somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পথ চলতে......২

২০ শে জুন, ২০১১ সকাল ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথম পর্বের লিংকঃhttp://www.somewhereinblog.net/blog/bohubhuj/29399084

ভদ্রলোক কথা বলেন অত্যন্ত উচ্চ কন্ঠে। উনি শুধু কথা বলেন-কারো কথা শোনেননা।দ্বিতীয়ত, ওনার কথা শোনতে হবে ওনার মুখের দিকে তাকিয়ে। আমি ওনার কথা শুনছি ঠিকই কিন্তু যখনই আমি সামনের দিকে তাকাই ভদ্রলোক আমার গালে হাত দিয়ে নিজের দিকে আমার মুখ ফিরিয়ে কথা শোনান।আমি অল্প অল্প ভদ্র মানুষ-তাই বিরক্তি চেপে যাই।

২৬ সীটের ভাংগাচোড়া মিনিবাসে আমরা ৬০/৭০ জন যাত্রী। প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি ট্রাফিক জ্যামে আটকে আছি অনেকক্ষণ যাবত। গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি। যাত্রীরা চিক্কার চেচামেচি করছে, ড্রাইভারকে গালাগাল করছে। ড্রাইভারও চিৎকার করে বলছে- "দ্যহ্যেন্না, হারা রাস্তায় জ্যাম আটকাইচে।আমি কি আকাশ থেইক্যা গাড়ি উড়াইয়া নিয়া যামু?" আমার পাশের ভদ্র লোক চিৎকার করে বললেন-"এই ড্রাইভার, মুবাইল করো, মুবাইল করো-আমার মুবাইল আছে"। আমি হাসি চেপে রাখলেও চ্যাঙ্গড়া কন্ডাকটর বললো-"চাচা, কার কাছে মুবাইল করবে, চাচীর কাছেনি?" এবার ভদ্র লোক আমাকে বললেন-"দ্যাখলেন্তো কি বেদ্দপ পোলা! আমার ছেলেতো আমি কতা বইললে 'রা' করতো না"! আমি বলি-আসলেই আপনার ছেলেটা ভালো।

বাস চলতে শুরু করলো। ভদ্র লোক এবার শুরু করলেন-"মোহাম্মদ আরিফুর রহমান লায়েক হইচে, বিয়া করান দরকার। পুতের মায় হের বইনের মেয়ে বিয়া করাইতে চায়। আমি রাজীনা।"

আমি প্রশ্ন করি-কেনো রাজীনা? ভদ্রলোক-"ঐ মেয়ে ঢাকা থাকে। সাভারে গার্মেন্টে চাক্রী করে-আদব লেহাজ সুবিদারনা। চৌক ফুইড্ডা গেছে। পোলার বিয়া করামু গ্রামের মাইয়া।তয় টাউনের মাইয়া পুরা বাদ্দিনাই-যতি ভাল মাইয়া পাই তয়লে টাউনের মাইয়াও করাইতে পারি। আচ্ছা বাবা, আপনার বইন টইন নাই"?

এতক্ষনে আমরা কেউ কারো পরিচয় একবারো জানতে চাইনি।আমি রাসেল স্কয়ার নামবো। নেমে যাবার সময় ভদ্র লোক চিৎকার করে বল্লেন-"বাবা, মুবাইল কইররেন, মুবাইল কইররেন.."

সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খাম্বা/খাল তারেক কে কিছু উপলব্ধি শেয়ার করছি

লিখেছেন অপলক , ১৭ ই জুন, ২০২৬ রাত ১২:৪২

আজ আর মনের মাধুরী মিশিয়ে বকাঝকা করব না। আজ কিছু ব্যক্তিগত চিন্তাভাবনা শেয়ার করব।



খাল খনন বা ঢাকার বাসস্ট্যান্ড সরানোর চেয়ে কি কি গুরুত্বপূর্ন কাজ এই অর্থবছরে করা যেতে... ...বাকিটুকু পড়ুন

গানটি প্রিয় রাজীব নূর ও কবি স্বপ্নের শঙ্খচিলকে উৎসর্গ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই জুন, ২০২৬ রাত ১:০৬

আমার খুব প্রিয় একটি কবিতার সাথে ব্লগার স্বপ্নের শঙ্খচিলের কবিতা মিলিয়ে গানটি বুনেছি।
শোনার আমন্ত্রণ রইলো।
============================

এই জল ভালো লাগে;
বৃষ্টির রূপালি জল কত দিন এসে
ধুয়েছে আমার দেহ- বুলায়ে... ...বাকিটুকু পড়ুন

কদমের পাপড়ি

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৩


এ আষাঢ়ের চোখ কেমন জানি-
চৈত্রের হাওয়ায় কদম নয় যেনো
আগুন- আগুন- তবু ভেজে যাচ্ছে-
শান্তি চুক্তির গন্ধ বাতাস-বাতাসে;
আনন্দময় আষাঢ়ে কাম ভাবনায়
শুধু মাটির বুক গড়ে- গড়ে আসে
জলকাঁদার শ্রেষ্ঠ হাসি অথচ বসন্ত
কান্না... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

×