somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সখী, ভালোবাসি- ভালোবাসি

১৬ ই নভেম্বর, ২০১২ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিন


চার

-নিলয়। এই নিলয়।
-বল্। নিলয় এমনভাবে জবাব দেয় যেন মনে হচ্ছে রুবির কাছে থেকে অনেক দূরে। অথচ তারই পাশে একই রিকশায় বসে আছে। সে তাকিয়ে আছে আরেকদিকে।
-বল্ মানে? আজ আবার তোর কি হয়েছে? তোর বার্থডে তে রিকশা করে ঘোরা হয় নাই তো কি হয়েছে? আজতো ঘুরছি। আরে বাবা এদিকে তাকা না। দেখ না। আজ তোর সাথে রিকশা করে ঘুরবো বলে কেমন সেজে এসেছি।
নিলয় কিছু বলে না। সে এবার আকাশের দিকে তাকায়।
-কিরে আকাশে কি দেখছিস্।
-কিছু না। আকাশ আমার ভাল লাগে।
-আমাকে ভাল লাগে না।
-না ।
-মানে?
-তোকে তোর মত লাগে। বলেই নিলয় আবার ঘাড় ঘুরিয়ে তাকায়।
-আচ্ছা। সেইজন্যই ঘাড় ঘুরিয়ে সুন্দরী মেয়ে দেখা হচ্ছে না। ঠিক আছে তুই একা একা রিকশা করে ঘুর। আর শহরের সব সুন্দরী মেয়েদের দেখে দেখে তোর চোখের ক্ষুধা মিটা। আমি এখনই নেমে যাচ্ছি। এই রিকশাওয়ালা ভাই রিকশা থামান।
-এই কি করো। কি করো। রাস্তার মাঝে সিন ক্রিয়েট করছো কেন?
-আমি সিন ক্রিয়েট করি না।আপনি নিজে যে ড্রামা করে চলেছেন সেই তখন থেকে। সেটা কিছু না না।
-সরি।
-আচ্ছা সরি হতে হবে না আর।
-আসলে রুবি আমি কি ভাবছি জানো? আমাদের জীবনের এতটা সময় আমরা হেলায় নষ্ট করলাম কেন?
-মানে?
-না ভাবছি আমরা এমন কত রিকশা করে ঘোরার অলস দুপুর নিজেদের অজান্তেই অপচয় করেছি।
-তাই না?
-সত্যি। আজ আমার কাছে পুরো শহরটাকেই অন্যরকম লাগছে। আকাশটাকেও আগের থেকে অনেক ভাল লাগছে। ভাবছি এই আকাশ এতদিন কোথায় ছিল।
-আহা কি আমার ভাবুক। কই যাওয়া যায় বলতো।
-কোথাও না। এই রিকশা অনন্তের পথ ধরে অনন্তকাল চলবে। আর আমরা অসীম আকাশের নিচে নিতান্তই চক্কর খাবো ভাবনার জগতে।
-কিরে কবিতা লেখা শুরু করছিস্ নাকি?
-প্রেমে পড়লে তো কবিতা আসতেই পারে।
-তুই প্রেমে পড়েছিস্! কার?
-আকাশের ।
-তাই। তাহলে আকাশের কাছে চলে যা।
-আকাশ কি আমাকে বুকে টেনে নেবে?
-আকাশকে জিজ্ঞেস কর।
-আকাশ তো নিরুত্তর।
-কবিও নীরব।
-হয়তো বসন্ত আসেনি।
-কবি কি অন্ধ?
-আলোতে জ্বলসে গেছে চোখ।
-মন ও কি মরে গেছে?
-সে তো মনের খোঁজে ব্যস্ত।
-মন কি আকাশে ওড়ে?
-মন তো মনের কাছে।
-তবুও কবি বিভ্রান্ত!
কথার পিঠে কথার খেলা ভালই জমে। হঠাৎই হেসে উঠে দু'জনে। রিকশাওয়ালা পেছনে ফিরে তাকায়। প্যাডেলে জোরে পা চালায়। অনন্তের পথে রিকশা ছোটে অনন্ত স্বপ্নযাত্রী দু'জনকে নিয়ে। রুবির খোলা চুল এলো বাতাসে নিলয়ের চোখ মুখ মন ছুঁয়ে যায়। সে স্বপ্নরাজ্যে ভাসে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ১১:৪২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×