somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সুন্দরী প্রতিযোগিতা ও কিছু কথা

০৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুন্দরী প্রতিযোগিতার পক্ষে আমি কখনোই ছিলাম না। এই সুন্দরী প্রতিযোগিতাটা অনেকটা আঙ্গুল তুলে দেখিয়ে দেয়ার মত যে দেখ এরা হচ্ছে ফর্সা,এদের চামড়া ভালো, এদের বুক সুডৌল , এদের হিপ বিস্তৃত।



আসলে এই প্রতিযোগিতার প্যারামিটার কি সেটাই একটার প্রশ্নের বিষয়। আমি আজ পর্যন্ত এদেশে কোন কালো মেয়েকে জয়ী হতে দেখলাম না। তারমানে কি কালো মানেই সে সুন্দরী নয়? তারপর শরীরে হালকা মেদ থাকলেও সে বাদ! অথচ পর্ণসাইটগুলোয় জিরো ফিগারের চেয়ে মেদযুক্ত মেয়েদের চাহিদা বেশী দেখা গেছে। অর্থ্যাৎ সাধারণ মানুষের দৃষ্টিতে তারা বেশী আবেদনময়ী! তাহলে যার মেদ আছে তাকে কেন বাদ পড়তে হবে?
এবার আসি বিচারকদের কথায়। বিচারকদের বিশ্লেষণ দেখলেও আমার হাসি আসে। যেমন একজন বলছে, "তোমার হাটাটা ঠিক আছে কিন্তু গতিটা ঠিক হয়নি। তুমি আরেকটু স্লো মোশনে আসতে পারতে "। বুঝেন অবস্থা! এটা কি আর্মি ট্রেনিং চলতেছে গতির এদিক সেদিক হলে সমস্যা হবে! কোন এক সুন্দরী প্রতিযোগিতায় দেখেছিলাম একজন সিংগারকে বিচারকের আসনে। একজন গায়ককে বিচারকের আসনে বসানোর কারণ যে টি.আর.পি এটা দুধের শিশুও বুঝার কথা অথচ আমরা বুঝি না। বুঝিনা বলেই আমরা সাধারণ পাবলিক আর আমাদের মাথায় কাঁঠাল ভেঙ্গে ব্যবসায়ীরা খেয়ে যাচ্ছে।
টি.আর.পি. এর কথাটা যখন আসলো তখন ব্যবসা নিয়ে একটু বলি। দেখা গেছে গুণের চেয়ে পাবলিক সিম্পাথি যার প্রতি বেশী সে বরাবর চ্যাম্পিয়ন হয়ে আসছে। অমুক মেয়েটা গরীব ঘর থেকে এসেছে তার প্রতি পাবলিকের আলাদা সিম্পাথি কাজ করবে স্বাভাবিক। আর এই স্বাভাবিক ব্যাপারটাকেই পূজি করে চলে ব্যবসাটা। ফলাফল- গরিব কোটায় মেয়ে চ্যাম্পিয়ন, টি.আর.পি. বৃদ্ধি, পাবলিকও খুশি, মিডিয়া পার্টনাররাও খুশি,ব্যবসায়ীরাও খুশি।
শেষ একটা ব্যাপার না বললেই না সেটা হচ্ছে যৌন কেলেঙ্কারি। আমরা যারা মিডিয়ায় কাজ করি তারা জানি গিভ এন্ড টেকের ব্যাপারটা আজকাল কমন হয়ে গেছে। আয়োজক অথবা পরিচালক তোমাকে পেয়ে খুশি মানে তোমার কপাল খুলে গেছে। তখন তোমার হাটার গতি এদিক সেদিকে কিছু আসবে যাবে না।

সিস্টেম নিয়ে সমলোচনা করলে এরকম হাজার ফ্যাক্টের কথা বলা যাবে। কিন্তু সবকথার মোদ্দা কথা যে অনুষ্ঠান সামাজিক মূল্যবোধের অবক্ষয় করে তা কিভাবে সর্বজনবিদিত স্বীকৃত হতে পারে? তা যদি না হয় তাহলে একজন কালো অথবা মেদযুক্ত কোন গুণী মেয়েকে চ্যাম্পিয়ন করুন, মেয়েদের পণ্যের মত শো না করে তাদের সত্যিকার সুন্দর যেভাবে দেখা যায় সেভাবে উপস্থাপন করুন, ব্যবসার চেয়ে ফেয়ার প্যারামিটার এর ব্যবস্থা করুন, তাহলে হয়তো আজ যে মেয়েটি কালো বলে কষ্ট পাচ্ছে সেও নিজেকে নিয়ে নতুন করে ভাবার সুযোগ পাবে।
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০১৭ ভোর ৪:৫০
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×