somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বকলমের কটু কথা

২৪ শে আগস্ট, ২০০৬ রাত ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এতদিন কোন ধর্ম নিয়ে মাথা ঘামাইনি। এমনকি নিজের ধর্ম নিয়েও না। কখনও প্রয়োজন অনুভব করিনি। আমার মতে ধার্মিক হওয়া অনেক বড় বিষয়। ডাঃ লুৎফর রহমানের একটা বইয়ে পড়েছিলাম "ধার্মিক হওয়ার আগে ভদ্র হও"। এই ভদ্রতা হলো, মিথ্যা না বলা, গলার স্বর কখনও উঁচু না করা, বিনয়ী হওয়া, অপরকে সন্মান করা, চুরি না করা, কম বলা আর বেশি বেশি শোনা, হাসিমুখে সবার সাথে কথা বলা ইত্যাদি, ইত্যাদি। আমার কাছে ইসলামের গাইডলাইন খুবই পরিষ্কার, তা হলো, ইসলাম বলে, আল্লাহ এক, তার কোন অংশীদার নেই, মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল। আল্লাহ তার রাসূল (সাঃ) এর মাধ্যমে ধর্ম কিভাবে পালন করতে হয় তা শিক্ষা দিয়েছেন। পাঁচ ওয়াক্ত নামাজ , রোজা, সামর্থবানদের জন্য যাকাত ও হজ্জ্ব এটা যথাযথ ভাবে পালন করা (অবশ্যই এগুলো পালনের উদ্দেশ্য মাথায রেখে) এবং এর সাথে মুহাম্মদ (সাঃ) এর মানবীয় গুনাবলী অবশ্যই নিজের মধ্যে ধারন করার নামই আমার কাছে ইসলাম (Very simple to understand, but very few people obey it properly.)।এর বাইরে তেমন চিন্তা করার প্রয়োজন কখনো অনুভব করিনি।

কিন্তু এখন দেখছি ইসলাম নিয়ে রীতিমত গবেষণা শুরু করতে হবে!।
মওদুদী কে? মিজর্া গোলাম আহমেদ কাদিয়ানী কে? এরা কারা, এদেরকে স্বীকৃতি দেয়া যায় কিনা? আবার যদি স্বীকৃতি দেই তো আমাকে আমার ধর্মপদ্ধতি বদলাতে হবে কিনা!? আমি আমার ঈমান হারাবো কিনা!? কেন শুধু পাঁচ ওয়াক্ত নামায, রোজা, যাকাত , হজ্জ্ব আমার জন্য enough নয়?!! আমি যদি তাদের স্বীকৃতি দে ই (by the by, আমিই বা কে তাদের স্বীকৃতি দেয়ার!!?) বা তাদেরকে OK মনে করি তারা কি তাদের মতাদর্শ আমার উপর চাপিয়ে দিবে?!, যখন তারা শক্তিশালী (সংখ্যায়, অর্থে, ক্ষমতায়)হবে? আর যদি এটা মনে করি যে No, They are not OK তাহলে আমার তাদের ব্যাপারে আমার ভূমিকা কি হওয়া উচিৎ। তাদের সাথে কিরুপ ব্যবহার করব? ইসলাম এ প্রসঙ্গে কি বলে??

আর এসব না জেনে কি মন্তব্য করব?
আমরা দেখি প্রায় সব দেশে সামরিক বাহিনী আছে। কিন্তুকেন আছে? আছে কারন তাদের কথা হচ্ছে, আমরা শান্তিপূর্ণ ভাবে বসবাসে বিশ্বাসী, আমরা কারো উপর আক্রমনে বিশ্বাসী না, কিন্তু কেউ যদি আমার জন্য হুমকি হয়ে দাড়ায় তো আমাকে রক্ষার অধিকার আমার আছে। এখন প্রশ্ন হচ্ছে আমার কাছে আমার মতাদর্শ রক্ষার ঢাল কি আছে? আজ যেমন আমেরিকা তার নিজের অস্তিত্বের হুমকির বাহানা দিয়ে একের পর এক মুসলিম দেশ কে আক্রমন করে যাচ্ছে, কাদিয়ানী, মওদুদী বাদীরা যে শক্তিশালী হলে আমার মতাদর্শ পরিবর্তন করতে বাধ্য করবে না আমার ধর্মীয় বিশ্বাসের প্রতি আঘাত হানবে না তাঁর নিশ্চয়তা কে দেবে?! আমি কি করে বুঝব যে, দুধ কলা দিয়ে আমি বিড়াল পুষছি, নাকি সাপ পুষছি?

(আরও লেখার ইচ্ছা ছিল, তবে আজকের জন্য এতটুকুই।)

(এই লেখা মন্তব্য হিসেবে পোষ্ট করেছিলাম, তবে দেখা যাচ্ছে মন্তব্যই লিখা হয়, নিজের নতুন পোষ্ট বাড়ছে না, তাই পোষ্ট বাড়ানোর লোভটা সামাল দিতে না পেরে পোষ্ট আকারেও দিলাম।)
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৭ সকাল ৮:০২
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দুনিয়ার আহার যোগাই, আমরা না পাই খাইতে

লিখেছেন ঢাকার লোক, ২৫ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:৩৪



সুনামগঞ্জ সদর উপজেলার বাওন হাওরের বর্গাচাষি আলী আকবর। কেমন আছেন জানতে চাইলে তিনি বলেন, ‘ কৃষিকাজ করি খালি বাঁইচ্যা থাকার লাগি। কোনো লাভ নাই।’ হিসাব কষে বলেন, এখন... ...বাকিটুকু পড়ুন

গুম আর গুপ্ত

লিখেছেন সামছুল আলম কচি, ২৫ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৩:১৫


খোঁজ করলে দেখাি যাবে, কুকুর-বিড়াল পালকদের অনেক কাছের আত্মীয়-পরিজন অনেক কষ্টে জীবন কাটাচ্ছে। তাদের প্রতি কোনও দয়া-মায়া নেই; অথচ পশুদের জন্য... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫



মসজিদে বসে মদ খেতে দাও, অথবা সেই জায়গাটা দেখাও যেখানে আল্লাহ নেই।

বহুদিন ধরে গল্প লেখা হয় না!
অথচ আমার গল্প লিখতে ভালো লাগে। সস্তা প্রেম ভালোবাসা বা আবেগের... ...বাকিটুকু পড়ুন

=পাতার ছাতা মাথায় দিয়ে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৫ শে এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২৯


মনে আছে ছেলেবেলায়
ঝুমঝুমিয়ে বৃষ্টি এলে,
পাতার ছাতা মাথায় দিয়ে
হাঁটতাম পথে এলেবেলে।

অতীত দিনের বৃষ্টির কথা
কার কার দেখি আছে মনে?
শুকনো উঠোন ভিজতো যখন
খেলতে কে বলো - আনমনে?

ঝুপুর ঝাপুর ডুব দিতে কী
পুকুর জলে... ...বাকিটুকু পড়ুন

তালেবান ঢাকায়, রাষ্ট্র ঘুমায়

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২৫ শে এপ্রিল, ২০২৬ রাত ৮:৩২

জুলাই অভ্যুত্থানের পরে বাংলাদেশে অনেক কিছু নতুন হইছে। নতুন সরকার, নতুন মুখ, নতুন বুলি। কিন্তু একটা জিনিস খুব চুপচাপ, খুব সাবধানে নতুন হইতেছে, যেইটা নিয়া কেউ গলা ফাটাইতেছে না। তালেবানের... ...বাকিটুকু পড়ুন

×