somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় আওয়ামী রাজনীতি …….!

০১ লা অক্টোবর, ২০১৪ সকাল ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কথায় আছে, “বোকা বন্ধুর চেয়ে বুদ্ধিমান শত্রু ভাল”। তাই লতিফ সিক্কিকীকে অপসারন করা আর জামাতের যুদ্ধপরাধীদের শাস্তি কমানো। বাংলাদেশ আওয়ামীলীগ মনে হয় এই নীতিতেই চলছে! প্রধানমন্ত্রীসহ সরকারের বেশিরভাগ নীতিনির্ধারকেরা এখন দেশের বাইরে। এ অবস্থায় লতিফ সিদ্দিকীর এই বক্তব্য আওয়ামীলীগের জন্য বিরাট বিপদ। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ। তার উপর এখন হজ্ব ও ঈদের মৌসুম। আওয়ামীলীগের ভয় হল, হুজুরদের আবেগের ঠেলায় না আবার শেখ হাসিনার গদি উল্টে যায়! তাই সময় থাকতেই ব্যবস্থা নেয়া।
তবে, কিছু বিষয় মনে হয় কোনোদিনই আমার মাথায় ঢুকবে না। লতিফ সিদ্দিকীর এই বক্তব্য তো তার নিজের ব্যক্তিগত মতামত। এটার জন্য কি হজ্বে যাওয়া মানুষের সংখ্যা কমবে? কেউ যদি ধর্মীয় কর্মকাণ্ডকে Unproductive বলে, তাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগার কি আছে আমি বুঝি না। মানুষ ধর্ম পালন করে তার নিজের মনের শান্তি ও পরকালের সুরক্ষার জন্য। সেই ধর্মে যদি এত সহজে আঘাত করা যায়, তাহলে বোঝা যায় আঘাতপ্রাপ্ত সেই মানুষের মনে ধর্মের ভিত্তি কত দুর্বল। সেই ভয় থেকেই তারা এত প্রতিক্রিয়াশীল হয়ে উঠে।
একজন মন্ত্রীকে তার দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হবে কিনা, সে সিদ্ধান্ত নেয়া উচিত মন্ত্রী হিসেবে তার Performance দেখে। দেশের শিক্ষা ব্যবস্থা প্রায় ধ্বংসের পথে। একের পর এক প্রশ্ন ফাঁশ হচ্ছে, Golden A+ এ দেশ ভরে যাচ্ছে, কিন্তু ভর্তি পরীক্ষায় তার উল্টো চিত্র দেখা যাচ্ছে, তারপরও একজন মন্ত্রী গলাবাজি করে যাচ্ছেন যে ভর্তি পরীক্ষাপ্রক্রিয়া ভুল। যা মন্ত্রী হিসেবে তার শুধু ব্যর্থতাই প্রমান করে না, তার অযোগ্যতাও প্রমান করে। তারপরও তিনি বহাল তবিয়তে স্বপদে আছেন। যুদ্ধপরাধীদের শাস্তির মুলা ঝুলিয়ে ক্ষমতায় থেকে যাওয়া আর প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ জনগোষ্ঠীর মন জয় করার রাজনীতি কি আওয়ামীলীগকে আদৌ ক্ষমতায় থাকতে দেবে?
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×