somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোজা বাংলায়

৩০ শে আগস্ট, ২০১০ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমরা প্রায়ই বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে ‘সোজা বাংলায়’ কথাটি ব্যাবহার করি। এই সোজা বাংলা যে আসলে কি, আর সেটি কার জন্য সোজা আর কার জন্য কঠিন তার কোন কুলকিনারা মনে হয় কারোরই জানা নেই। সোজা বাংলার বিষয়টি এই জন্য অবতারণা করা যে, ইংরেজী ভাষার সহজ একটি সংস্করণ কিন্তু আছে। শুধু আছেই না, তা দিয়ে রীতিমত লেখালিখি করা হয়।

কদিন আগেই উইকিপিডিয়াতে ঘোরাঘুরি করতে করতে দৈববশে বেড়াল বিষয়ক একটি প্রবন্ধের মুখোমুখি হলাম। বেড়ালের মত এমন নিরীহ প্রাণীকে নিয়ে যে অঙ্কের এমন জটিল প্যাঁচ লাগানো যায় আমার ধারণাতেও ছিলনা। কয়েক মিনিট গুঁতোগুঁতির পরে যখন চলে যাবার সিদ্ধান্ত নিচ্ছিলাম তখন দেখলাম পাশের অনুবাদগুলোর মধ্যে সহজ ইংরেজীর একটি লিঙ্ক। সেখানে একনজর বুলাতেই জিনিষটা বেশ সহজবোধ্য হয়ে গেল।

বিষয়টা এইরকম যে পরীক্ষার নিমিত্তে একটি ঘরে বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ একটি পাত্রে রেখে সেখানে একটি বেড়ালকে প্রবেশ করানো হল। এখন তেজস্ক্রিয় পদার্থটি কিছু সময় পরে বিক্রিয়া করে বিকিরণ ঘটাতে পারে যার ফলে বেড়ালের মৃত্যু হতে পারে। এখন এক ঘন্টা পরে আমাদের জানা নেই যে বেড়ালটি জীবিত না মৃত। এই সময়ে বিক্রিয়া নাও হতে পারে এবং বেড়ালটি বাঁচতে পারে আবার বিকিরণের ফলে মারাও যেতে পারে। কিন্তু দরজা খুললেই পরিক্ষাটি সমাপ্ত হয়ে যাবে। ফলে বেড়ালের স্বাস্থ্যের খবর জানা যাবে কিন্তু পরীক্ষাটি শেষ হয়ে যাবে। কোয়ান্টম পদার্থবিজ্ঞানের অনিশ্চয়তা বোঝানোর জন্য এটি একটি বেশ বিখ্যাত মনসপরীক্ষা। এখন আপনারাই খুঁজে দেখেন অজ্ঞানীদের উইকি আর গিয়ানীদের উইকি ।

চার্লস কে ওজেন নামের এক দার্শনিক ও ভাষাবিদ ১৯৩০ সালের দিকে বেসিক ইংলিশঃইন্ট্রোডাকশন টু রুলস এন্ড গ্রামার নামের একটি বই লেখেন তাতে সীমিত আকারে ইংরেজী শেখানোর বিশেষত বিদেশীদের ইংরেজী শেখানোর জন্য তিনি মৌলিক ইংরেজীর ভিত্তি প্রস্তাব করেন। এই সহজ ইংরেজীতে সাকুল্যে ৮৫০ খানা শব্দকে তিনি স্থান দিয়েছেন। যেসব শব্দ প্রতিদিনের ভাবপ্রকাশের জন্য সর্বত্র ব্যাবহার হয়। এর মধ্যে শপাঁচেক ক্রিয়া, শদুয়েক বিশেষ্য, শখানেক বিশেষণ আর গোটা পঞ্চাশেক বিপরীতের সমাহার। শব্দের তালিকার লিঙ্ক এখানে দেয়া হল।এই লিস্টি দেখলে নিজেরে বেশ গিয়ানী গিয়ানী মনে হয়। ভদ্রলোক মরার আগে আরো বেশকিছু শব্দ নিয়ে আরেকটু বৃহত্তর শব্দের তালিকা করে গেছেন যেগুলো আরেকটু উৎসাহী শিক্ষার্থীদের জন্য পাঠ্য।

সহজ এই ইংরেজী শুধু তাত্বিকভাবেই সীমাদ্ধ নেই বরং উইকিপিডিয়ার আলাদা একটি ভাষা হিসেবে এটিকে লালন করা হয় এবং বহু দাঁতভাঙ্গা প্রবন্ধের সহজ ব্যাখ্যা পাবেন এই ভাষার লিঙ্কে গেলে।

বিদেশীভাষীদের জন্য বাংলা শেখার খুব বেশী মানসম্মত উপকরণ অনলাইন অথবা অফলাইন কোথাওই নেই। সোজা বাংলার একটি কাঠামো কেউ দাঁড় করালে হয়তো অনেকেরই জন্য সহজ হবে এই মিষ্টি ভাষার রস আস্বাদনের।

এই সীমিত ভাষার ব্যাবহার কম হলেও এক্কেবারে নাই বলাও যাবে না

বাচ্চাকাচ্চাদের বই লেখা ক্ষেত্রে। ৪-৮ বছর বয়সীদের বই লেখা যেতে পারে।

স্বল্পশিক্ষিত জনগোষ্ঠীর জন্য নির্দেশিকা অথবা বইয়ের জন্য সার্বজনীন ভাষা হতে পারে

বাংলা শিখতে আগ্রহীদের জন্য বই এই নয়া বাংলায় হতে পারে

এখানে কেউ প্রশ্ন তুলতে পারেন এই বেড়াল বিষয়ে আগ্রহের কারণ। বেশী ব্যাখায় না গিয়ে সরাসরি ভিডিও দিয়ে দিলাম।


আমাদের দুর্ভাগ্য যে যথেষ্ট স্থুলমস্তিষ্ক না হলে ক্ষমতায় যাওয়া অসম্ভব। দেখি আর হিংসা করি। এটি নির্বাচিত হবার আগে গুগলের ক্যাম্পাসে ওবামার ইন্টারভিউর একটি অংশ।কান্নাকাটি করতে চাইলে ডিজিটাল বাংলাদেশের সাথে মিলিয়ে দেখতে পারেন

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×