
ফাইল ছবি : সাগর -রুনি ও তাদের সন্তান মেঘ
সাহারা খাতুনের ৪৮ ঘন্টার আল্টিমেটাম এখন ২ হাজার ৫ শ ৫৫ ঘন্টায় পৌঁছালো, সাগর রুনির সেই ছেলেটির বয়সতো এখন ১২ হলো, কবর থেকে নিথর দেহগুলো ২য় বার তুলে ময়নাতদন্তের পর পুনরায় দাফনও হলো, এতোদিনে কিছু হাড় ছাড়া বাকি দেহ মাটিতে মিশে গেছে নিশ্চয় !
সাগর-রুনি দম্পতির হত্যাকান্ডের ৭ তম বছর অতিক্রম হয়েছে এখনো খুনিরা ধরাছোঁয়ার বাহিরে, এই খুনি স্বাভাবিক কোন খুনি নয়, এই খুনি হলো হারকিউলিস জাতীয় রাষ্ট্রীয় মদতপষ্টু খুনির দল।
আজকের অবৈধ ক্ষমতায় তো আর এমনে এমনে বসেনি, তার আগে সকল কূটচাল দিয়ে একের পর এক পথের সব কাঁটা ছাঁটাই করে আজকের গণতন্ত্রের কবর রচিত করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় ভারতের সহযোগিতায় পিলখানা হত্যাকান্ড ঘটেছে বলে বিভিন্ন বিদেশী তদন্তকারী সংস্থা মনে করছে। তারা মনে করে সাগর -রুনিকে হত্যার নেপথ্যে আসলে পিলখানা হত্যাকান্ডের রহস্য মুছে ফেলার নীল নকশা বাস্তবায়ন।
তাদের পিসিতেই ছিলো পুর্ণাঙ্গ ডুকোমেন্ট, যা হত্যা কান্ডের পর তাদের কম্পিউটার সহ জব্দ করা হয়েছিলে ।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




