somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পের বই এর যে কথাগুলো আলাদা করে মনে থাকে ........পর্ব ৯

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১. যে কোন সম্পর্কেই শ্রদ্ধাই হচ্ছে আসল । সিমেন্টিং ফ্যাক্টর। সে সম্পর্ক প্রেমেরই হোক, দাম্পত্যেরই হোক আর ভক্তিরই হোক। শ্রদ্ধাই বেঁধে দেয় বিনিসুতোর মালা, দুজনের মধ্যের সম্পর্ককে ...........................চাপরাশ............ বুদ্ধদেব গুহ

২. দুঃখেরই মতো আনন্দও বড় ছোঁয়াচে............ চাপরাশ

৩. যার দুঃখবোধ আছে, পৃথিবীর তাবৎ দুঃখ তাকেই চুম্বকের মতন নিয়ত আকর্ষণ করে। নিজের দুঃখ তো বটেই, পরের দুঃখও ...................... চাপরাশ

৪. আগুন পোড়ায় শরীরকে চিন্তা পোড়ায় মনকে ....... ............... চাপরাশ

৫. মানুষের মতন চেহারার মধ্যে জানোয়ারের সংখ্যা খুবই বেশি। মানুষের মনুষ্যত্বে পৌঁছানোর পথে জানোয়ার পথ আগলে আছে এবং হয়তো থাকবে আরও বহুকাল ...................... চাপরাশ

৬. Introspection (আত্মদর্শন) এর জন্য যে নির্জনেই যেতে হবে এমন মানে নেই। প্রচণ্ড কলরোলের মধ্যে, অগণ্য মানুষের মধ্যে থেকেও নিজের অন্তরে নির্জনতা নিয়ে আসাও সম্ভবত ভগিরথের গঙ্গা আনার মতনই কঠিন কাজ ......... .................. চাপরাশ

৭. কোন মানুষকে উপেক্ষা করলে সে যতখানি অপমানিত হয়, তেমন আর কিছুতেই হয় না...................... চাপরাশ

৮. যতই ক্ষুদ্র হোক না কেন শুধুমাত্র কাছে আছে বলেই আমরা কেবল তাদেরই দেখতে পাই। তাদের প্রকৃত আকারের চেয়ে অনেক বড় দেখি তাদের আর তাদের আড়ালে যে কত সুন্দর বড় কত কিছুই ঢাকা পড়ে গিয়ে আমাদের চোখের আড়ালেই থেকে যায় চিরদিন, তা আমরা জানতে পর্যন্ত পাই না ..........চাপরাশ

৯. কিছু মানুষ সংসারে চিরদিনই ছিল, আছে এবং থাকবে যারা চিরটা জীবন অন্যকে ইমপ্রেস করার জন্যই বেঁচে থাকে...................... চাপরাশ

১০. যে দেশের মানুষ নিজের ধর্ম, নিজের সংস্কৃতি, নিজের শিল্প-সংগিত, সাহিত্য সমন্ধে সম্পূর্ণই অজ্ঞ, স্বেচ্ছায় অজ্ঞ সেই দেশের ভবিষ্যৎ বলে কি কিছু থাকতে পারে? ...................... চাপরাশ

১১. আগুন যেমন হাতে একটু একটু করে সওয়াতে হয় অভ্যেস এবং অনুষঙ্গ থেকে নিজেকে বিচ্ছিন্ন করতেও বোধহয় তেমনই একটু একটু করে নিজেকে অভ্যস্ত করতে হয়। একটু সইতে সইতেই অনেক সয় ................... চাপরাশ

১২. মৌনী থাকাটা সকলের পক্ষেই ভাল। আত্মা তাতে শান্ত হয়। চিন্তার ক্ষমতা বাড়ে..................... চাপরাশ

১৩. বাইরে নির্জনতা থাকলেও মনের মধ্যে ভির জমে ওঠে। বাইরেও নির্জন, মনের ভেতরেও নির্জন, একেই বোধহয় বলে শান্তি বা Peace ..................... চাপরাশ

