একি মায়া? নাকি মহামায়া!
উন্মত্তের কালো ছায়ে একি কার ছায়া!
শত জন্মের দুর্মোঘে কাটেনিকো লোভ,
বিধাতার পরে ঝাড়ি না পাবার ক্ষোভ৷
বিধাতা বলেছিল মানুষ হয়ে যাও।
পৃথিবীর ফুলে ফুলে সব সুবাস ছড়াও
আমি ভুলে গেছি সব তাপিত কায়া,।
ঘুম ভেঙে উঠলাম কে তুমি ছায়া?
উত্তর এল জাননা? আমি যে মায়া।
যে বাঁধনেতে বেঁধে যাও মৃত্যু লোকে,
কাঁদ ক্ষোভে ও তৃষ্ণায়, জরা ও শোকে।
আমি যে প্রাণের মায়া, মায়া সংসারের,
ভালো থাকবার লালসা , ব্যর্থ বেদনের।
জন্ম থেকে মৃত্যুলোক ছুটাইছি তোমায়,
তুমি নির্বোধ না বুঝে ছুটছ সর্বদাই।
স্থাণু হয়ে রইলাম সেই, জীবনে কি আছে?
সব অলীক এর মুগ্ধতে ধিনাক ধিন নাচে।
উত্তর আসে , হাসছে , সে মহামায়া,
বলে আমি মহামায়া, আমি মহামায়া।

সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




