আমাকে কি রেখে দিবি তোর সাথে?
ঝড় ঝাপটায় কিবা মধু চন্দ্রিমাতে!
আমরা দুজনে হব অমর প্রেমের যাত্রী।
একসাথে রব হাতে হাত ধরে কালরাত্রি।
করব বিদ্রোহ দুয়ে, কেড়ে নিয়ে আব সুখ।
পৃথিবী মোদের দিকে চেয়ে রবে উৎসুক।
হাতে হাত সমতালে হেঁটে যাব রাজপথ।
কাল হাত ভেঙ্গে দেব, অনিয়মের যানজট।
দুজনে গাইব গান, দুজনেতে দিয়ে প্রাণ।
হয়ত থমকে যাবে তরঙ্গের অভিযান।
আমরা শুধু দুজন, দুজনা দুজনে চিনি।
প্রেম ও ভালবাসায় রচি অমর কাহিনী।
ভোরের ঘুমটি ভেঙ্গে হেঁটে যাব একসাথে।
একরব ঝড়ে কিবা কোন পূর্ণিমার রাতে।
আমি প্ল্যাকার্ড হাতে, স্লোগানেতে ভরপুর।
তুই মিছিল সমুখে, উত্তপ্ত মধ্য দুপুর।
দুজনের ব্যারিকেড আমরা দুজনে হব।
জীবনে মরণে দুয়ে মোরা একসাথে রব।
দুজনের ভালবাসা শুধু ভালবেসে যাবে।
একরব ঝড়ে কিবা কোন পূর্ণিমার রাতে।

সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১৮ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




