৭১ তোমায় আমি সামনা-সামনি দেখিনি।
তবে আমি জানি সেসময় কি ঘটে গেছে এই বাংলায়........
আমি সামনা-সামনি দেখিনি ৭১ এর মুক্তিযুদ্ধ।
তবে সেই মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি দেখেছি এই বাংলায়.........
সামনা-সামনি দেখিনি পাকিস্তানি হায়েনাদের তান্ডব লীলা।
তবে সেসবের প্রমান এখনো রয়ে গেছে এই বাংলায়...........
মা, বোনদের ওপর কিরকম অমানবিক অত্যাচার গিয়েছে সেসময়, তা আমি সামনা-সামনি দেখিনি।
তবে এখনো সেই বীরাঙ্গনাদের হাহাকার শোনা যায় এই বাংলায়..........
সামনা-সামনি দেখিনি কিভাবে ঐ রাজাকারের দল আর পাকিস্তানিরা জ্বালিয়ে দিয়েছিল গ্রামের পর গ্রাম।
তবে এখনো সেসময়ের গৃহহীনদের আর্তনাদ শোনা যায় এই বাংলায়.............
আমি মুক্তিযোদ্ধা বলছি...........
১৯৭১ আমি দেখিনি। তবে আমি ২০১৩ এর মুক্তিযোদ্ধা। ৭১ এ গ্রেনেড আর বন্দুক হাতে যুদ্ধ করতে পারিনি। তাই বলে এখন আমি থেমে নেই। শুধু আমি একা নই, আমার সাথে এ প্রজন্মের আরো অনেক মুক্তিযোদ্ধা আছে।
৭১ এ বাঙালীরা বাংলাদেশকে পাকিস্তানের হাত থেকে রক্ষা করেছে। এবার আমরা আমাদের এই প্রানের বাংলাদেশকে রাজাকারদের কালো থাবা থেকে মুক্ত করবো ইন-শা-আল্লাহ্...........
আমরা বন্দুক হাতে অথবা রক্তারক্তি করে সংগ্রাম করছি না। আমরা শান্তিপ্রিয় ভাবেই আমাদের এ সংগ্রাম চালাচ্ছি..............
দাবি একটাই, মুনাফিকের বাচ্চা রাজাকারগুলোর ফাঁসি চাই............
আমাদের এ গর্জন এখন শুনছে সারা বিশ্ব।
আমরা থামিনি, থামবো না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে, রাজাকারের বিরুদ্ধে যুদ্ধ চলবে।
যুগে যুগে, কালে কালে এ দেশের ছাত্রসমাজ বহুবার গর্জে উঠেছে, বহুবার বিপ্লব করেছে। এবারও বিপ্লব চলবে..............
এই পবিত্র মাটি কে আমরা রাজাকার মুক্ত করবোই। প্রয়োজনে আমরা রক্তের বন্যা ভাসিয়ে দেব। দেশমাতৃকা কে আরো একবার স্বাধীন করবো ইন-শা-আল্লাহ্...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