১৪. জ্ঞানের সীমা তো চিরদিনই ছিল, অজ্ঞতার সীমা কোনওদিনও ছিল না ..................... চাপরাশ

১৫. তলায় পাঁক, মাঝখানে জল, ওপরে পানা এই হল মোটামুটি আমাদের জীবন। কোনওরকম করে পানা সরাতে পারলে একটু সূর্যের আলো পড়ে। সেই হল ঈশ্বরের আশীর্বাদ। পাহাড়, সমুদ্র, তারায় ভরা অন্ধকার রাতের কথা মনে হলে পানা পুকুর থেকে মুক্তি পাবার আকাঙ্ক্ষা জাগে। মুক্তি হয়তো হবে না, তবু বৃদ্ধ বয়সের পরম সম্পদ এই অভিজ্ঞতা, যা আমাদের মুহূর্তে মুহূর্তে জানিয়ে দেয় আরও কিছু আছে ..................... চাপরাশ

১৬. গুনের গরিমা ছাড়া পৃথিবীর সব রূপই যে ব্যর্থ। মুখ খুললেই যে কত সুন্দরী কদর্য হয়ে উঠে, কত রূপবান পুরুষ মর্কট শ্রেষ্ঠ, তা যারা না জানেন তাঁদের বোঝানো যাবে না..................... চাপরাশ

১৭. You should not indulge in more greatness than you can possibly contain ..................... চাপরাশ

১৮. আসলে চুপ করে থাকলেই কোন মানুষ প্রকৃতই চুপ হয়ে যায় না। মস্তিস্কের মধ্যে কথার চাবিগুলো অর্গানের চাবিরই মতন উঠে আর পড়ে কিন্তু Mute হয়ে থাকে। অন্যে শুনতে পায় না। নিজের কান ঠিকই শোনে........................ .................. চাপরাশ

১৯. দূরত্ব সবসময়েই সৌন্দর্য বৃদ্ধি করে এবং হয়তো রহস্যময়তাও ধার দেয়, মানুষ এবং প্রকিতিকেও..................... চাপরাশ

২০. উপায় থাকলে অনেক কিছু করা দুঃসাধ্য বলে মনে হয় কিন্তু নিরুপায় হলে সব মানুষই অসাধ্য সাধন করে ফেলতে পারে ..................... চাপরাশ

২১. গুরু মিলে লাখ লাখ, চেলা মিলে এক .............. চাপরাশ

২২. জীবনের অনেক হারের মধ্যে জয়ের অনেক আনন্দর চেয়েও গভীর আনন্দ আছে..................... চাপরাশ

২৩. একজন মানুষ যখন অন্য মানুষের মনের খুব কাছে আসে তখন নিঃশব্দেই আসে। ঘোড়ার গাড়িতে জরির পোশাকে সেজে, গ্যাসের বাতি জ্বেলে, ড্রাম বাজিয়ে সেই আসা ঘোষিত হয় না। শিউলি ফুল ঝরে পড়ার মতন নিঃশব্দে মন ঝরে অন্য মনের মধ্যে। বড় আশ্চর্য এই মনের জগৎ। গোপনে এবং নিঃশব্দে এর যাওয়া-আসা ..................
............ চাপরাশ



৮ম পর্ব


এই পোস্ট টা আমি ব্লগার শের শায়রী ভাইয়াকে উৎসর্গ করতে চাই কারণ এই ধারাবাহিক পোস্টটার আরেকটা পর্বে উনি আমাকে চাপরাশ বইটা পড়তে বলেছিলেন। উনার সাজেশনের কারণেই বইটা পড়া হয়েছে। বইটা বুদ্ধদেব গুহর অন্য বই থেকে একদম আলাদা অনেক ভাল লেগেছে। ভাইয়া কে অনেক ধন্যবাদ।

সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৪ বিকাল ৩:২৩
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×