somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি নতুন এ ব্লগটিতে

৩১ শে আগস্ট, ২০০৯ সকাল ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি এ ব্লগ সাইটটিতে একদম নতুন। আসলে ব্লগের জগতেও মোটামোটি নতুন। ইন্টারনেটে যে বাংলা ব্লগ সাইট আছে সেটা শুনে থাকলেও কখনো বুঝতে পারিনি যে এতটা সহজ ভাবে বাংলায় ব্লগ লেখা সম্ভব। আমার বাংলায় লেখালেখির টুকিটাকি হাত আছে বলতে পারি। এক সময় শখের বসে লেখালেখি করতাম। তবে তখন লেখা প্রকাশ করাটা ছিল অনেক ঝামেলার। পত্রিকার অফিসে লেখা পত্র মারফত পাঠাতে হতো। তারপর সপ্তাহের পর সপ্তাহ পত্রিকার পাতা ঘেটে দেখতে হতো লেখা ছাপা হলো কিনা। কখনো ছাপা হতো। তখন খুব আনন্দ হতো। আর কখনো ছাপা হতো না। সে যাই হোক, টুকিটাকি লেখা ছাপা হয়েছে সেটা বলতে পারি।

তবে এখন যুগ পাল্টে গেছে। ইন্টারনেটের বদৌলতে এখন কত কিছুই না কত পাল্টে গেছে। আর প্রতিনিয়তই বিষ্মিত হচ্ছি ইন্টারনেটের সুফল গুলো দেখে। সেই প্রথম যখন ইন্টারনেটে বাংলা পত্রপত্রিকাগুলো পড়া শুরু করলাম আহা কি আনন্দই না লেগেছিল। সেই থেকে শুরু করে বাংলায় অনেক কিছুই দেখা হলো ইন্টারনেটে। আর এখন কত সহজেই ব্লগ লেখার সিস্টেম চালু হয়ে গেছে ইন্টারনেটে। আমি অভিভুত। তবে এখানে আসার আগে আমি আরেকটি জনপ্রিয় বাংলা ব্লগ সাইটের মধ্যে দিয়েই আমার ব্লগ লেখা শুরু করেছিলাম। তবে কিছু ভুল বুঝাবুঝির কারণে অল্পদিনেই সেখান থেকে আমি ব্যান হয়ে যায়। বুঝতে পারলাম, ব্লগের জগতেও সতর্ক হবার ব্যাপার আছে।

আপাতত আমি দেখতে এসেছি এ ব্লগটিতে। সেই সাথে লিখতেও এসেছি। আমার যে বিষয়গুলো নিয়ে ব্লগ লিখতে, পড়তে কিংবা মন্তব্য করতে ভালো লাগবে সেগুলো হলো শিক্ষা, চাকরীবাকরী, খেলাধুলা, নারী/পুরুষের অধিকার আর ভ্রমন/প্রবাস জীবন।

আপাতত আর বেশী কিছু লিখছি না। আর হ্যা, আমি এখানে আমার কিছু কথা বলতে এসেছি। তাই আমি বলুন খান। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আমার এ লেখাটুকু পড়ার জন্য।

১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

×