somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক পেজ বেচাকেনা, ডিজিটাল দেশে ডিজিটাল বিজনেস

১৮ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগের কথা। সদ্য বিখ্যাত এক অভিনেত্রী, যার অসাধারন অভিনয়ে মুগ্ধ দর্শক সমাজ জল ফেলতে ফেলতে অস্থির (চোখের জল নয় অবশ্য); যার শরীরের ভাষা এতই মোহনীয় যে, কেউ কেউ তার মুখের দিকে তাকাবার অবসরটুকুও পায়না, মুগ্ধ নয়নে দেহসৌষ্ঠব পর্যবেক্ষন করে যায়; সেই মহীয়সী নারী সানি লিউনের একটি বোরখা পরা ছবি ফেসবুকে শেয়ার দেয়া হয়েছে দেখতে পেলাম; এই মহিলা নাকি ইসলাম ধর্ম গ্রহন করেছেন। আমার জনৈক বন্ধু কোন একটা ফেসবুক পেজ থেকে অত্যন্ত কাঁচা হাতে ফটোশপ করা ছবিটি শেয়ার দিয়ে আহা উহু করছিলো। বেশ কিছুক্ষন তাকে জ্ঞান দিতে হলো।
ফেসবুক পেজগুলোর কর্মকান্ড নিয়ে এর আগেও অনেক কথা হয়েছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। অশ্লীল আর উদ্দেশ্যমূলক গুজব ছড়ানো পোস্ট নিয়মিতই চলছে। বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা নেহাত কম নয়; আর এদের মাঝে একটা বড় অংশই এসব নিয়ে অসচেতন। কাজেই কোন একটা ঘটনার রেফারেন্স হিসেবে যখন কেউ ফেসবুকের কোন পেজের একটা পোস্টের লিঙ্ক ধরিয়ে দেন, কিংবা ফেসবুকে প্রকাশিত আল্লাহর কুদরতের নমুনা নিয়ে ব্লগে পোস্ট করেন, খুব একটা অবাক হইনা,তবে শংকিত হই। এক জনের শেয়ার করা একটা ছবি নিয়ে যদি রামুর সহিংসতা ঘটে যেতে পারে, এরকম একটা ছবি যদি লক্ষাধিক ফ্যানযুক্ত কোন পেজ থেকে শেয়ার হয়, আর মাত্র এক পার্সেন্ট মানুষও যদি তাতে বিশ্বাস করে, অনেক বড় কোন অঘটন ঘটে যেতে পারে।
পেজ অ্যাডমিনেরা বোধ করি নিজেদের এই ‘ক্ষমতা’ সম্পর্কে পুরোপুরি সচেতন। অ্যাডমিনশিপ আজকাল অনেক বড় একটা কাজ, পেজ কেনাবেচা বেশ ভালো একটা ব্যবসা। ফেসবুকে পেজ বেচাকেনার বেশ কিছু গ্রুপ আছে যেগুলোতে ঢুকে রীতিমত অবাক হতে হয়। ‘১০কে’ পেজ মাত্র ৫০০ টাকা, ‘২০কে’ রোমান্টিক পেজের বদলে ‘১০কে’ জোক্স পেজ চাই, অথবা এক ঘন্টা পেজ প্রমোট ২০০ টাকা, এই ধরনের অফার দেখে কনফিউশন হওয়াটাই স্বাভাবিক যে পেজ চালানো কবে পুরোদস্তুর ব্যবসায় পরিনত হলো?
পেজওয়ালারা এই কথাগুলো সবসময়ই বলেন, আমরা পেজ চালিয়ে কোন টাকাপয়সা পাইনা, লাইক দিয়ে আমাদের কোন লাভ নেই, শখের জন্য পেজ চালাচ্ছি, ইত্যাদি। শখই যদি হবে তো হাজার টাকা দিয়ে পেজ কেনা কেন? টাকাপয়সা কবে থেকে এত সস্তা হলো যে ফেসবুকের অর্থহীন পেজও কিনতে হবে? আমার ধারনা জিনিসটা আসলে ক্ষমতার লোভ ছাড়া আর কিছুনা। একজন সেলিব্রেটি যেমন টুইটার বা ফেসবুকের মাধ্যমে তার বক্তব্য লাখ লাখ মানুষের মাঝে ছড়িয়ে দিতে পারেন, পেজ ওনাররাও এই কাজটাই করছেন। একে খারাপ বলছিনা, সব পেজ খারাপ তাও বলিনা। শুধু এটুকুই বলতে চাই, ক্ষমতার অপব্যবহার যেন না হয়। পেজগুলো যেন থাকে অপপ্রচারমুক্ত।
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×