somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গিবাদের নতুন রূপ

০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


উগ্রবাদী বা মৌলবাদী মানেই যে ইসলামী জঙ্গি হবে এমন ভাবার কোন কারণ নেই । যেকোন ব্যাপারে যারা কট্টর পন্থা অবলম্বন করে তাদের উগ্রবাদী বলা যেতেই পারে ।খবরের কাগজে সুন্দরবন রক্ষা কমিটির মিছিলের ছবিটি দেখে মনে হলো এরা প্রায় সবাই কট্টর পন্থা অবলম্বন করছে । আচার আচরণ বা ভাব ভঙ্গী কোন কিছুই স্বাভাবিক মনে হচ্ছে না । এখন ভাবার বিষয় এমন আন্দোলনকে ক্রিয়েটিভ চোখে না দেখে আমি কট্টর বলছি কেন ? আসুন জানি কেন এই ধরণের আচরণকে আমি জঙ্গিবাদের সাথে তুলনা করছি ।

জাতিগত ভাবে আমরা সব সময় অনুকরণ করতে পছন্দ করি । নাটক সিনেমা থেকে শুরু করে জঙ্গিবাদের ধরণ প্রায় সবই হুবহু কপি করা । নিজেদের মন থেকে আমরা প্রায় কিছুই করতে পারি না । এর অবশ্য কারণ আছে । প্রায় ২০০ বছর ব্রিটিশদের শাসনে থাকার পর কয়েক যুগের স্বাধীনতা এখনো আমাদের তেমন একটা পরিপক্ক করতে পারিনি । সুতারং ছবিতে সুন্দরবনের প্রতিকৃতি স্বরূপ যে আচরণ তা নিতান্তই আফ্রিকার জঙ্গলের অনুকরণীয় । সুন্দরবনে এই জাতীয় পোশাক পড়া আদিবাসী আছে কিনা আমার জানা নেই ।আপনি যদি ইসলামিক উগ্র আচরণবাদের জন্য স্বরূপ বিশ্লেষণ করতে পারেন তবে এই জাতীয় উগ্রবাদেরও স্বরূপ আপনার জানা প্রয়োজন । কারণ মানসিক ভাবে এরা প্রায় সবাই উগ্রবাদে জড়িয়ে পড়ছে ।

খবর আরো দেখলাম প্রায় ১৩ টি দেশে একসাথে সুন্দরবন বাঁচাও কর্মসূচি পালন করবে । আপনি যদি বিদেশী অর্থায়নে বা উস্কানিতে ইসলামী জঙ্গিবাদের কথা বলতে পারেন তবে এই ধরণের উগ্রবাদকে কেন বিদেশী ফ্রাঞ্চাইসি বলছেন না ? ধরলাম আপনি শিল্পের পূজারী । আপনি ইন্ডিয়ান সিরিয়াল দেশের টিভিতে দেখতে দিতে চান না অথচ আফ্রিকার জংলীদের অনুকরণীয় মিছিলে তাল মেলাবেন এটা ঠিক কোনো ভাবেই বোধগম্য হচ্ছে না ।

জনগণের সংস্লিষ্টতা ছাড়া কোন আন্দোলন সফল হয় না । আর জনগণের সংশ্লিষ্টতা রাস্তায় অদ্ভুত পোশাক পরে নৃত্য দিয়ে আদায় করা কঠিন । জনমত যাচাই করুন ।পাবলিক হিয়ারিং এর ব্যবস্থা করুন । সুশীল সমাজ সুশীল ভাবে সমাধানের পথে এগিয়ে যান ।গণভোটের দাবী জানাতে পারেন । এর জন্য নগ্ন হবার প্রয়োজনীয়তা নিয়ে আমি প্রশ্ন করতেই পারি । আপনারা সবাই শিক্ষিত এবং খুব সম্ভবত দেশের বাইরে যাওয়া আশা করেন প্রায়ই । বলতে পারবেন লন্ডন বা নিউইয়র্কের এই ধরণের উন্নয়ন কাজে কবে কখন জনগণ আপত্তি তুলেছিল ? একটি উধাহরনও দেখতে পারবেন না । নিউইয়র্কের আনাচে কানাচে ছোট খাটো কারখানা থেকে শুরু করে নানান ধরণের বিদ্যুৎ কেন্দ্র ছড়িয়ে ছিটিয়ে আছে । এখানকার মানুষেরা তো কখনো সিটির এই ধরণের কাজের জন্য আন্দোলন করছে না ।তাহলে কি এরা বোকা নাকি এই সব দেশে জনগণের মত প্রকাশের অধিকার নেই ? ব্যাপারটা হচ্ছে এরা সবাই নিজের ভালো বুজতে পারে । কারণ এরা কাওকে অনুকরণ করে না । নিজের জন্য কিসে ভালো সহজে এরা বুজতে পারে । যেখানে পাগলেও নিজের ভালো বুজে আমরা বাঙালি এখনো নিজের ভালো বুজতে শিখিনি ।

