এখন আমার জীবনটা বেশ যান্ত্রিক হয়ে গেছে।
ভোর ৬টায় ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে তৈরী হতে হয় অফিসে যাবার জন্য। সকাল সাড়ে ৭টায় নিজেই গাড়ি ড্রাইভ করে অফিসে যাই। সারাদিন অফিসের কাজ নিয়ে মহাব্যাস্ত থাকতে হয়। তাছাড়া নিজের একটা আর্কিটেক্ট ফার্মও আছে। এসব নিয়ে খুব ব্যাস্ত থাকতে হয় আমাকে।
অবসর কাকে বলে, তা বোধহয় আজকাল ভুলেই গেছি। সারাদিনের কাজ শেষে বাসায় ফিরতে ফিরতে প্রায়ই অনেক রাত হয়। প্রায়ই রাত ১১টা, ১২টা বেঁজে যায়.............
যে বাড়িটাতে থাকি, সেটা আমার নিজেরই ডিজাইন করা। এত্ত বড় বাড়িতে বলতে গেলে একাই থাকি। গেটে দুজন দারোয়ান, একজন মালী, বাড়িতে দুজন কাজের লোক আর রান্নাবান্নার জন্য একজন বাবুর্চী তার ফ্যামিলী নিয়ে থাকে। ওরা ওদের কাজ করে, বাড়িতে থাকে। আমার পুরোটা সময় শুধু একাকী কেঁটে যায়...............
সবই আছে এখন আমার, আবার কিছুই নেই...............
পরিবার, আত্মিয়-স্বজন কারো সাথেই তেমন কোন যোগাযোগ নেই। একলা একলাই জীবন কাঁটে আমার। মাঝে মাঝে ভীষন খারাপ লাগে, মনে হয় যেন দম বন্ধ হয়ে আসে.................
আজকাল আমার ব্যাস্ততা অনেক বেড়ে গেছে। নতুন একটা প্রজেক্ট নিয়ে খুব ব্যাস্ত আছি। ৩০ বিঘা জমির উপর বিশাল একটা প্রজেক্ট। প্রচুর পরিশ্রম করতে হচ্ছে এটা নিয়ে.................
আজকে শুক্রবার, ছুটির দিন। ভাবছি বিকেলের দিকে একটু শপিং করতে বের হবো, কিছু জিনিষপত্র কেনা দরকার।
বিকেল ৪টায় গাড়ি নিয়ে বের হলাম। রাস্তা বলতে গেলে বেশ ফাঁকা ফাঁকা। ফাঁকা রাস্তায় গাড়ি ড্রাইভ করতে ভীষন মজা লাগছে।
১৫ মিনিটের মধ্যেই ধানমন্ডি Agora তে চলে আসলাম। DOHS থেকে এত জলদি ধানমন্ডিতে আসতে পারবো ভাবতেই পারিনি.....!!!
বনানীর Agora তেই যেতে পারতাম। ধানমন্ডির কিছু দোকানে যাব তাই একবারে এদিকেই আসলাম।
আমি একটা cart নিয়ে ঘুরছি আর প্রয়োজনীয় জিনিষ নিচ্ছি। হঠাৎ কোথ্থেকে ৪/৫ বছর বয়সের ছোট্ট একটা ছেলে দৌড়ে আমার দিকে এলো। বাচ্চাটা ভীষন কিউট, দেখলেই আদর করতে ইচ্ছা করে। হঠাৎ দৌড়াতে দৌড়াতে স্লিপ করে বাচ্চাটা পড়ে যেতে নিচ্ছিল। আমি তাড়াতাড়ি গিয়ে বাচ্চাটাকে কোলে নিলাম, একটুর জন্য কঠিন ব্যাথা পায়নি বাচ্চাটা।
আমি ওকে কোলে নিয়ে দাঁড়াতেই সে খিল খিল করে হাসতে থাকলো। আমি বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম, "আব্বু কি নাম আপনার?'' সে খুব গম্ভীর ভাব নিয়ে বললো, "তোমাকে বলবো না।"
আমি খুব অবাক হয়ে বললাম, "কেনো বাবা?" সে আবার খিল খিল করে হাসা শুরু করলো, হাসি আর থামেই না...............
কিছুক্ষন পর দূর থেকে একটা লোকের গলার আওয়াজ ভেসে আসলো, "উচ্ছাস, এই উচ্ছাস....."
বোঝা যাচ্ছে লোকটা এদিকেই আসছে।
হঠাৎ করেই বাচ্চাটা বলে উঠলো, "আন্টি, আন্টি আমি লুকাবো।" আমি ভীষন অবাক হয়ে বললাম, "কেনো কি হয়েছে?" ও বললো, "বাবা আসছে।" আমি বললাম, "তাতে কি হয়েছে?" আমার কথার উত্তর দেয়ার আগেই বাচ্চাটা আমার গায়ের সাথে ঘেষে লুকানোর চেষ্টা করলো।
হঠাৎ পেছন থেকে একটা পুরুষ কন্ঠ শুনতে পেলাম, "সরি, আমার বাচ্চাটা নিশ্চয়ই এতক্ষন আপনাকে ভীষন জ্বালাতন করেছে। আমি খুবই দুঃখিত, আমার বাচ্চাটা আসলে খুবই দুষ্টু............."
পেছন ঘুরতেই যা দেখলাম, তা দেখার জন্য কখনোই আমি প্রস্তুত ছিলাম না। এভাবে এতো দিন এতো বছর পর তার সাথে দেখা হয়ে যাবে, আমি কল্পনাও করিনি.............
কিছুক্ষন অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাঁকিয়ে থাকলাম। হঠাৎ সে আমাকে বললো, ''ভাবিনি এভাবে তোমার সাথে দেখা হয়ে যাবে। তারপর কেমন আছো তুমি?"
=> এইতো আছি। তুমি কেমন আছো? তোমার বাচ্চাটা খুব কিউট হয়েছে।
=> আছি বেশ। তোমার কি অবস্থা বলো? বিয়ে করেছো?
কিছুক্ষন চুপচাপ থাকার পর বললাম,
=> জগতে সবাই বিয়ে করার জন্য আসে না। কেউ কেউ চিরকাল অবিবাহিতই থেকেই যায়।
আমরা অনেকক্ষন চুপ হয়ে থাকলাম। একটু পর আমিই কথা বলে উঠলাম।
=> তোমার বৌ কোথায়? তাকে তো দেখলাম না।
=> ও আছে। একটু ২৭ নাম্বারের দিকে গিয়েছে।
=> হুম। কেমন যাচ্ছে তোমাদের লাইফ?
=> বেশ ভালো যাচ্ছে। এক কথায়, we are happy couple.
কিছু হয়তো বলতে নিবো এমন সময় সে বলে উঠলো, "মুনিয়া তোমার সাথে দেখা হয়ে বেশ ভালো লাগলো। আজ যাই, আমার একটু তাড়া আছে"
সে আর তার বাচ্চা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলো।
আমার কেমন যেন লাগলো, বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো.................
আমিও তো ভালোবেসেছিলাম, আমিও তো এমন একটা সুন্দর সংসার চেয়েছিলাম.................
কেনো আজ ওর সাথে দেখা হলো আমার........???? কেনো আমার জীবনে এমন ঘটালো বিধাতা.............????
বহু বছর পর হয়তো এমন ঘটনা ঘটতেও পারে আমার সাথে.............

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

