somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিমাঙ্কের মাঝে প্রেম ভালোবাসা

১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শীত গ্রীষ্মের সাথে ভালোবাসার মতো অনুভূতি জড়িত থাকবে না এটা হয় না । বর্ষায় আবেগী হওয়া বা শীতে বিবাগী হওয়ার মতো আমাদের অনুভূতি গুলো সত্যিই তাপমাত্রার উপর নির্ভর করে । হিমাঙ্কের উপর আর হিমাঙ্কের নিচের ভালোবাসার তারতম্য অনেকটাই ভাববার মতো । এক এক দেশে শীতের এক এক রূপ । এই মুহূর্তে বাংলাদেশে ১৫ ডিগ্রি সেলসিয়াসে আপনার হাড় কাঁপছে অথচ নিউ ইয়র্কে এই মুহূর্তে তাপমাত্রা হিমাঙ্কের নিচে প্রায় ১৫ ডিগ্রি । সুতরাং অনুভূতির তারতম্য আবশ্যিক ।



হিমাঙ্কের এতো নিচে ভালোবাসার রূপ অদ্ভুত । শরীরের সাথে জামা কাপড়ের ঘর্ষণে তীব্র ইলেক্ট্রিক শকের মতো ঝাকুনি লাগে । হাতে হাত রাখতে হলে আগে থেকে হাতে লোশন লাগিয়ে নিতে হয় । নাহলে শক খাওয়ার ভয় থাকে । ভাবুন এই অবস্থায় প্রেম ভালোবাসার কি অবস্থা হয় ?শুধু যে শরীর এই আচরণ করে তা না । মনের ভেতরেও অদ্ভুত এক অনুভূতি হতে থাকে । বিজ্ঞানীদের গবেষণায় দেখা গেছে শীতের এই সময় ইকুয়েডর সীমারেখায় বসবাসকারী সবার মাঝে এক ধরণের মনোরোগ দেখা দেয় । এর নাম সিসনাল ইফেক্টিভ ডিসর্ডার ।এর ফলে ক্ষুধামন্দা হতাশা থেকে আত্মঘাতী সিদ্ধান্ত পর্যন্ত আসতে পারে । শীত কালের এই ডিসর্ডার আসলেই অনেক ভয়াবহ ।এই রোগের অন্যতম কারণ সূর্যের আলো । সকাল বেলা সূর্যের আলো উঠার সাথে সাথে পাখিরা জেগে উঠে । পাখিদের শরীর সূর্যের আলো সংবেদনশীল. খেয়াল করলে দেখবেন শীত কালে পাখিরা অনেক দেরি করে ডাকাডাকি শুরু করে । কারণ শীতে সূর্যের আলো দেরি করে উঠে । পাখিদের মতো আমাদের শরীর ও মন আলোক সংবেদনশীল । শীতের অল্প আলো আর সূর্যের স্বল্পতা আমাদের মনের মাঝে বিষন্নতা জাতীয় বিক্রিয়া তৈরী করে ।

আমাদের শরীরের ইমুনেশন সিস্টেম সারাক্ষন আমাদের শরীরকে কার্যক্ষম করে রাখতে ব্যাস্ত । শীতকালে কোন এক অদ্ভুত কারণে আমরা অসুস্থ হয়ে পড়ি । স্বাভাবিক অবস্থায় আমাদের শরীর খুব সহজে যে কোন খাবার ডাইজেস্ট করে ফেলতে পারে । কিন্তু শীতকালে এই ব্যাপারটা এতো সহজে হয় না । তাপমাত্রা কম থাকার কারণে আমাদের পাকস্থলীতে খাবার ডাইজেস্ট করতে শরীরকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শক্তি প্রয়োগ করতে হয় । এর ফলে ডায়রিয়া বা এই জাতীয় রোগ এই সময় খুব বেশি দেখা যায় । হাসপাতাল গুলুতে শীতকাল সবচেয়ে ব্যবসা সফল একটা সময় । এই সময় রোগীর শঙ্কা বা সংখ্যা দুটুই অনেক বেড়ে যায় । আমাদের শরীরের ইমুনেশন সিস্টেম অনেক দুর্বল থাকে এই সময় । চাইলেই ব্যাকটেরিয়া বা ভাইরাস এর সাথে আগের মতো যুদ্ধ করতে পারে না । শরীরের অল্প ব্যাথা অনেক বেশি মনে হয় এই সময় । ভালোবাসার বা এই জাতীয় অনুভূতির সময় কোথায় ।

