এক ব্লগার তার একটি মন্তব্যে বলেছে - শহীদের সংজ্ঞা গুলিয়ে ইসলামের সাথে মুনাফেকী করছেন।
তার উত্তরে বলছি- আসলে ইসলামের যে শহীদ তা তো এ যুগে এসে কোন পক্ষ ই ক্লেইম করতে পারে না,বিশেষ করে বাংলা দেশের পেক্ষাপটে । বি এন পি, আঃলিগ , জামাত বা সাধারন জনতা । কিন্তু যেটা হচ্ছে - প্রতিটি পক্ষ বিপক্ষ দ্বারা আক্রান্ত হচ্ছে নিজেদের পক্ষের মানুষ মারা যাচ্ছে । নিজেদের আবেগ থেকে সেই মৃত কে শহীদ বলা হচ্ছে ।
একটি শব্দর অনেক মানে হতে পারে ।একটু রিসার্চ করলে দেখবেন শহীদ যখন আরবি হয়েছে তখন এটি হয়েছে শাহিদ (شهيد ) আর এর অর্থ সাক্ষী, যার বহুবচন সুহাদা( شُهَدَاء ) ।
আল কোরানে যখন এই শব্দ ব্যাবহারিত হয়েছে তখন অনেক জায়গায় এই কথার অর্থ সাক্ষী হিসাবে এসেছে প্রমান পেতে আল কোরআনের সুরা আন- নাহল (১৬:৮৯) আয়াত দেখুন। আল কোরানে মহান আল্লাহ নিজেকে শাহিদ (৩:৯৮ ) বলেছে যার অর্থ সাক্ষী । আর সেজন্য মহান আল্লার ৯৯ নামের একটি নাম হল আস শাহিদ।
একটি শব্দর যেমন অনেক মানে হতে পারে ঠিক তেমনি একটি শব্দ বিভিন্য ভাষায় ব্যাবহার হতে পারে। আপনি নিশ্চই জানেন পৃথিবীর সব ভাষার ভিতরই খুজলে অন্য ভাষার শব্দ পাওয়া যাবে। এবং দেখা যাবে উভয় ভাষাই শব্দটি তাদের নিজেদের শব্দ বলে ব্যাবহার করে থাকে.
অতএব শহীদ শুধু আরবি শব্দ বলা যেমন ভুল শহীদ বলতে শুধু ইসলামের পথে যারা জীবন দিয়েছে তাদের বোঝানো ও ভুল ।
উয়িকিপিডিয়া দেখলে দেখবেন সেখানে বলেছে – নন মুসলিম আরব মানে আরব ক্রিসচান, ইহুদীরা , ভারতের হিন্দি ভাষীরা এবং শিখ ধর্ম অবলম্বিরা শহীদ শব্দটি ব্যাবহার করে থাকে তাদের নিজ নিজ স্বার্থ সংশ্লিষ্ট পথে জীবন দানকারিদের বোঝাতে ।
আমার মনে হয় বাংলায় শহীদ শব্দটি যখন ব্যাবহারিত হয় তখন ইসলামের শহীদ বলতে যে সংজ্ঞা সেটি মেনে ব্যাবহারিত হয় না এটা জাস্ট সিম্পিলি Martyr কথাটার বাংলা অনুবাদ হিসাবে বলা হয়। Martyr কথাটার বাংলা কি আর কিছু আছে? আমি জানি না । থাকলে কেউ জানাবেন ? না থাকলে আমার মনে হয় Martyr কথাটার বাংলা হিসাবে আমাদের একটা নতুন শব্দ দরকার এই বিতর্ক এড়ানোর জন্য ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

