somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিভৃত সৈনিক -২

০৬ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ কিভাবে প্রচারিত হল, তার পেছনেও ছিল কিছু সংগ্রামী মানুষের অসাধারণ বীরত্ব। সেই অজানা ঘটনা প্রথমবারের মত অনলাইনে। আগে না পড়ে থাকলে প্রথম পর্ব পড়ে নেয়ায়র আমন্ত্রণ রইল

নিভৃত সৈনিক -১
Click This Link

=============

আপনারা যারা বর্ক্তৃতা শুনেছেন, তাদের মনে থাকার কথা বর্ক্তৃতার এক পর্যায়ে বঙ্গবন্ধু বলেছিলেন "...এই মাত্র খবর পেলাম তারা আমার বর্ক্তৃতা প্রচার করতে দিচ্ছে না। রেডিও টেলিভিশনের কর্মচারীরা আপনারা কাজে যাবেন না যতক্ষণ না আমার ভাষন প্রচার করতে দেয়। অফিস আদালত সব বন্ধ করে দেয়া হলো। ...এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"

সারা মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়লো। আমি দু'টো টেপে সমগ্র ভাষন রেকর্ড করে নিলাম। ভাষন শেষে টেপ দু'টো সাবধানে আমার সার্টের ভিতরে লুকিয়ে ফেললাম এবং দ্রুত মঞ্চ থেকে টেপ রেকর্ডার, স্ট্যান্ড নিয়ে নিচে নেমে পড়লাম। তখন লোক যে যেদিকে পারছে ছুটে যাচ্ছে।

নিচে আলম, কাজী রফিকের সঙ্গে দেখা হলো। পরিচালক সাহেবকে আমি গোপনে রেকর্ড করেছি জানালাম। তিনি আমার প্রশংসা করলেন এবং মাঠে যুগ্ম সচিব সাহেবকে জানালেন এবং প্রশ্ন রাখলেন এখন আমরা কি করবো। যুগ্মসচিব জহরুল হক সাহেব জানালেন আপনারা সবাই পালিয়ে যান। কেউ নিজের বাসায় যাবেন না। রেডিও বন্ধ করে দিন, কেউ জিজ্ঞেস করলে আমার কথা বলবেন।

হাতিরপুলে কাজী রফিকের বাসায় আমরা সবাই গিয়ে উঠলাম। এবং সেখান থেকে ডিউটি রুমে, সাভার ট্রান্সমিটারে জানানো হলো সব প্রচার বন্ধ করে পালিয়ে যাও। কিছুক্ষণের মধ্যেই সারা দেশের রেডিও প্রচার বন্ধ হয়ে গেল।

রেডিও প্রচার বন্ধ হলে দেশের যে কি অবস্থা হয়, বুঝতে পারলাম। আমাদের চেয়ে বেশি বুঝতে পারলো পশ্চিম পাকিস্তানীরা। পূর্ব এবং পশ্চিমের একমাত্র লিংক ছিল রেডিও। তারা অস্থির হয়ে উঠলো পূর্ব পাকিস্তানে কি ঘটছে তা জানার জন্যে। সারা রাত আমরা কাজী রফিকের বাসায় কাটালাম। ইতিমধ্যে আর্মি আমাদের পরিচালক সাহেবকে খুঁজে পেল, এবং তার কাছে পুরোপুরি সারেন্ডার করলো। এই ছিল পাকিস্তান আর্মির প্রথম আত্মসমর্পন। তারা আশরাফুজ্জামানকে জানালো, "আপনারা যা চান, যেভাবে চান পুরো ভাষন প্রচার করুন, কিন্তু খোদার ওয়াস্তে রেডিও প্রচার চালু করুন। পশ্চিম পাকিস্তান সরকার সবাই অস্থির হয়ে গেছে।"

আশরাফুজ্জামান সাহেব এসে আমাদের জানালেন, "আমাদের জয় হয়েছে। আর্মি পুরোপুরি আমাদের কাছে সারেন্ডার করেছে। আমি তাদের বলে দিয়েছি কাল সকালের আগে রেডিও চালু হবে না, এবং বঙ্গবন্ধুর ভাষন পুরোপুরি প্রচার করতে দিতে হবে। তারা রাজি হয়েছে।"

আশফাকুর রহমান খান পূর্ব ঘোষনা লিখে ফেললেন। প্রকৌশলী সবাইকে জানিয়ে দেয়া হলো সকালে রেডিও খোলা হবে।

সকাল থেকে ঘন ঘন ঘোষনার পরে আমার রেকর্ড করা সেই টেপ দু'টো বাজানো হলো। পূর্ব পাকিস্তানের সব অঞ্চলের লোক সেই ভাষন শুনে বুঝতে পারলো স্বাধীনতার ডাক দেয়া হয়েছে। তারা সবাই স্বাধীনতার প্রস্তুতি নিতে শুরু করলো।

এর পর বঙ্গবন্ধুর ইঞ্জিনিয়ারিং হলের ভাষন, ২৩শে মার্চ বঙ্গবন্ধুর ৩২ নং বাসায় দেয়া ভাষন, সব রেকর্ড করে প্রচার করা হলো।

তার পর এলো সেই বিভীষিকাময় ২৫শে মার্চের রাত।

এর পূর্বে শেরাটন হোটেলে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান, ভূট্টো এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে দর কষাকষি শুরু হয়েছে। আসলে তারা সময় নিচ্ছিল, সিভিলিয়ান ড্রেসে পশ্চিম পাকিস্তান থেকে প্লেনে আর্মি আনার। এমনও কথা শুনা গেল ভুট্টো চাইছেন শেখ মুজিব হবেন পূর্ব পাকিস্তানের এবং ভুট্টো হবেন পশ্চিম পাকিস্তানের প্রধানমন্ত্রী। এমন অবাস্তব প্রস্তাবে শেখ মুজিব রাজী হলেন না। কোন মিমাংশা ছাড়াই ইয়াহিয়া ভুট্টো রাত ৮টা-৯টার দিকে ফিরে গেলেন পশ্চিম পাকিস্তানে।

রাত ১২টার পর দেখতে পেলাম রাস্তা দিয়ে একের পর এক আর্মির ট্যাঙ্ক রেডিও অফিস এবং অন্যান্য জায়গায় এগিয়ে যাচ্ছে। কেউ কিছু জানার আগেই গোলাগুলি শুরু হয়ে গেল। তারা যাকে যেখানে পেল গুলি করে মেরে ফেললো। সকালে জানা গেল ইত্তেফাক অফিস, রাজারবাগ পুলিশ লাইন, বি ডি আর পিলখানা সব জায়গায় গোলাগুলি চলছে।

সকাল ৯টার দিকে আর্মি কমান্ড থেকে রেডিওর কর্মচারীদের রেডিওতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হলো। বঙ্গবন্ধুর কোন খবর পাওয়া গেল না, বেঁচে আছেন না নেই কেউ কিছু জানে না।

রেডিওতে আমরা কাজ শুরু করলাম। ৯ মাসের মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল।


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×