somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গন্ধ

০২ রা আগস্ট, ২০১৭ সকাল ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের শরিরের গন্ধ খুব অদ্ভুত একটা জিনিস। প্রত্যেক মানুষের শরিরে একটা আলাদা গন্ধ আছে। সেই গন্ধটা সবাই অনুভব করতে পারে না। যে পারে তার জন্য সেটা নেশার মত হয়ে যায়। বিনে পয়সার নেশা। সে এমন এক নেশা তাতে ঘন্টার পর ঘন্টা নাক ডুবিয়ে বসে থাকা যায়। যারা রোমান্স পছন্দ করেন তারা ভাবতে পারর এ আর এমন কি! রোমান্টিক মুডে থাকলে সব কিছুই ভালো লাগে। কিন্তু যখন শরিরের ব্যাপার আসে একেক মানুষের একেক ফ্যান্টাসি থাকে। ফ্যান্টাসি আর নেশা এক জিনিস নয়।

পারফিউম মুভিটার কথা মনে পড়ছে।শরিরের গন্ধ কতোটা নেশাগ্রস্থ করতে পারে প্রথম জানতে পারি এই মুভি দেখেই। তখনই প্রথম জানতে পারি মানুষের শরীরের গন্ধ কি!
সদ্য জন্ম নেয়া ছেলেটি প্রথম বুঝতে পারে সবকিছুর একটা গন্ধ আছে। একটা সময় বুঝতে পারে প্রত্যেক মানুষের শরিরেও একটা গন্ধ আছে এবং সেটা আলাদা। সে আলাদা গন্ধের মানুষগুলোকে খুন করে তাদের পারফিউম বানাতে শুরু করলো। একটা সময় সে সাতটা ভিন্ন পারফিউম সংগ্রহ আর তা ছড়িয়ে দেয়ার মাঝেই খুঁজে পায় মানব জীবনের সার্থকতা।

একটা বই পড়েছিলাম যে তার স্ত্রীকে মারার ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলো এবং প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট সময় জড়িয়ে ধরে বসে থাকতো। একটা সময় মাংস পঁচতে শুরু করলো। অথচ তবু সে সেই পঁচা গন্ধ পেতো না। সে অনুভব করতো ঠিক বাসররাতের নববধূর সেই গন্ধই।

হুমায়ুন আহমেদের একটা গল্পে পড়েছিলাম এক লোক একটা মেয়েকে ধর্ষন করে এবং মেয়েটা মারা যায়।লোকটা লাশ স্পর্শ করার পর মেয়েটার শরীরের উপর একটা পিঁপড়া। সে তখন পিপড়াটা সরাতে যায়। পিঁপড়াটি তখন মেয়েটার শরীর ছেড়ে তার শরীর বেয়ে উঠা শুরু করে। তার শরীরে মৃত মানুষের গন্ধ। তারপর ঝাকে ঝাকে পিঁপড়া তার শরীরের গন্ধে আসতে শুরু করে। সে যেখানেই যায় পিঁপড়া শরীরের গন্ধে পিঁপড়া উপস্থিত হবেই। এ থেকে মুক্তি নেই। প্রকৃতির এ এক অন্যরকম শাস্তি।

আমাদের প্রত্যেকের মাঝেমাঝে এমন একজনকে খুন করতে ইচ্ছে করে যাকে খুন করে প্রিজার্ভ করে রাখা যায়। ইচ্ছে করলেই যার শরীরের গন্ধ পাওয়া যায় যেন সেই একজন যখন পাশে থাকে তখন একটু স্পর্শ না করতে পারার ব্যাকুলতা, শরিরের ঘ্রাণ অনুভব করতে না পারার ব্যাকুলতা না হয়। অথচ বেশীরভাগ মানুষ আমরা সেটা পারিনা। ইচ্ছাটাকে দমন করে তার চলার পথের দিকে তাকিয়ে থাকতে হয়। তাকে যেতে দিতে হয়।

মানুষের সবচেয়ে বড় অক্ষমতা হলো মানুষ কোন অবিচার করলে তার বিচার প্রকৃতি করতে পারে কিন্তু প্রকৃতি যে অবিচার করে তার বিচার করার ক্ষমতা মানুষের নেই। থাকলে প্রিয় মানুষগুলোকে এভাবে গন্ধের জন্য বঞ্চিত করে রাখতে পারতো না।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×