আপনি শেষ কবে সুন্দরবন গিয়েছেন ? আসুন একটা কাজ করি । সবাই মিলে সুন্দরবন যাই । ঐখানে ঠিক যে জায়গাতে বিদ্যুৎ কেন্দ্র হবে সেখানে তাবু টাঙিয়ে আন্দোলন করা শুরু করি । সরকারি এই জায়গার দখল আপনি জনগণ হিসেবে নিতেই পারেন । পারবেন এই কাজটি করতে ? খুব সম্ভবত না । এই ঠান্ডায় সুন্দরবন যাবেন ? ভাবতেই শীত শীত করছে । তাই না ? অথচ বাইরের দেশে আন্দোলন এই রকমই হয় । তীব্র শীতে ওয়েস্ট মিন্স্টারের সামনে তাবু টাঙিয়ে আন্দোলনকারীরা অপেক্ষা করতে থাকে সকালে কখন ব্রিটিশ প্রধানমন্ত্রী অফিস ঢুকবে আর এক পলক ব্যানারে লেখা আন্দোলনের ভাষা পড়ে নিবে ?প্রধানমন্ত্রীর কাছে খবর পোঁছানোর জন্য এরা মিডিয়ার হাত পা ধরে না । নিজের মুখের আওয়াজ এরা নিজেরা চিৎকার করে জানাতে পারে । ঘটনার জায়গায় না গিয়ে ঢাকা শহরে রাস্তায় জ্যাম বাঁধিয়ে কি উদ্ধার করছেন আমার জানা নেই । যেখানে আপনি আপনার বাসায় সংসার রক্ষায় ব্যর্থ সেখানে কিভাবে আপনি সুন্দরবন রক্ষা করার চিন্তা করেন ?

আর সরকার কেন এতো নমনীয় আমার জানা নেই । হয়তো সরকার আপনাদের এখনো সুশীল সমাজের প্রতিনিধি ভাবছেন । তবে সরকারের উচিত এখনই এই ধরণের আচরণকে উগ্রবাদী আচরণ হিসেবে আখ্যা দেয়া । এখুনি যদি আপনাদের না আটকায় তবে শিগ্রই আপনাদের শরীরের নিচের অংশের কাপড়ও হয়তো আশা করা যাবে না মিছিলে । মহাত্মা গান্ধী বা নেলসন ম্যান্ডেলা এরা কেওই কিন্তু রাস্তায় উদোম নৃত্য দিয়ে অধিকার আদায় করেন নি । আইডিওলজি যদি ঠিক থাকে তবে জনগণের এনগ্যাজেমেন্ট হবেই । আপনাদের আইডিওলজি কি এবং কেন আমি আপনাদের সাথে থাকবো একবারও কিন্তু বলনে নি । আপনি সুন্দরবন বাঁচাতে চাইলেই যে আমি আপনার সাথে থাকবো এটা কি ভাবে ভাবলেন আপনি ? আমাকে যুক্তি দিয়ে বোঝান ।

খুব সম্ভবত সরকারও বুজতে পারছে না আপনারা আসলে কি চান ? আপনাদের প্রতিনিধি কারা আর কি কারণে আপনারা মনে করছেন সুন্দরবন মারা যাচ্ছে ? ভ্রান্ত আইডিওলজি কিন্তু উগ্রবাদিতার শামিল । আমাকে শুধু একটা প্রশ্নের উত্তর দিন । দাড়িঅলা ইসলামিক কোন সংগঠন রাস্তায় আন্দোলনে নামলে সরকার লাঠিপেটা করছে । আপনাদের কেন লাঠি পেটা করা হবে না ?? সঙ্গত দৃষ্টিতে দুটুই উগ্রবাদের সংজ্ঞার সাথে মিলে যায় । সরকার অবস্যই এই ব্যাপারটা নিয়ে ভাববেন ।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৭ রাত ১:০২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

×