somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কষ্টকালীন স্ট্যাটাস গুলো

১৯ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা সময় অনেকটা কষ্টে গেছে আমার। কারণটা সেই প্রাচীন, খুব সহজবোধ্য, মন সংক্রান্ত। সেই সময় একটা দুটা লাইন লিখে রাখতাম, কখনো ফেসবুকে দিতাম, কারো সাথে শেয়ার করছি ভেবে ভাল লাগত। কখনো দিতাম না, মনে হত, না দেয়াই ভাল, আবার কে কি নিয়ে হাসাহাসি করে। আজ ভাবলাম, এর কয়েকটা ব্লগে শেয়ার করি। আপনাদের এরকম কোন ছোট্ট ১-২ লাইন, এসএমএস বা ফেসবুক স্ট্যাটাস থাকলে দিয়ে যান মন্তব্য আকারে।

*
এসএমএস টোন শুনে দৌড়ে গিয়ে দেখি,
তুমি নও, ওদের বিশেষ অফার।
বনিকরা ঠিকই মনে রাখলো
শুধু তুমি বললেনা কবে কথা হবে আবার।

*
জানি পথ এসে থেমে গেছে এইখানে
স্বপ্ন দিয়েই গড়া যায় শুধু সামনে যাবার মানে।

*
বিদায় বেলায় হলোনা আর দেখা
ঠিক জানতাম ভাগ্যখাতায় এমন কিছুই লেখা।

*
স্বপ্ন ভাঙ্গায় নেই কোন বড় ক্ষতি
অশ্রুক্ষরণে কমে কেবল আহত চোখের জো্তি।

*
অবাস্তব কল্পনাতে আঁকছি চিত্রকল্প
ফেইলড টো ফিনিশ
ছিঁড়ে ফেলছি গাঁজাখুরি সব গল্প।

*
পুরনো আলয় নতুন আলোয় ভরে রয়
থেমে যাওয়া সুর একদিন খুঁজে পায় তার পুরনো লয়।

*
যেতে চাইলাম, অমনি দিলে যেতে
একবারও কি চাইল না মন একটু বাধা দিতে?

*
বলতে পারতে হয়তো তুমি, যেওনা ফিরে তরুণ
আঁধার রাতের চাদর সরিয়ে যাগুক আগে বরুণ।


দ্রষ্টব্য:
১। পরিমার্জিত, ক্রমানুসারে নয়
২। ছবিটি নিচের ঠিকানা থেকে সংগৃহীত: http://buaiansayapanomali.deviantart.com/
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৩৩
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

×