আব্বু,
কেমন আছো তুমি? আমার ধারনা তুমি বেশ ভালোই আছো।
আচ্ছা আব্বু, এখন তুমি যে জগতটাতে আছো, সেটা কেমন? ওখানে কি একা একা আছো নাকি ওখানেও শহর-নগরের মত মানুষের সমাজ রয়েছে?
ঐ জায়গাটা স্বমন্ধে আমার জানতে ভীষন ইচ্ছা করে। এখন কোনো একভাবে তোমার সাথে face to face দেখা করা গেলে দারুন হতো। তোমার নতুন জগতটার ব্যাপারে অনেক কিছু জানতে পারতাম।
আব্বু, গুনে গুনে দেখলাম আজকের দিন নিয়ে তোমার সাথে দেখা হয় না মোট ৭৭ দিন যাবৎ। সময় টা বেশ একটা ভালো যাচ্ছে না আমার। তবুও চালিয়ে নেয়ার চেষ্টা করছি অবিরাম...............
তুমি যেদিন চলে গেলে সেদিন থেকে মনে হলো সবকিছু অবিরাম উল্টে পাল্টে যাচ্ছে। তখনকার সময়গুলো যে কিভাবে গিয়েছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না।
যাকগে সেসব কথা...............
দাঁড়াও তোমাকে এবার আজহার পিচ্চির ঘটনা বলি। এই বান্দর বাচ্চা আজকাল মহাসন্ত্রাসী হয়ে গিয়েছে.............
সেদিন কি করেছে শুনো। আমি বাথরুমে গিয়েছি। হঠাৎ করে এই বদমাইশ বাচ্চা আস্তে করে বাইরে থেকে বাথরুমের দরজার ছিটকিনি আটকে দিলো। আমি তো তখন সমানে চিল্লাফাল্লা শুরু করলাম। বাসার সবাই তখন একসাথে বাথরুমের দরজার সামনে চলে আসলো। পরে দরজা খুলে আমাকে বের করলো।
বের হয়ে দেখি এই বদ বাচ্চা বারান্দার সোফার ওপর ভদ্রলোকের মতো বসে আছে। ভাবখানা এমন, যেন সে কিছুই জানে না...........!!!
এই বাচ্চা আজকাল অনেক চালাক হয়ে গেছে। আমার রুমে এসে ইঁদুর ছানার মত নাক উঁচিয়ে, মাথা উঁচিয়ে চকলেট খোঁজাখোঁজি করে।
যে তাকে চকলেট দিবে, সেই ব্যাক্তি তার কাছে দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ..................!!!
এবার অন্য কথা বলি।
আজকে অনেকদিন পর তোমার অফিস রুমটাতে গিয়েছিলাম। পিসির উপর থেকে মাত্র টাওয়েল টা সরিয়েছি, আর ওমনি একটা ছোট্ট ইঁদুর ছানা মনিটরের পাশ দিয়ে একটা ম্যারথন দৌড় দিলো...!!! আমি তো ভয় পেয়ে সমানে চিৎকার করছি আর শিং মাছের মত লাফাচ্ছি...........!!!
আমার চিৎকার শুনে দাদু চলে আসলো। আমার তো তখন মাথা উল্টা-পাল্টা....!!!
দিলাম তোমার মাকে ইচ্ছামত ঝাড়ি.............
"কি করো তোমরা? ঘর ভর্তি ইঁদুরের চৌদ্দ গুষ্ঠি, এগুলা চোখে দেখো না? এই মাত্র আমার সামনে দিয়া ইঁদুর দৌড় দিলো.........."
তোমার মা তখন নিরীহ ভাবে বললো, "২ দিন পরপরই তো ইঁদুরের ওষুধ দেই।"
আমি বললাম, "তাইলে ইঁদুর আসে কোথ্থেকে? যাও ওষুধ নিয়ে আসো।"
সে ২ মিনিটের মধ্যে ইঁদুর মারার ওষুধ নিয়ে হাজির হলো। তারপর ঘরের আনাচে কানাচে ভালো করে ওষুধ ছিটিয়ে দিয়ে রুম লক করে দিলাম।
আজকে আজিব এক কাহিনী হয়েছে। মনে আছে তোমার, আগে যখন বারান্দায় কাপড় মেলতে তখন প্রায়ই তোমাকে বলতাম, "উফ আব্বু কাপড় গুলা ঠিকমত নাড়তে পারো না............??? বারান্দা দিয়ে হাঁটাহাঁটি করলেই ভিজা কাপড় গায়ে লাগে..........."
