যদি কখনো মনে পড়ে,
ব্যালকনিতে গিয়ে তাকিয়ে থেকো ঐ উদ্ভাসিত চাঁদের দিকে,
কল্পনা করো বহু দূরে আমিও নিঃশব্দ বেদনা্য় তাকিয়ে আছি ঐ চাঁদের দিকে,
চাঁদ তো একটিই, সেটিই না হোক আমাদের একমাত্র মাধ্যম,
ঐ দূর নিস্তরঙ্গ আকাশের জ্বলজ্বলে চাঁদ আমাদের ভাসিয়ে দিয়ে যাক জোসনার বন্যায়,
ভরে দিক এই স্বান্তনায়,
দূরে হোক তাতে কি,
আছি তো একই চাঁদোয়ার নিচে,
একই পৃথিবীতে !!!!!!
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




