somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'ফ্রন্টলাইন' বন্ধ : পাগল ও ক্যান্সারের চিকিৎসা শুরু (সাধু! সাধু!!)

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাভিশনের টকশো 'ফ্রন্টলাইন' বন্ধ হইছে। "কর্তৃপক্ষ" টকশোটি বন্ধ ঘোষণা করেছে। অনুষ্ঠানের উপস্থাপক সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বলেছেন, কি কারণে শো-টি বন্ধ হয়েছে তিনি জানেন না।
বদিকে অতএব কষে থাপ্পর দিলাম। পোলাপান ইম্ম্যাচ্যুর হলে যা হয়। বলে কি-না, সরকার চাপ দিয়ে বন্ধ করছে। আরে বাবা, উপস্থাপক স্বয়ং যেখানে জানেন না, কি কারণে বন্ধ হয়েছে, সেখানে তুই ক্যাডা? তাছাড়া আমাদের তথ্যমন্ত্রী মহোদয় তিরাশি বারেরও বেশি বলেছেন, বাংলাদেশের মিডিয়া সম্পূর্ণ স্বাধীন। কাউকে কোনো ধরণের চাপ দেয়া হচ্ছে না। তাছাড়া সরকার কি মাড়াই কল যে যেখানে সেখানে চাপ দিয়ে বেড়াবে? সরকারের কাজ আছে না?
শফিক্যা এই দিক দিয়ে দেখলাম জ্ঞান রাখে। ও বললো, এটা আসলে পাগল ও ক্যান্সারের মতো জটিল রোগের চিকিৎসার একটা প্রক্রিয়া মাত্র। প্রথমে তো ওরেই পাগল ভাবছিলাম। কার মধ্যে কি? পাগলে কয় কি? পরে ওর ব্যাখ্যা শুইনা বুঝলাম, নাহ, কথায় যুক্তি আছে।
মেজাজ খারাপ করে জিগাইছিলাম- এইডা তুই কি বললি?
- আরে বুঝলা না.. এইডা টোটকা চিকিৎসা.. ক্যান্সার, পাগলামি.. এই সবের..
- আরে গাধা, বন্ধ হইছে টকশো.. এখানে টোটকা পাইলি কই?
- তুমি তো দেখি খবরই রাখো না কোন..
- কিসের খবর?
- ওইসব টকশো তে কারা আসে?
- টকশো তে কারা আসে সবাই জানে.. সাংবাদিক, বুদ্ধিজীবি, বিশেষজ্ঞ, রাজনীতিবিদ, মন্ত্রী, প্রতিমন্ত্রী.. এরাই তো আসে টকশো-তে..
- হ্যাঁ.. এইবার বলো এদের মধ্যে সংলাপের কথা বলে কারা..
- কেন.. ধর সরকারের মন্ত্রী-এম্পি ছাড়া সবাই তো কমবেশি সংলাপের কথা বলেন..
- এইতো.. এইবার লাইনে আইছো..
- মানে কি?
- এরাই তো পাগল, ক্যান্সারের রোগী..
- কি আবোল তাবোল বকতেছিস..
- আবোল তাবোল না ভাইজান.. এইডাই আসল কথা.. তুমি তো দেখি কোন খোজখবরই রাখো না..
- কিসের খবর?
- প্রধানমন্ত্রীর ছেলে জয় কি বলছে?
- কি বলছে?
- বলছে.. যারা সংলাপের কথা বলে তারা পাগল.. এখন বলো.. উনার মতো সম্মানিত একজন ব্যক্তি কি আজেবাজে কথা বলতে পারেন??
- তা বলবেন কেন.. উনারা সম্মানিত ব্যক্তি.. মান্যগন্য.. উনারা অবশ্যই না জেনে কিছু বলবেন না..
- তাহলে বোঝো.. টকশো তে পাগলের সংখ্যা কত??
- সত্যিই তো.. মনে আছে.. একবার একটা জরিপ দেখেছিলাম.. উপমহাদেশে প্রতি তিনজনের একজনই নাকি মানসিক রোগী.. এখন জয়ের মতো একজন জ্ঞানী মানুষ এই বিষয়টা উঠাইয়া না আনলে বিষয়টার মর্মই বুঝতে পারতাম না..
- তারপর ধরো খাদ্যমন্ত্রী কি কইছে?
- কি কইছে?
- কইছে.. যারা সংলাপের কথা বলে তারা সমাজের ক্যান্সার... এরপর বলো ত্রাণমন্ত্রী কি কইছে?
- জানি না তো.. কি কইছে?
- কইছে.. যারা সংলাপের কথা বলে তারা দেশের শত্রু.. তথ্যমন্ত্রীও একই কথা কইছে.. যারা সংলাপের কথা বলে তারা গণতন্ত্রের পক্ষে নয়..
- হু..
- তার মানে এই টকশোর লোকজন শুধু যে পাগল আর ক্যান্সারের রোগী তা না.. এরা দেশ ও গণতন্ত্রের শত্রু...
- তাই তো দেখছি...
- এইবার বলো টকশো বন্ধ হওয়াটা ঠিক কাজ হয়েছে কি না..
- না, তা এক দিক দিয়ে ঠিক আছে.. কিন্তু আরেক দিক দিয়ে অন্যায় হলো না??
- অন্যায় আবার কোনদিকে দেখলা??
- এই যে যারা মন্ত্রী এম্পি.. তারা তো আর সংলাপের কথা বলছেন না.. এরা তো আর পাগল বা ক্যন্সারের রোগী না.. উনারা অত্যন্ত যৌক্তিক কথা বলছেন.. দেখামাত্র গুলির কথা বলতেছেন.. বিরোধীদলীয় নেত্রীর খাদ্য-পানি-তেল-গ্যাস বন্ধের কথা বলতেছেন.. দেশের নিরাপত্তার জন্য এগুলো অত্যন্ত যৌক্তিক ও দরকারি .. এটা আমরা বুঝি.. তাদের তো কথা বলার জায়গা থাকতে হবে.. টক শো যদি পুরোপুরিই বন্ধ হয়ে গেলো.. তাহলে উনারা কথা বলবেন কোথায়??
- আরে বাবা.. উনারা হলেন হ্যামিলনের বাঁশিঅলা.. যেখানেই যাবেন ইঁদুরের পাল মাইক্রোফোন নিয়ে পিছু পিছু যাবে.. উনাদের কথা বলার জন্য তো আর টক শোর প্রয়োজন নেই..
- তাই তো.. তাহলে আমরা বাংলাভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতেই পারি.. ফ্রন্টলাইন বন্ধ করার মতো এমন একটা ওয়াইজ সিদ্ধান্ত নেয়ার জন্য..
- অবশ্যই!!
- আমরা দাবি জানাচ্ছি অন্যান্য টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষও বাংলাভিশন কর্তৃপক্ষের মতো প্রজ্ঞার পথে হাঁটবে.. টক শো গুলি ধারাবাহিকভাবে বন্ধ ঘোষণার মাধ্যমে পাগল ও ক্যান্সারের রোগীদের চিকিৎসার একটা ব্যবস্থা তাতে অন্তত সুগম হবে..
- অবশ্যই!!!
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×