আজকে সন্ধায় বারান্দায় হাঁটছিলাম। তোমার অনেকগুলো কাপড় বারান্দায় নাড়া ছিল। একটু একটু গায়ে লাগছিল। কিন্তু আজকে বরং বেশ ভালোই লাগছিল। বড়ই আজব ব্যাপার.............
আব্বু আমি অন্যদের মত বিলাপ করে কাঁদতে পারি না। কিন্তু আমার কষ্টটা খুব বেশী, সীমাহীন..............
আগে যখন মন খারাপ করে থাকতাম তখন তুমি বলতে, "বাবা তোর কি মন খারাপ? May I know why? আমি কি তোকে মন ভালো করার জন্য সাহায্য করতে পারি?"
কিছুক্ষন চুপ করে থেকে একটু গম্ভীর গম্ভীর ভাব নিয়ে বলতাম, "হুম। চলো বাইরে যাই।"
তুমি তখন ভীষন অবাক হবার মত বলতে, "এখন বাইরে যাবি.......!!! আচ্ছা ঠিক আছে চল। তবে ৫ মিনিটের মধ্যে রেডি হবি। ১ সেকেন্ডও যেন দেরি না হয়, তাহলে কিন্তু আমি একাই বেরিয়ে যাবো।"
কিন্তু কোনদিনই ৫ মিনিটে আমি রেডি হতে পারতাম না, তবে ঠিকই তোমার সাথে বাইরে যেতাম আর অনেক ঘুরাঘুরি করে আসতাম।
বাসায় শুধু তোমার সাথেই ভালো মত কথা-বার্তা বলতাম। এখন যতক্ষন বাসায় থাকি ততক্ষন আমার রুমেই থাকি। খুব খারাপ লাগে।
তবে একটা জিনিষ আবিষ্কার করতে পেরেছি। তৃষ্ণায় নাকি মাঝে মাঝে মানুষের বুকের ছাতি ফেঁটে যায়। বুঝতে পারলাম, মাঝে মাঝে হারিয়ে যাওয়া আপনজনদের সাথে কথা বলার জন্যও বুকের ছাতি ফেঁটে যায়..................
আব্বু অনেক অনেক কিছু বলার আছে তোমার কাছে। তোমার সাথে দেখা করার কোনো ব্যবস্থা থাকলে খুব ভালো হতো।
আব্বু আমি যখন সকালে ঘুমিয়েছিলাম, তুমি সেই ফাঁকে চলে গিয়েছিলে। তোমার সাথে একটু কথাও বলতে পারলাম না তখন। দাদুর আর্তনাদ শুনে যখন ঘুম ভেঙে দৌড়ে তোমার ঘরে গেলাম, তখন শুধু তোমার প্রানহীন নিস্তেজ দেহটাকে দেখতে পেলাম................
এ বিষয়টা যখনই মনে হয়, তখনই তোমার প্রিয় গানের একটা লাইন মাথায় আসে.............
"I hate to wake you up, to say good-bye"
হয়তো তখন এমনটা তুমিও ভেবেছিলে। এজন্যই হয়তো তখন আমাকে ডাকোনি..................
আব্বু তোমার ঠিকানাটা জানি না। জানলে হয়তো এই চিঠিটা পাঠিয়ে দিতাম। জানি না তুমি উত্তর দিতে কিনা...............
অজস্র প্রশ্ন জমে রয়েছে আমার মাঝে। ঠিকানা জানলে হয়তো এতোদিনে হাজার হাজার চিঠি পাঠিয়ে দিতাম তোমার কাছে.............
বাবা তুমি ভালো থেকো। তোমার ওপর অনেক অভিমান করে আছি..........
বাবা অনেকদিন হয় তোমার সাথে কোনো তর্ক-বিতর্ক হয় না। আগে সবসময় তোমাকে বিভিন্ন যুক্তি দিয়ে তর্কের যুদ্ধে হারিয়ে দিতাম, তোমার কি মনে আছে বাবা..........???
I miss you, বাবা...........
ইতি---
মুন খোগি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

