আমি তখন ৬ষ্ঠ শ্রেনীতে পড়ি। কাশিনগর উচ্চ বিদ্যালয়, চৌদ্দ গ্রাম উপজেলায়। প্রত্যন্ত এলাকার স্কুল আমি ছিলাম ক্লাশে সবার থেকে ছোট। তাই আমার চেয়ে বড় সবাইকে ভাই ডাকতাম। একদিন বৃহ¯প্রতিবার ক্লাস শেষে বড় ভাই (নামাটা এখন মনে নেই তবে ছালাউদ্দিন, জসিম উদ্দিন কিংবা আলাউদ্দিন এই জাতীয় হবে) বললেন চল এক জায়গায় যাব, আমি জিজ্ঞেস করলাম কোথায় বলল বাজারে, সহজেই রাজি হয়ে গেলাম। যেতে যেতে জিজ্ঞেস করলাম কি জন্য যাচ্ছি? বললেন মিটিং হবে ছাত্র নেতারা আসবেন। আমি বললাম কোন দল বললেন ইসলামী ছাত্র শির্বি আমি বললাম আমিতো বিএনপি সমর্থন করি তিনি বললেন বিএনপিতো বড়দের দল আর ছাত্রশিবির হল ছাত্রদের জন্য ইসলামের দল এটা রাজনৈতিক দল না এখানে ইসলাম নিয়ে আলোচনা হয়, তার এই কথায় ভরসা পেলাম। যথা সময়ে উপস্থিত হয়ে তাদের কর্মকান্ড দেখি। প্রথমে তারা পরিচয় পর্ব শেষ করে নিজের নাম ক্লাশ বিদ্যালয়/ প্রতিষ্ঠানের নাম এবং দলের কোন পর্যায়ের নেতা এই সব, সেখানে কেহ সাথী, কেহ সাথী প্রার্থী, কেহ সদস্য কেহ সদস্য প্রার্থী আর বেশরি ভাগই কর্মী। আমি যেহেতু নতুন এবং প্রথম তাই আমার পরিচয় সমর্থক হিসাবে ছিল। মিটিং শেষে আমাকে কর্মী বানানো হল এবং একটি ফর্ম দেওয়া হল সেখানে নামাজ, হাদিস, কোরআনের আয়াত এই সব কি পরিমানে দৈনিক পড়া হয়েছে তা লিপিবদ্ধ করতে হবে, আমি তো মহাখুশী আমাকে আবু আলা মওদুদী নামাক এক লেখকের কিছু বই দেওয়া হল পড়ে ফেরত দিতে হবে। প্রথম দুই তিন দিন ফর্ম পূরনের চেষ্টা করলাম কিন্তু হচ্ছে না কারন ৫ ওয়াক্ত নামাজ সময় মত পড়া হয়না, তাছাড়া হাদীস কোথায় পাব ইত্যাদী নানান সমস্যা। ছুটে গেলাম বড় ভাইয়ের কাছে তিনি বললেন সমস্যা নাই তুমি সব ঠিক মত লিখে দাও আর হাদীস পাঠের অংশে তোমাকে যে বই দেওয়া হয়েছে তাই পড় সেটাই হাদীস, হাদীস অর্থ খবর তাই এ বই তো খবরই। ছোট মানুষ ঠিকমত না বুঝলেও এটা বুঝে গেছি যে মিথ্যা এখন কাগজে কলমে শিখতে হবে। মা বাবা আর ছোট বেলার মৌলভী সাহেবের কাছে শিখা ইসলামের কথার সাথে মওদুদীর বইয়ের লেখা ইসলামের মধ্যে বিরাট ফারাক তাই তাদের অনেকগুলো বই পড়লাম, প্রতি সপ্তায় বই জমা দিয়ে নতুন বই নিতে লাগলাম, নামাজ আগে যে ২/১ বার পড়তাম তাও বাদ দিলাম কোন সমস্যা নাই ফর্মে লিখা আছে পাঁচ ওয়াক্ত পড়া হচ্ছে তারাও আমার উপর খুব খুশী, চাদা পর্যন্ত দিতাম ২ টাকা করে (মাসিক নাকি সপ্তাহিক এখন মনে নেই)। একদিন মা দিল প্যাদানী, নামাজ নাই খালি বই পইড়া কি লাভ? ব্যাস শেষ হল তাদের সাথে যোগাযোগ। তবে ৭/৮ মাস তাদের সাথে থেকে অনেক কিছুই শিখেছি, জিহাদে কিভাবে আত্মরক্ষা করতে হবে, মিথ্যা কথা বলার ট্রেনিংতো প্রথম দিনেই পেয়েছি। রাজনীতি না বুঝলেও একটা জিনিষ বুঝেছিলাম শিবির কোন অবস্থাতেই ইসলামের দল নয়। আমি যখন কাশিনগর থেকে চলে আসি তখন মুওদুদীর ৫/৬ টি বই আমার হেফাজতে ছিল এই বইগলো আমি আমার বাসার পাশে একটি মূচী বাড়ী ছিল তাদের ছোট ছেলাটাকে দিয়ে দিয়েছি কাগজের ঠোঙ্গা বানাতে।
আলোচিত ব্লগ
ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন
ময়নাদ্বীপের মাঝি

(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)
পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন
ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি কি ?

মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।