শীতের এই সময়টাতে বেশি করে ভিটামিন মিনারেল এই জাতীয় খাবার খাবেন । এতে শরীর এন্টিবডি তৈরী করতে পারবে । অসুস্থ হবার ভয় কমে যাবে ।

তাপমাত্রা যখন খুব কমে যায় আমাদের ঘুম অনেক হালকা হয়ে যায় । আমরা আগের মতো গভীর ভাবে ঘুমাতে পারি না । এর ফলে আমাদের দিনের বেলার কাজকর্ম গুলো অনেকটা ঝিমিয়ে পরে । দুপুর বেলা আমাদের মনে হয় একটু ঘুমিয়ে নেই । কারণ আমাদের মন দিনের এই সময়টাকে রাতের কাছাকাছি মনে করতে শুরু করে । ঠিক এই কারণেই শীত প্রধান দেশ গুলোতে মাঁনুষ জন গ্রীষ্মের সময় পাগলের মতো ঘোরাঘুরি করে । কারণ এরা বছরের প্রায় বেশির ভাগ সময় অনেকটা রাতের মাঝে থাকে । আর আমাদের দেশে এর উল্টো । কারণ আমরা গরমের সময় প্রচন্ড গরমে ঘোরাঘুরির কথা ভাবতে পারি না । শীতের সময়টুকুতে যেটুকু আলো পাই তার মাঝে ঘুরে মজা পেতে চাই ।

ধর্মেও শীত গ্রীষ্মের সময় ভালোবাসার রূপ বিন্যাস করা আছে । তাপমাত্রার প্রকারান্তে এই নির্দেশ অনেকটা আমার আপনার প্রেম ভালোবাসা নিয়ন্ত্রণ করে । সুতরাং আমাকে আপনাকে মানতেই হচ্ছে আমাদের সবচেয়ে গভীরতম অনুভূতি প্রেম অথবা ভালোবাসা পুরোপুরি পরিবেশের তাপমাত্রার উপর নির্ভরশীল । এখন থেকে এই জাতীয় অনুভূতির টের পেলেই সবার আগে গুগল এ তাপমাত্রা দেখে নেবেন ।



তাপমাত্রা ১৫ ডিগ্রির কাছাকাছি আসলে বুজতে পারবেন সবচেয়ে ভালো সময় এটা আপনার জন্য । কারণ গবেষণায় দেখা গেছে এই তাপমাত্রায় বেশির ভাগ মানুষ সবচেয়ে বেশি সুখী থাকে ।আপনার ফেসবুক ফ্রেন্ডদের জন্মদিনের লিস্টি নিলে দেখবেন বেশির ভাগ জন্মদিন ডিসেম্বর জানুয়ারি বা ফেব্রুয়ারির মাঝে । আর যদি বেশির ভাগ বিয়ের অনুষ্ঠানের সময়কে যদি এর সাথে মিলিয়ে দেখেন দেখবেন এই সময়টার তাপমাত্রা ১৫ থেকে ২০ ডিগ্রির মধ্যে ঘোরাঘুরি করছে । যদি অন্যান্য প্রাণীকুলের ক্ষেত্রে ঋতু আর তাপমাত্রা বিবেচ্য হয় তবে আমাদের ক্ষেত্রেও তা হবে । এটাই স্বাভাবিক । আমি যদি ভুল না করে থাকি এই সময় দেশের তাপমাত্রা অনেকটা এর কাছাকাছি । খুব সম্ভবত ভালোবাসার এটাই উৎকৃষ্ট সময় । শরীর ও মন ভালো থাকলে তবেই ভালোভাবে ভালোবাসা যায় । কারণ এখন আপনি বুজতে পারছেন আপনার মন কতটা অসহায় সামান্য তাপমাত্রার কাছে ।

আসুন ভালোবাসি । শরীর মন সবকিছু দিয়ে । আবার এই তাপমাত্রা আসতে আরো এক বছর ।

view this link
view this link
view this linkview this linkview this link
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর আমার সঙ্গে আছেন

লিখেছেন দানবিক রাক্ষস, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



যুদ্ধের আগে
আকাশের দিকে তাকিয়ে,
মানুষ নিজ নিজ পতাকা ঈশ্বরের রঙে রাঙায়।

প্রথম আঘাতের পর,
প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার পূর্বে,
মানুষ আকাশের দিকে তাকিয়ে বলে—
"ঈশ্বর আমার সঙ্গে আছেন।"

প্রতিটি যুদ্ধের আছে একেকটি... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

×