে নিজেদের দলে না পাওয়াতে স্বভাবতই আমরা বেশ হতাশ হয়েছি।’
অপরদিকে গিলক্রিস্ট সম্পর্কে প্রীতি বলেন, ‘তিনি খুব আমুদে খেলোয়াড়। সব সময় খেলোয়াড়দের মনোবল বাড়ানোর কাজে তাঁর জুড়ি নেই।’
উল্লেখ্য, অস্ট্রেলিয়ান সাবেক এই খেলোয়াড়কে নয় লাখ ডলারে কিনেছে কিংস ইলেভেন পাঞ্জাব। টাইমস অব ইন্ডিয়া।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১১ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনবাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুন