জানি যেতে হবে জানি দুরান্তের পথ,
মরু-গিরি-নীল-অক্ষ।
অমাবস্যা রাতি তারা ফুলাইবে ছাতি,
কাঁটা সাথে হবে সখ্য।
মরুর বিছানা জানি দিতে হবে পাড়ি,
করতে সবই পারি।
পারবনা মেনে নিতে বিরহ-বেদনা,
তব সাথে ছাড়াছাড়ি।
তুমি যে প্রথম প্রেম, প্রথম চাওয়া,
প্রথম বিরহ ব্যথা।
মনে শাখে প্রশাখে কত ছবি আঁকে।
মনে পড়ে কত কথা।
ভুলতে গিয়েও কত পারিনি ভুলতে,
তাই ফিরে ফিরে আসে।
কেনযে অবুঝ মন, করছে এমন ,
শুধু জানে ভালবাসে।
সামনে বাঁধার পথ, নয় নিষ্কণ্টক।
তুমি থেকো শুধু সাথে।
চোখে চোখে চেয়ে রব, ভয় নাকো পাব।
ঝড় ঝাপটার রাতে।
গিয়েছি অকুলে ভাসি,জল রাশি রাশি।
নইতো নাবিক দক্ষ।
কত দিন গেল চলে, কত অবহেলে,
এক মাস কাল পক্ষ।
দিওনা আমারে ছাড়ি দূরে কোথা পাড়ি,
দেব তবে আড়াআড়ি।
পারবনা মেনে নিতে বিরহ-বেদনা,
তব সাথে ছাড়াছাড়ি।

সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




