somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোকা মানুষ বিপদে পড়ছে-------

০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং Modern মুসলিম নামক কিছু মুসলমানের আর্বিভাব ঘটেছে। আমি কিছুটা ব্যাখ্যা করি এই মুসলমানদের ব্যাপারে। এই Modern Muslim কথাটা কিছদিন আগেও শুনা গেছিল দু'একটা টিভি টকশোতে তাও আমাদের দেশে না সূদুর ভারতে। যাই হোক তাদের কিছু নমুনা আপনাদেরকে দেই কারন এই টাইপের লোক বর্তমানে আমাদের দেশে প্রচুর, এদের উপস্থিতি প্রতি পদে পদে পাওয়া যায়। এই সকল মুসলিমরা মুসলমান ধর্ম অনুযায়ী ৫ ওয়াক্ত নামাজ প্রতিদিন আদায় করেন না। উনাদের মধ্যে কিছু কিছু মাঝে মধ্যে শুক্রবারে শুধুমাত্র জুম্মার নামাজে আসতে দেখা যায়। এই সম্পর্কিত উনাদের মন্তব্য এটি মুসলমান হিসাবে রেজিষ্ট্রেশন অক্ষুন্ন রাখারই একটি প্রয়াস। উনাদের প্রত্যহ নামাজের কথা বললে প্রায়ই বলতে শুনা যায় পেন্ট ঠিক নাই। মানে হিশু করার পর পানি নিতে পারেন নাই। তবে এনারা ধর্মের প্রতি অনেক সিরিয়াস। বিভিন্ন টকশো, এছাড়াও দৈনন্দিন জীবনের প্রতি ক্ষেত্রে এনাদের ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে মারাত্মক আলোচনা ও যুক্তিনির্ভর বক্তব্য দিতেও দেখা যায়। যাই হোক বর্তমানের প্রেক্ষাপটে ধর্ম নিয়েই বেশি আলোচনার কারনেই বোধহয় তাহাদের উপস্থিতি আমরা অবলোকন করতে পেরেছি। দু:খের বিষয় এনারা মুসলমান দাবী করলেও উনাদের কিছু কর্মকান্ড দেখে আমরা কিছুটুকু হলেও বুঝতে পেরেছি উনারা ধর্মের ব্যাপারে কতটুকু বুঝেন। এছাড়াও কিছু আলেম সম্পর্কে উনাদের মন্তব্য দেখেও বুঝা যায় উনারা আলেমদের ভুল কিভাবে ধরতে সক্ষম হচ্ছেন। কিছু দিন আগে ধর্ম নিরপেক্ষতা নামক শব্দটি নিয়েও উনাদের মন্তব্য ও অকাট্য যুক্তি দেখে আমি বিস্মিত হয়েছি। উনাদের সংসদ ভবনেও এই বিষয়টি নিয়েও দীর্ঘ বক্তব্য আমি অবলোকন করেছি। উনারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (স) এর জীবনী থেকেও দীর্ঘ বক্তব্য রেখে প্রমাণ করেছেন উনি একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তৈরি করেছিলেন, যা আমি কিছুদিন আগেও জানতাম না। বিভিন্ন আলেমদের বিভিন্ন কথাবার্তা নিয়ে উনারা ভুল ব্যাখ্যার উদাহরন দিচ্ছেন আমরা সন্দিহান হয়ে পড়ছি আরে বাবা কি অকাট্য যুক্তি ধর্মের নির্দেশ পালন না করেও যারা এত বড় বড় আলেমদের ভুল ধরিয়ে দিচ্ছেন এবং বলছেন এরা আলেমই না। আমি এনাদের এখন কি ভাবব বুঝতে পারছি না, এদের যে পরিমান ফতোয়া দেয়া শুরু হয়েছে কি বলে সম্বোধন করব তা আমার বোধগম্য নয়, এনাদের কি আলেম বলা যায় না কি এনারা এর থেকেও বড় কিছু ?
(পুনশ্চ: আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি এনাদের কারোরই মাদরাসায় শিক্ষা লাভ নাই। অতীতে এমন কোন রেকর্ডও নাই যা থেকে হাদিস ও কোরআন সম্বলিত জ্ঞান আহরোন করা সম্ভব হইয়াছে। তাতে কি হয়েছে উনারা কম জানেন নাকি? মাদরাসায় পড়লেই কি আর সব জানা যায়? মাদরাসায় পড়া লেখা কইরাই তো আলেমগুলো ভুল কথা বলে)
কিন্তু দু:খের বিষয় এই লোকেরা কখনই কোন রেফারেন্স দিচ্ছেন না। শুধু বলছেন আর মন্তব্য করছেন। আমি বিস্মিত এই প্রতিভাবনদেরকে নিয়ে এনারা এত জানেন কিন্তু কেন মানেন না কিন্তু উদাহরন দিয়ে বুঝিয়ে দেন। এখন আমি নিজেকে নিয়ে কনফিউজড এতদিন নবীর জীবন কাহিনী ও কোরআনের সূরার যে অনুবাদ পড়েছিলাম তা পড়ে আমি কেন কিছুই বুঝলাম না, অথচ তারা আমার(ছোটখাট পুনামাছ) মত নামাজ আর এই সকল বই না পড়েই ছোট খাট ঘটনা দিয়েই বুঝিয়ে দিলেন আসলে আমি এবং আমার টাইপ কিছু পোলাপান ভুল বিষয়গুলো মনে নিয়ে ঘুরছি। এহেন পরিস্থিতিতে আমার এবং আমার টাইপ কিছু পোলাপানের---- কার দ্বারস্থ হলে এই নীতিগত সমস্যা হতে উত্তোরনের একটি রাস্তা খুজে পাব তা ভাবিতে ভাবিতে অনিদ্রায় রাত্রী কাটাচ্ছি।

