অলসতা কি একটা রোগ?! যদি হয় তো আমি সেই রোগে আক্রান্ত।
জীবনটা একদম পানসে যাচ্ছে। প্রবাসের একঘেয়ে জীবনে চাকরী+ খাওয়া+ঘুম ছাড়া আর কোন কাজ নেই।
বংশগত ভাবে আমরা নাকি খুব অলস। বাছুর যখন দড়ি ছুটে গাভীর দুধ খেয়ে ফেলতো আমার দাদা নাকি তখন তা দেখে বসে থেকেই দাদিকে চিল্লাতেন কিন্তু তিনি নিজে গিয়ে ধরতেন না।
আমার জ্যাঠাকে (বড় চাচা) দেখেছি বিছানায় শুয়ে শুয়ে আমাকে জিজ্ঞেস করতেন "দেখোতো, আকাশে আজ মেঘ করল কিনা? তাহলে আজ আর ঘর থেকে বের হয়ে লাভ নাই।
কলেজে পড়ার সময় প্রথম ক্লাসটা প্রায় মিস করতে হতো আমার আলসেমির জন্য। শেষ মূহুর্তে তাই বাসের বদলে টেক্সী নিয়ে ছুটতে হতো কলেজে যাতে দ্বিতীয় ক্লাসটাও যাতে মিস না যায়।
সা.ইন এ ভেবেছিলাম অনেক কিছু লিখবো, কিন্তু আমার আলসেমিটাই আমাকে খেলো।
দেখি ভাই ব্রাদাররা, আপনারা কিছু টিপস দেনতো দেখি আলসেমিটা কিভাবে কাটানো যায়? লাইফটাতো একদম পানসে হয়ে গেলো!!
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৭ দুপুর ১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



