অফার করার জন্য
/মেয়ে পটানোর জন্য
হাফ ডজন *ফ্রি* অণুকাব্য 
০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
#১
করতে পার আমায় বিয়ে
নাম হবে না বদলাতে !
এই দেখ করছি প্রমিজ
হারব আমি ঝগড়াতে!
#২
মুখ দিয়ে নয়
হৃদয় দিয়ে
ভালবাসি বলতে চাই !
নৈঃশব্দের কোলাহলে
শব্দ নিয়ে খেলতে চাই!
#৩
চোখ খুলি বা বন্ধ করি
তুমি ই ভেসে আসো!
মেয়ে তুমি আমায় কি
এমনি ভালবাসো?
#৪
রাগ করেছ বলছ আমি
তোমায় নিয়ে ভাবব না?
তুমি ছাড়া লিখা গুলো
গদ্য হবে কাব্য না !
#৫
তোমার আছে
অতল গভীর সব হারানোর সর্বনাশী কাজল চোখ
বন্ধুরা চায়
ঐ দু চোখে নিঁখোজ হবার সংবাদটি সত্যি হোক

!
#৬
তুমি আমার রোজ সকালের সূর্য হবে?
জোছনা রাতের চাঁদ?
হাঁটবে নাকি আমার সাথে রংধনুর ঐ স্বপ্নপথে
রাখবে হাতে হাত?
এই অনুকাব্য গুলো আপনি আপনার সখী/বান্ধবী কে ইম্প্রেস করার জন্য চাইলে ব্যবহার করতে পারেন


!!!
তারা যদি ইম্প্রেসড হয় আমাকে জানালে খুশি হব না জানালেও ক্ষতি নেই

।
*এ ছাড়া অন্য কোন কাজে ব্যবহার করা যাবে না *।
বিঃ দ্রঃ তবে আমার এই কাব্য পড়ে কোন মেয়ে আমার প্রতি দুর্বল হয় নাই



। সেই গল্প
চলো বিয়ে করে ফেলি ! (কিছুটা সত্য, কিছুটা মিথ্যা ,কিছুটা অতিরঞ্জিত ...)
*আরেকটি ছড়া *
ছবি কৃতজ্ঞতা
সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর...
...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী?ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ...
...বাকিটুকু পড়ুন
মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত...
...বাকিটুকু পড়ুনপ্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন