somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কক্সবাজারে নির্মিত হচ্ছে বিশ্বমানের বিনোদন পার্ক

০৪ ঠা জুন, ২০১১ সকাল ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেশের প্রধান পর্যটননগরী কক্সবাজারে নির্মাণ হচ্ছে দেশের প্রথম আন্তর্জাতিক মানের অ্যামিউজমেন্ট ক্লাব ও পার্ক। কক্সবাজার শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু উপজেলার চাইন্দা নামক স্থানে ১০০ বিঘা জমির ওপর নির্মিত হচ্ছে এ ক্লাব। গত ফেব্রুয়ারি মাসে নির্মাণকাজ শুরু হয়। এ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো গতকাল শুক্রবার। স্থানীয় জেলা প্রশাসক আশা করছেন, আন্তর্জাতিক মানের এ ক্লাব স্থাপনের কাজ শেষ হলে কক্সবাজারের পর্যটন শিল্পের চেহারাই বদলে যাবে।
ইতিমধ্যে পার্কে অত্যাধুনিক মুভিং রেস্টুরেন্ট, সুইমিং পুল, ঝরনা ঘর, লেক, ঝরনা ছাতা, বাগান, মিনি চিড়িয়াখানা, আধুনিক জিমনেসিয়াম, মিনি শিশু পার্ক, মৎস্য খামারসহ আরো বেশ কিছু অবকাঠামোর নির্মাণকাজ এগিয়ে চলছে।
ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমেদ। তিনি পার্কে বৃক্ষ রোপণ কর্মসূচিরও উদ্বোধন করেন। জেলা প্রশাসক কালের কণ্ঠকে বলেন, দেশে এই প্রথম এ ধরনের বিশাল এলাকাজুড়ে স্থাপিত হতে যাচ্ছে একটি আন্তর্জাতিকমানের পার্ক। এ পার্ক দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারে ভ্রমণে আসা লোকজনের জন্য বাড়তি বিনোদন কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।
বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক ও হাসনাবাদ হাউজিং কম্পানির স্বত্বাধিকারী মো. নাজিম উদ্দিন এ বিনোদন কেন্দ্র নির্মাণে বিনিয়োগ করেন। অনুষ্ঠানে উপস্থিত কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট এ কে আহমদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরই কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণের জন্য বিনিয়োগের আহ্বান জানিয়ে আসছিলেন।
রামু উপজেলার নির্বাহী কর্মকর্তা শহীদ মো. সায়েদুল হক বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এবং সীমান্ত শহর টেকনাফে আসা-যাওয়ার পথেই এ পার্কের অবস্থান। তাই এটি দর্শনে পর্যটকদের জন্য অত্যন্ত সহজ হবে। সেই সঙ্গে উন্নয়ন হবে পার্ক এলাকার।
অ্যামিউজমেন্ট ক্লাবের চেয়ারম্যান জি এম সরোয়ার কালের কণ্ঠকে জানান, পর্যটন শিল্পকে বিকশিত ও দেশি-বিদেশি পর্যটকদের কাছে কক্সবাজারকে আরো আকর্ষণীয় করে তোলার লক্ষ্যেই এ পার্ক স্থাপন করা হচ্ছে। পার্কের ব্যবস্থাপক এ এম জি ফেরদৌস বলেন, পার্কে দুই হাজার মানুষের আবাসনের জন্য ১২টি পাঁচতলা ভবন এবং বেশ কিছু ডুপ্লেঙ্ ভবন নির্মাণ করা হবে। এর ফলে পর্যটকদের আবাসন সংকটও অনেকাংশে হ্্রাস পাবে। সেই সঙ্গে দেশে প্রথমবারের মতো পার্কে বসে সিনেমা দেখার ব্যবস্থাও করা হচ্ছে এখানে।
ক্লাবের কর্ণধার এবং ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজারকে দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম একটি বিনোদনের স্থা্ন হিসেবে গড়ে তোলার যে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ইন্টারন্যাশনাল অ্যামিউজমেন্ট ক্লাব তারই প্রতিধ্বনী। পার্কটি স্থাপনে আধুনিক যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সরবরাহের জন্য ইতিমধ্যে ভারতের বিখ্যাত ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্ল্যাক ডায়মন্ডের সঙ্গে চুক্তিও সম্পাদিত হয়েছে। পার্কে থাকবে সু-উচ্চ টাওয়ারে অত্যাধুনিক মুভিং রেস্টুরেন্ট, অত্যাধুনিক জিম, বিউটি পারলার, মসজিদ, হাসপাতাল, হেলিপ্যাড, ইলেকট্রনিঙ্ পার্ক, ক্যাবল কার, আন্তর্জাতিকমানের সম্মেলন কেন্দ্র, কৃত্রিম পাহাড়, সামুদ্রিক প্রাণী জাদুঘর, বোটানিক্যাল গার্ডেন, আন্তর্জাতিকমানের স্টুডিও, বিউটি পারলার, একাধিক সুইমিং পুল, ফুডকোর্ট, ওয়াটার পার্ক ছাড়াও ক্রিকেট, ফুটবল, লন টেনিস, ভলিবল, বাস্কেট বল, ব্যাডমিন্টন খেলার মাঠসহ আরো অনেক সুযোগ-সুবিধা। এখানে থাকবে শুটিং ও পিকনিক স্পটও। তদুপরি শিশুদের বিনোদনের জন্য পার্কটি হবে একটি আদর্শ স্থান।

সূত্র: এখানে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১১ সকাল ১০:৪৬
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×