বি:দ্র: আমি কিন্তু এই Modern Muslim দের অর্ন্তভূক্ত নই।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৩ রাত ১২:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

মেড ইন বাংলাদেশ ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে এপ্রিল, ২০২৬ রাত ২:২২


দেশপ্রেমের সংজ্ঞাটা আমাদের দেশে ঋতুভেদে বদলায়। তবে ২০২৪-এর জুলাই পরবর্তী সময়ে আমরা এক নতুন ধরনের সিজনাল দেশপ্রেম দেখলাম। একে বলা যেতে পারে "রিটার্ন টিকিট দেশপ্রেম"। যারা দেশে বিদেশে আরাম-আয়েশে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের কৃষি আধুনিকায়ন রোডম্যাপ: একটি পূর্ণাঙ্গ নীতিপত্র রূপরেখা : পর্ব -১ ও ২

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে এপ্রিল, ২০২৬ সকাল ১০:১১


প্রস্তাবিত রূপরেখা: কৃষিকে জীবিকানির্ভর খাত থেকে প্রযুক্তিনির্ভর, জলবায়ু-সহনশীল
ও বৈশ্বিক বাজারমুখী বাণিজ্যিক শিল্পে রূপান্তরের জাতীয় কৌশল প্রস্তাবনা ।

বাংলার মাঠে প্রথম আলোয়
যে ছবি আসে ভেসে
কাঁধে লাঙল, ঘামে ভেজা মুখ
কৃষক দাঁড়ায় হেসে।

সবুজ... ...বাকিটুকু পড়ুন

আপনি ধার্মিক না মানুষ?

লিখেছেন রাজীব নুর, ২৬ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০৮

ধার্মিক হওয়া কোনো কাজের কথা নয়।
ধার্মিক হওয়া সহজ। বিজ্ঞানী হওয়া সহজ কথা নয়। পিএইচডি করা সহজ কথা নয়। সেই তুলনায় কোরআন মূখস্ত করা সহজ। জন্মগত ভাবে আমি বাপ মায়ের... ...বাকিটুকু পড়ুন

×