somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

A Cat has Nine Lives, An Earshad has 4 Guns.

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা বেড়ালের নাকি নয় জীবন আছে, সহজে মরে না; কই মাছের প্রাণ। আত্মহত্যা করতে ইচ্ছুক কাকু সাহেব কি তার ব্যাতিক্রম? তা নাহলে চারটা পিস্তল কেন লোড করা লাগে?

সম্ভাব্য চিত্র - ধরুন কাকু আত্মহত্যা করতে শুরু করলেন - মিডিয়া ক্যামেরা সামনে। হাতে নিলেম প্রথম পিস্তল - মুখে ডায়ালগ - "মানুষ আমাকে বেঈমান ডাকবে আমি তা হতে দেবো না" - ঢুম । সবাই তাকিয়ে - কি হল? এরশাদের মাথা লাল। ধপ করে পড়ে গেলেন এরশাদ, পড়ে গেলেন সোফায়। সোফায় পড়ে হাত মুষ্টিবদ্ধ করলেন। গলা ফাটিয়ে তীব্র চিৎকার করলেন " বিদিশা আ আ আ আ!! তোমারে মানা করসিলাম না এরিকের পানি পিস্তল টা আমার ড্রয়ারে না রাখতে - পোলাটারে কইতে। এখন কি সব লাল রঙ মাইরা রাখসে? আমি আত্মহত্যা করতে না পাইরা আরেকটা বেঈমান হইলাম না!! গররররর।"

ওকে মিডিয়া এবার সেকেন্ড পিস্তল। এবার তিনি বললেন "এটাই শেষ কথা - এটাই শেষ! নির্বাচনের পরিবেশ নাই। আমি যাবো না।" ট্রিগার টিপলেন - ক্লিক ক্লিক ক্লিক ক্লিক- সাংবাদিকরা কয় - "স্যার পিস্তল একবার টিপলেই তো হয়। " বিব্রত এরশাদ কয় "একটু ধৈর্য্য ধরুন, আমি তো চেষ্টা করছি।" এমন সময় এলেন রওশান এরশাদ - "এই যে তুমি এখানে, আমারে তো ঠিকমত মন্ত্রী হইতে দিলানা। এখন রান্না ঘরের চুলাও জ্বালাইতে দিবা না নাকি? চুলা জ্বালানোর পিস্তল নিয়া তুমি কি কর?"

এবার তৃতীয় পিস্তল। এরশাদ সবাইওকে দেখিয়ে - "এই দেখেন এটা ভারী পিস্তল - পুরা লোডেড, মানুষ আমাকে থুতু দেবে এটা আমি চাইনা। না না না। আমি চললাম" ট্রিগার টিপলেন। ঢুম ঢুম ঠ্যা ঠ্যা ঠ্যা ঢসিয়ে ঢিয়ে ঢসিয়ে ঢিয়ে। মানুষ অবাক - এরশাদও অবাক - "এই এক পিস্তলে এতরকম গুলির আওয়াজ? ব্যাপার কি?"
সহসা একটি চেনা কন্ঠ "এক্সকিউজ মি? এরশাদ কাকু ভাই-আমি সোহেল রানা! ওহ ! ঈয়ে সুটিং এর পর এখানে মিটিং এ এসেছিলাম - তখন ডামি পিস্তলটা আর নেয়া হয়নি। ওটা নিতে এসেছিলাম "

" শেষ বলে কিছু নেই কে বলেছে, আমি শেষ করে দিচ্ছি নিজেকে। আমি সৈনিক - আই নো ওয়েন টু ফায়ার। আপনারা আমাকে বিশ্বাস করেন না তো - এই দেখেন - এটা আসল চতুর্থ পিস্তল, এই দেখেন গুলি, এই গুলি আমি পিস্তলে ভরলাম, দেখেছেন, এই পিস্তলের নল আমি মাথায় রাখলাম, এই আমি ট্রিগার টিপলাম বলে, "
এক জনতা - "শুধুই ফাজলামি করতেসেন, আপনি সব ফেইক পিস্তল এনেছেন সব ফেইক গুলি, সব ফেইক আপনার "
এরশাদ, "ফেইক মানে? আমি মিথ্যা বলছি? আপনি এসে নিজের মাথায় গুলি মেরে টেস্ট করে দেখেন না এটা ফেইক কিনা? আসেন - একজন সামনে আসেন। নিজে টেস্ট করে দেখেন। একজন যদি মারা যায় তাহলে আমিও মরবো। কে আছেন? এই যে আমি পিস্তল দিচ্ছি আসেন? "
মানুষজন - ওরে বাপরে মাইরালাইলো রে!! হুড়মুড় করে প্রস্থান।
এরশাদ - "এ জাতি আমাকে মরতে দিলো না। মানুষের অসীম ভালোবাসা আমাকে আবার বাঁচিয়ে দিলো, আবার আমাকে তাদের (দুই নেত্রীর) মাঝে নিয়ে এলো।"

মরাল অফ দ্যা স্টোরীঃ ইট ইজ ভেরী ক্রিটিক্যাল টাস্ক টু নো ওয়েন টু ফায়ার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চন্দ্রপ্রভা

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:০৭

চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ

তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন

আপনি কি পেলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৬



বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন

তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

লিখেছেন শ্রাবণধারা, ১৬ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:০২


নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

×